Motorola Edge 70 Pro+ ভারতে 47,999 টাকায় লঞ্চ হলেও, অফারে 44,999 টাকায় পাওয়া যাবে।
Photo Credit: Motorola
Motorola Edge 70 Pro+ has a 50MP 3.5x periscope telephoto camera
Motorola Edge 70 Pro+ ভারতে লঞ্চের এক সপ্তাহের মাথায় বিক্রি শুরু হয়েছে। আজ (জুন 11) সেলের প্রথম দিন 3,000 টাকা ডিসকাউন্ট অফার করছে মোটোরোলা। এই ফোনে আকর্ষণীয় ডিজাইন, চমৎকার ক্যামেরা, এবং হাই-পারফরম্যান্স প্রসেসর রয়েছে। Motorola Edge 70 Pro+ চারটি 50 মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে এসেছে। দূরের বস্তু বা পরিবেশ নিখুঁতভাবে ফ্রেমবন্দী করতে 3.5x অপটিক্যাল জুম-সহ পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই নতুন হ্যান্ডসেটে Dolby Atmos অডিও, কোয়াড-কার্ভড ডিসপ্লে, IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, এবং ওয়্যারলেস চার্জিং সাপোর্টের মতো ফিচার আছে।
Motorola Edge 70 Pro+ ভারতে 47,999 টাকায় লঞ্চ হয়েছে। এটি 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজের একটাই কনফিগারেশনে এসেছে। তবে Axis বা ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 3,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে দাম 44,999 টাকায় নেমে আসবে। আবার 6 মাসের নো-কস্ট EMI প্ল্যান অফার করা হচ্ছে।
এছাড়াও, ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, Flipkart Axis ও Flipkart SBI কার্ড ব্যবহারকারীরা যথাক্রমে 5,249 টাকা ও 2,399 টাকা ক্যাশব্যাক পাবে। এটি Pantone Stormy Sea, Pantone Chicory Coffee, ও Pantone Zinfandel কালার অপশনে উপলব্ধ। ফোনটি সংস্থার অনলাইন স্টোর ও ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে।
স্পেসিফিকেশনের কথা বললে, Motorola Edge 70 Pro+ একটি 6.8 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 1.5K রেজোলিউশন, HDR10+, এবং 5,200 নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি 6,500mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলা এজ 70 প্রো+ মডেলের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ আছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) ও Sony LYT-710 সেন্সর-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা নিয়ে গঠিত। সেলফি ক্যামেরাও 50 মেগাপিক্সেল।
মোটোরোলার নতুন ফোন Dimensity 8500 Extreme প্রসেসরে রান করে। এতে থার্মাল ম্যানেজমেন্টের জন্য ভেপার চেম্বার (VC) কুলিং সিস্টেম রয়েছে। ডিভাইসে Android 16 OS প্রি-ইনস্টল করা থাকছে। সংস্থা তিনটি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড (Android 19 পর্যন্ত) ও পাঁচ বছর (2031 সাল অব্দি) সিকিউরিটি আপডেট প্রদান করবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹59,909
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
God of War Laufey Pre-Orders Begin September 29; Digital Deluxe Edition, New Combat Details Revealed
Ai+ Pulse 2 FE Launched in India Alongside Ai+ NovaTab, Nova LapTab 5G Tablets: Price, Specifications