12GB RAM সহ লঞ্চ হল Xiaomi -র গেমিং স্মার্টফোন Black Shark 2 Pro

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 জুলাই 2019 16:41 IST
হাইলাইট
  • Black Shark 2 Pro এর দাম শুরু হচ্ছে 2,999 ইউয়ান থেকে
  • 128GB আর 256GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে
  • Black Shark লোগোতে থাকছে RGB লাইটিং

দুটি স্টোরেজে পাওয়া যাবে Black Shark 2 Pro

অবশেষে লঞ্চ হল Black Shark 2 Pro। মঙ্গলবার চিনে এই গেমিং স্মার্টফোন লঞ্চ করেছে Xiaomi। Black Shark 2 Pro ফোনে রয়েছে Snapdragon 855 Plus চিপসেট, 12GB RAM আর UFS 3.0 স্টোরেজ। নতুন ফোনের ডিজাইনেও আপগ্রেড হয়েছে। যা গেম খেলার সময় এই ফোন আরও শক্ত করে ধরতে সাহায্য করবে। এছাড়াও Black Shark লোগোতে থাকছে RGB লাইটিং। থাকছে ডিসি ডিমিং আর লিকুইড কুলিং প্রযুক্তি।

128GB আর 256GB স্টোরেজে লঞ্চ হয়েছে Black Shark 2 Pro। দুটি ভেরিয়েন্টেই থাকবে 12GB RAM। চিনে এই ফোনের বেস ভেরিয়েন্টের দাম 2,999 ইউয়ান (প্রায় 30,000 টাকা)। অন্যদিকে 256GB স্টোরেজে Black Shark 2 Pro কিনতে 3,499 ইউয়ান (প্রায় 35,000 টাকা) খরচ হবে। 2 অগাস্ট চিনে Black Shark 2 Pro রিসার্ভেশন শুরু হবে।

Black Shark 2 Pro স্পেসিফিকেশন

কয়েক মাস আগেই লঞ্চ হয়েছিল Xiaomi Black Shark 2। সেই ফোনের আপগ্রেড হিসাবে লঞ্চ হয়েছে Black Shark 2 Pro। এই ফোনে রয়েছে ডিসি ডিমিং ২.০ প্রযুক্তি। ডুয়াল সিম Black Shark 2 Pro তে 6.39 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 240 হার্তজ।ফোনের ভিতরে রয়েছে একটি Snapdragon 855 Plus চিপসেট, Andreno 640 GPU, 12GB RAM আর 256GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Black Shark 2 Pro ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সাথে থাকছে 2X জুম 12 মেগাপিক্সেল ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা।

Black Shark 2 Pro এর ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে 27W ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে 4G VoLTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। Black Shark 2 Pro এর ওজন 250 গ্রাম।

Advertisement

 
KEY SPECS
Display 6.39-inch
Front Camera 20-megapixel
Rear Camera 48-megapixel + 12-megapixel
RAM 12GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  2. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  3. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  4. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
  5. Amazon Great Indian Festival সেলে 45,000 টাকা দাম কমেছে Samsung ফোল্ডিং ফোনের
  6. Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট অক্টোবর 13, আসতে পারে ব্র্যান্ডের প্রথম স্মার্ট হোম হাব
  7. Oppo Find X10 সিরিজের গ্লোবাল লঞ্চ ডেট ঘোষণা, আসছে বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন
  8. প্রায় 11,000 টাকা সস্তা হয়ে গেল Apple Watch, মেগা অফার Amazon Great Indian Festival সেলে
  9. 35,000 টাকার কমে Ryzen 5 ল্যাপটপ, Amazon Great Indian Festival সেলে বাম্পার অফার
  10. Infinix GT 50 Pro অক্টোবরে ভারতে লঞ্চ হবে, থাকবে লিকুইড কুলিং ও দুর্ধর্ষ গেমিং ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.