গেম খেলতে ভালবাসেন? 50,000 টাকার মধ্যে সেরা 5 গেমিং স্মার্টফোন দেখে নিন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 3 অক্টোবর 2026 08:00 IST
হাইলাইট
  • OnePlus Nord 6 সেগমেন্টের একমাত্র ফোন যা 165FPS গেমিং সাপোর্ট করে
  • Poco X8 Pro Max ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে
  • iQOO Neo 10 মডেলে সুপারকম্পিউটিং চিপ আছে

List of best gaming phones under Rs 50,000

Photo Credit: Poco

মোবাইল ফোনে গেম খেলতে কে না ভালবাসে। তবে গেমিং স্মার্টফোন কেনার সময় শুধু প্রসেসরকে গুরুত্ব দিলে বোকামির কাজ হবে। গেম বারবার আটকে যাওয়া, চার্জ দ্রুত শেষ হওয়া বা ডিভাইস অতিরিক্ত গরম হওয়া আটকাতে কুলিং সিস্টেম, টাচ রেসপন্স রেট, ব্যাটারি ক্যাপাসিটি, ও চার্জিং স্পিডের মতো মানদণ্ড বিবেচনা করা উচিত। ভারতের বাজারে বর্তমানে 50,000 টাকার মধ্যে বেশ কিছু শক্তিশালী গেমিং স্মার্টফোন বিক্রি হচ্ছে। ফোনগুলির প্রতিটি গেমিংয়ের কথা মাথায় রেখে তৈরি হলেও হার্ডওয়্যার ও ফিচার্সের নিরিখে একে অপরের থেকে আলাদা। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

50,000 টাকার নিচে সেরা পাঁচ গেমিং স্মার্টফোন

Poco X8 Pro Max

এখন ভারতে 50,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর চালিত ফোন হল Poco X8 Pro Max। এটি ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে। এতে 12 জিবি LPDDR5x Ultra র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ আছে। BGMI, Asphalt Legends, Real Racing, Standoff 2, Calll of Duty, ও Mobile Legends-এর মতো জনপ্রিয় গেম 120fps-এ খেলা যায়। ফোনে 5,800 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও 11,000 বর্গমিমি গ্রাফাইট লেয়ার এরিয়া রয়েছে।

Advertisement

Poco X8 Pro Max-এর দাম বর্তমানে 42,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। ফোনটি WildBoost অপ্টিমাইজেশন ও গেম HDR অফার করে। ডিভাইসে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। ফোনে ব্যবহৃত 9,000mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে।

হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যায়।

Redmi Turbo 5

পারফরম্যান্সের দিক থেকে 50,000 টাকার নিচে Redmi Turbo 5 অন্যতম সেরা ফোন। এতে MediaTek-এর পাওয়ারফুল Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। চিপটি AnTuTu বেঞ্চমার্কে 20.3 লাখের বেশি স্কোর করেছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5X Ultra র‍্যাম ও 256 জিবি UFS 4.1 স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যায়। হ্যান্ডসেটটি 1.5K রেজোলিউশন স্টেবল ফ্রেম রেট, হাই FPS, এবং গেম HDR অফার করে। 

Advertisement

Redmi Turbo 5 ফোনের দাম 41,999 টাকা (8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু। BGMI ও Asphalt Legends-সহ 20টির বেশি গেম 120FPS-এ খেলা যায়। হ্যান্ডসেট ঠান্ডা রাখতে 3D আইস-লুপ কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি পেয়েছে, যা 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে। 

রেডমির এই মডেলে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। পিছনের ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের।

OnePlus Nord 6

OnePlus Nord 6 সেগমেন্টের একমাত্র ফোন যা BGMI ও CODM-এ 165FPS গেম প্লে অফার করে। এটি টাচ রিফ্লেক্স চিপ, 6-অ্যাক্সিস জাইরোস্কোপ, কাস্টম Wi-Fi চিপ, ও 3D অডিও লোকালাইজেশনের মতো ফিচার্স পেয়েছে। ডিভাইসে Snapdragon 8s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে থাকা 9,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জারে 70 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে।

Advertisement

OnePlus Nord 6-এর 8 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজ 46,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 165 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। দুই ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

iQOO Neo 10

iQOO Neo 10 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও সুপারকম্পিউটিং চিপ Q1 আছে। ডুয়াল চিপসেটের কারণে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ফোনে 144FPS গেমিং ও গেম সুপার রেজোলিউশন সাপোর্ট আছে। এতে 7,000 মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ফোনে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,500 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, ও HDR10+ অফার করে।

এখন iQOO Neo 10-এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 43,999 টাকা। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি রয়েছে, যা 120W চার্জারে 36 মিনিটে 100 শতাংশ চার্জ হয়ে যাবে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল Sony IMX82 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর আছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।

Advertisement

Motorola Edge 70 Pro+

Motorola Edge 70 Pro+ ফোনে হাই-পারফরম্যান্স ও দুর্দান্ত ক্যামেরার মেলবন্ধন ঘটেছে। ফোনটি রান করে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরে। এই স্মার্টফোনে Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 3.5x অপটিক্যাল জুম-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল। প্রতিটি ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।

Motorola Edge 70 Pro+ ভারতে 12 জিবি র‍্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ ও দাম 47,999 টাকা। ফোনে থাকা 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, এবং 5,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে 4,600 বর্গমিমি VC কুলিং সিস্টেম রয়েছে। ডিভাইসে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Premium design
  • Bright AMOLED display
  • Great Battery Life
  • Top-notch performance
  • Bad
  • Cameras could be better
  • Bloatware heavy
 
KEY SPECS
Display 6.83-inch
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 9000mAh
OS Android 16
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Polished and premium IP69K-rated design
  • Dolby Vision, HDR10+ certified display
  • Software feels fluid and smooth
  • Gaming-grade performance
  • Bad
  • Loaded with preinstalled third-party apps
  • Spammy notifications and ads
  • Average selfie and ultrawide cameras
  • Gets hot when using the camera app
 
KEY SPECS
Display 6.59-inch
Processor MediaTek Dimensity 8500 Ultra
Front Camera 20-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 7,540mAh
OS Android 16
Resolution 1,268x2,756 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent, flagship-grade display
  • Strong, consistent everyday performance
  • Stellar battery life
  • Strong value-for-money proposition
  • Bad
  • Cameras are decent, not segment-leading
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Qualcomm Snapdragon 8s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB
Battery Capacity 9000mAh
OS Android 16
Resolution 1272x2272 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Slim IP65-rated design
  • Bright 144Hz display with excellent touch sensitivity
  • Capable primary camera
  • Excellent battery life with very fast charging
  • Good gaming performance
  • Remains cool when stressed
  • Bad
  • Design could have been more exciting
  • Poor ultrawide camera performance
  • Ultrawide video capture limited to 1080p 30fps
  • Average low-light video recording
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Qualcomm Snapdragon 8s Gen 4
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB, 12GB, 16GB
Storage 128GB, 256GB, 512GB
Battery Capacity 7000mAh
OS Android 15
Resolution 1260x2800 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Decent performance
  • Smooth display
  • Decent daytime camera performance
  • Minimal thermal throttling even after hours of gaming
  • Near-vanilla Android experience
  • Bad
  • Sub-par battery life
  • Charging slower than the competition
  • Same design as budget Motorola phones
  • Lower price-to-performance ratio
 
KEY SPECS
Display 6.80-inch
Processor MediaTek Dimensity 8500 Extreme
Front Camera 50-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 12GB
Storage 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1272x2772 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone Duo: 3 লাখি আইফোনের বিক্রি শুরু, টপ মডেল গাড়ির থেকেও দামি
  2. SIM Binding: 1 জানুয়ারি থেকেই চালু হচ্ছে সিম বাইন্ডিং, সমস্যায় পড়তে পারে লক্ষ লক্ষ মানুষ
  3. প্রিমিয়াম ফিচার্সের Oppo Pad Mini ও Enco X4 লঞ্চ হল ভারতে, জানুন দাম
  4. Oppo Find X10 Pro Max তিনটি 200 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ভারতে এল, DSLR-এর ছবি এবার ফোনে
  5. Oppo দুই জনপ্রিয় ফোনের দাম এক ধাক্কায় 7,000 টাকা পর্যন্ত বাড়াল
  6. অনলাইন সেলে ভুয়ো ওয়েবসাইট ও অফারের ছড়াছড়ি, সাবধান থাকতে বলল কেন্দ্র
  7. PHP: সাইবার হামলার আশঙ্কা বিশ্বের 70 শতাংশ ওয়েবসাইটে, সতর্কতা জারি
  8. Oppo Reno 17 Pro নভেম্বরে লঞ্চ হচ্ছে, 200MP ট্রিপল ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি থাকতে পারে
  9. 49,000 টাকার বেশি ডিসকাউন্টে কিনুন Google-এর প্রিমিয়াম ফোন, অ্যামাজনে মেগা অফার
  10. eMudhra: মারাত্মক সাইবার হামলা থেকে রক্ষা পেল ইন্টারনেট, ভারতীয় সংস্থাকে ঘিরে শোরগোল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.