Poco X8 Pro Max থেকে Redmi Turbo 5, ভারতে 50,000 টাকার নিচে সেরা পাঁচ গেমিং ফোন দেখে নিন।
Photo Credit: Poco
List of best gaming phones under Rs 50,000
মোবাইল ফোনে গেম খেলতে কে না ভালবাসে। তবে গেমিং স্মার্টফোন কেনার সময় শুধু প্রসেসরকে গুরুত্ব দিলে বোকামির কাজ হবে। গেম বারবার আটকে যাওয়া, চার্জ দ্রুত শেষ হওয়া বা ডিভাইস অতিরিক্ত গরম হওয়া আটকাতে কুলিং সিস্টেম, টাচ রেসপন্স রেট, ব্যাটারি ক্যাপাসিটি, ও চার্জিং স্পিডের মতো মানদণ্ড বিবেচনা করা উচিত। ভারতের বাজারে বর্তমানে 50,000 টাকার মধ্যে বেশ কিছু শক্তিশালী গেমিং স্মার্টফোন বিক্রি হচ্ছে। ফোনগুলির প্রতিটি গেমিংয়ের কথা মাথায় রেখে তৈরি হলেও হার্ডওয়্যার ও ফিচার্সের নিরিখে একে অপরের থেকে আলাদা। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।
এখন ভারতে 50,000 টাকার মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রসেসর চালিত ফোন হল Poco X8 Pro Max। এটি ফ্ল্যাগশিপ MediaTek Dimensity 9500s চিপসেট ব্যবহার করে। এতে 12 জিবি LPDDR5x Ultra র্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ আছে। BGMI, Asphalt Legends, Real Racing, Standoff 2, Calll of Duty, ও Mobile Legends-এর মতো জনপ্রিয় গেম 120fps-এ খেলা যায়। ফোনে 5,800 বর্গমিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম ও 11,000 বর্গমিমি গ্রাফাইট লেয়ার এরিয়া রয়েছে।
Poco X8 Pro Max-এর দাম বর্তমানে 42,999 টাকা (12 জিবি + 256 জিবি) থেকে শুরু। ফোনটি WildBoost অপ্টিমাইজেশন ও গেম HDR অফার করে। ডিভাইসে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, 3,500 নিট পিক ব্রাইটনেস, ও ডলবি ভিশন সাপোর্ট করে। ফোনে ব্যবহৃত 9,000mAh ব্যাটারি 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
হ্যান্ডসেটে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তির সাথে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এতে IP66 + IP68 + IP69 + IP69K রেটিং ও ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যায়।
পারফরম্যান্সের দিক থেকে 50,000 টাকার নিচে Redmi Turbo 5 অন্যতম সেরা ফোন। এতে MediaTek-এর পাওয়ারফুল Dimensity 8500 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। চিপটি AnTuTu বেঞ্চমার্কে 20.3 লাখের বেশি স্কোর করেছে। এটি 12 জিবি পর্যন্ত LPDDR5X Ultra র্যাম ও 256 জিবি UFS 4.1 স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যায়। হ্যান্ডসেটটি 1.5K রেজোলিউশন স্টেবল ফ্রেম রেট, হাই FPS, এবং গেম HDR অফার করে।
Redmi Turbo 5 ফোনের দাম 41,999 টাকা (8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ) থেকে শুরু। BGMI ও Asphalt Legends-সহ 20টির বেশি গেম 120FPS-এ খেলা যায়। হ্যান্ডসেট ঠান্ডা রাখতে 3D আইস-লুপ কুলিং সিস্টেম রয়েছে। ফোনটি 7,560mAh সিলিকন কার্বন ব্যাটারি পেয়েছে, যা 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সাপোর্ট করে।
রেডমির এই মডেলে 6.59 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন, ও 3,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। পিছনের ক্যামেরা 4K 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। সেলফি ক্যামেরা 20 মেগাপিক্সেলের।
OnePlus Nord 6 সেগমেন্টের একমাত্র ফোন যা BGMI ও CODM-এ 165FPS গেম প্লে অফার করে। এটি টাচ রিফ্লেক্স চিপ, 6-অ্যাক্সিস জাইরোস্কোপ, কাস্টম Wi-Fi চিপ, ও 3D অডিও লোকালাইজেশনের মতো ফিচার্স পেয়েছে। ডিভাইসে Snapdragon 8s Gen 4 প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনে থাকা 9,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জারে 70 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে।
OnePlus Nord 6-এর 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ 46,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনে 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 165 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, ও 3,600 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসে 50 মেগাপিক্সেল Sony LYTIA 600 ক্যামেরা ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের। দুই ক্যামেরাই 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
iQOO Neo 10 মডেলে Snapdragon 8s Gen 4 প্রসেসর ও সুপারকম্পিউটিং চিপ Q1 আছে। ডুয়াল চিপসেটের কারণে স্মুথ গেমিং এক্সপিরিয়েন্স পাওয়া যায়। ফোনে 144FPS গেমিং ও গেম সুপার রেজোলিউশন সাপোর্ট আছে। এতে 7,000 মিমি ভেপার চেম্বার কুলিং সিস্টেম রয়েছে। ফোনে 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 144 হার্টজ রিফ্রেশ রেট, 5,500 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, ও HDR10+ অফার করে।
এখন iQOO Neo 10-এর 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 43,999 টাকা। হ্যান্ডসেটে 7,000mAh ব্যাটারি রয়েছে, যা 120W চার্জারে 36 মিনিটে 100 শতাংশ চার্জ হয়ে যাবে। ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন-সহ 50 মেগাপিক্সেল Sony IMX82 প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ক্যামেরায় একটি 32 মেগাপিক্সেল সেন্সর আছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।
Motorola Edge 70 Pro+ ফোনে হাই-পারফরম্যান্স ও দুর্দান্ত ক্যামেরার মেলবন্ধন ঘটেছে। ফোনটি রান করে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরে। এই স্মার্টফোনে Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 3.5x অপটিক্যাল জুম-সহ 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল। প্রতিটি ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Motorola Edge 70 Pro+ ভারতে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই অপশনে উপলব্ধ ও দাম 47,999 টাকা। ফোনে থাকা 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, এবং 5,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। এতে 4,600 বর্গমিমি VC কুলিং সিস্টেম রয়েছে। ডিভাইসে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Marvel's Wolverine Was the Best-Selling Game in the US in September