Motorola Edge 70 Pro+ একটি নতুন মিড-রেঞ্জ ফোন, যা দুর্দান্ত ক্যামেরা ও পারফরম্যান্স অফার করছে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Pro+ has a triple 50-megapixel rear camera unit
Motorola Edge 70 Pro+ আজ (জুন 4) ভারতে লঞ্চ হল। Edge 70 সিরিজের এই চতুর্থ মডেলে দুর্দান্ত ক্যামেরা ও হাই-পারফরম্যান্সের মেলবন্ধন ঘটেছে। ফোনটি মোট চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে এসেছে। এতে পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। Motorola Edge 70 Pro+ রান করে MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরে। IP68 + IP69 রেটিং থাকার ফলে জল বা ধুলো ফোনের কোনও ক্ষতি করতে পারবে না। মোটোরোলার নতুন স্মার্টফোনে Dolby Atmos অডিও, কোয়াড-কার্ভড ডিসপ্লে, স্টেরিও স্পিকার, ওয়্যারলেস চার্জিং, MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি সার্টিফিকেশন, ও ভেপার চেম্বার কুলিং সিস্টেমের মতো ফিচার্স রয়েছে।
Motorola Edge 70 Pro+ ভারতে 12 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে এসেছে, যার দাম 47,999 টাকা। তবে Axis ও ICICI ব্যাঙ্কের কার্ডে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 44,999 টাকায় নেমে আসবে।
মোটোরোলার নতুন ফোন তিনটি প্রিমিয়াম টেক্সচার ও স্টাইলিশ ফিনিশিংয়ের সঙ্গে পাওয়া যাবে: Pantone Stormy Sea, Pantone Chicory Coffee, এবং Pantone Zinfandel। সেল জুন 11 থেকে শুরু হচ্ছে। এটি সংস্থার অনলাইন স্টোর ও ফ্লিপকার্টে উপলব্ধ হবে।
মোটোরোলা এজ 70 প্রো+ তিনটি রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়াও, ফোনের পিছনে একটি 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 3.5x অপটিক্যাল জুমের সাথে 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা আছে। সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল। প্রতিটি ক্যামেরা 60fps-এ 4K ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Motorola Edge 70 Pro+ একটি 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 1.5K রেজোলিউশন, 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, HDR10+, এবং 5,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ফোনটি 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ডাইমেনসিটি 8500 Extreme প্রসেসর ব্যবহার করছে। এতে 4,600 বর্গমিমি VC কুলিং সিস্টেম রয়েছে।
মোটোরোলার নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 6,500mAh ব্যাটারি। এটি 90W টার্বোপাওয়ার ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটে Android 16 প্রি-ইনস্টল করা আছে। সংস্থা তিনটি মেজর OS আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও পাঁচ বছর (2031 সাল অব্দি) সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
কাগজে-কলমে স্পেসিফিকেশন বিচার করে Motorola Edge 70 Pro+ মডেলকে একটি ভারসাম্যপূর্ণ মিড-রেঞ্জ স্মার্টফোন বলেই মনে করা হচ্ছে। এতে বহুমুখী ক্যামেরা সেটআপ, বড় ব্যাটারি, ও শক্তিশালী প্রসেসর রয়েছে, যা ইউজারদের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999