Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 10 এপ্রিল 2026 18:50 IST
হাইলাইট
  • CMF Phone 3 Pro-তে শক্তিশালী Snapdragon প্রসেসর থাকতে পারে
  • ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ও চার্জিং স্পিড উভয় বাড়ছে
  • এটি আগের মতোই ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ পাবে

CMF Phone 3 Pro is expected to succeed the CMF Phone 2 Pro (pictured)

Photo Credit: CMF by Nothing

CMF Phone 2 Pro গত বছর এপ্রিলের অন্তিম লগ্নে ভারতে লঞ্চ হয়েছিল। এক বছর সম্পূর্ণ হওয়ার আগে স্মার্টফোনটির উত্তরসূরী CMF Phone 3 Pro-কে ঘিরে বড় আপডেট সামনে এল। Nothing-এর সাব-ব্র্যান্ডটি শীঘ্রই CMF Phone 3 Pro বাজারে আনতে পারে বলে খবর সামনে এসেছে। এটি পূর্বসূরী মডেলের তুলনায় একাধিক বিভাগে আপগ্রেড অফার করবে, যার মধ্যে ব্যাটারি, প্রসেসর, ফাস্ট চার্জিং, এবং ফ্রেম অর্ন্তভুক্ত। CMF hone 2 Pro মডেলে Dimensity প্রসেসর ব্যবহার হয়েছিল। কিন্তু আপগ্রেড ভার্সনে আরও পাওয়ারফুল Snapdragon চিপসেট থাকার দাবি করা হয়েছে।

CMF Phone 3 Pro স্পেসিফিকেশন

পারফরম্যান্স হল এমনই একটি ডিপার্টমেন্ট যেখানে সিএমএফ ফোন 3 প্রো চোখে পড়ার মতো আপগ্রেড আনছে। অ্যান্ড্রয়েড হেডলাইনসের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এটি স্ন্যাপড্রাগন 7এস জেন 4 প্রসেসরে রান করবে। নাথিং ফোন 4এ মডেলেও একই চিপ আছে। তুলনাস্বরূপ, 2025 সালের সিএমএফ ফোন 2 প্রো ডাইমেনসিটি 7300 প্রো চিপসেট দ্বারা চালিত। 

CMF Phone 3 Pro কেমন সাইজের ডিসপ্লের সাথে আসবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে এতে FHD+ রেজোলিউশনের (1,080 x 2,392 পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন থাকার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বর্তমান CMF Phone 2 Pro-এর সামনে 6.77 ইঞ্চির বড় অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট,3,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে।

নতুন তথ্য অনুসারে, নতুন সিএমএফ ফোনের ব্যাটারি ক্যাপাসিটিতেও আপগ্রেড আসছে। এটি 5,400 থেকে 5,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি নিয়ে আসতে পারে, যা আগের মডেলের 5,000mAh-এর তুলনায় কিছুটা বেশি। আবার ফাস্ট চার্জিং স্পিড 33W থেকে বেড়ে 45W হবে বলে জানানো হয়েছে।

CMF Phone 3 Pro-তে আগের মতোই ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। তবে লেকআউটে পরিবর্তন আসছে৷ ব্যাক প্যানেলের বাম পাশে দুটি ক্যামেরা ভার্টিক্যালি অবস্থান করবে। তৃতীয় সেন্সরটি সেগুলোর থেকে কিছুটা দূরে আলাদা করে বসানো হবে। এছাড়াও, প্লাস্টিকের ফ্রেম বাদ পড়ে যুক্ত হচ্ছে মেটাল ফ্রেম, যা মিড-রেঞ্জ সেগমেন্টে বিরল। এমনকি Nothing Phone 4a প্লাস্টিক ফ্রেম ব্যবহার করছে

প্রসঙ্গত, CMF Phone 2 Pro ভারতে দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছিল। বেস 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের দাম 18,999 টাকা রেখেছিল কোম্পানি। 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 20,999 টাকা ছিল। অনুমান করা হচ্ছে, Phone 3 Pro মডেলের দাম 25,000 থেকে 30,000 টাকার মধ্যে থাকতে পারে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Standout design
  • Bright OLED display
  • Great Battery Life
  • Decent performance
  • Bloat-free and minimal software experience
  • Bad
  • Mono speaker lacks quality
  • Wide-angle camera is sluggish
  • Minimal ingress protection
  • The back panel is no longer replaceable
 
KEY SPECS
Display 6.77-inch
Processor MediaTek Dimensity 7300 Pro
Front Camera 16-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 5000mAh
OS Android 15
Resolution 1080x2400 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  2. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  3. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
  4. Oppo Find X9 Ultra: ওপ্পো ডুয়াল 200 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনার ঘোষণা করল, এপ্রিলে লঞ্চ
  5. 5000 টাকা ছাড়ে দুই নতুন Samsung 5G ফোনের সেল শুরু, 2 বছর পর্যন্ত নো-কস্ট EMI অফার
  6. Google Pay বড় চমক আনল, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে করা যাবে UPI পেমেন্ট
  7. Ai+ PulseTab ভারতে 9999 টাকায় লঞ্চ হল, 8000mAh ব্যাটারি, কোয়াড স্পিকার, 10.95 ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে
  8. Realme C100 4G শক্তিশালী 8000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সাথে লঞ্চ হল, দাম জেনে নিন
  9. Ai+ Nova Flip 5G: দেশের সবচেয়ে সস্তা ফোল্ডেবল ফোন লঞ্চ হল, দাম এত কম
  10. দেদার ডিসকাউন্টে 9,000mAh ব্যাটারির OnePlus Nord 6 স্মার্টফোনের সেল শুরু
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.