Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের আগেই দাম ফাঁস হল, বাজেটে ফ্ল্যাগশিপ কিলার ফোন
টিপস্টার সঞ্জু চৌধুরির X পোস্ট থেকে জানা গিয়েছে, Motorola Edge 70 Pro+ এর দাম 47,999 টাকা হবে। এটি 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অফার করবে। অর্থাৎ, এটাই বেস মডেল হওয়ার সম্ভাবনা। ফোনটি জুন 4 ভারতে লঞ্চ হচ্ছে। ফোনের সামনে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। Dimensity 8500 Extreme প্রসেসর ব্যবহার হয়েছে। এতে 6,500mAh ব্যাটারি, 90W ওয়্যার্ড চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট মিলবে।