CMF Phone 3 Pro-তে Snapdragon 7s Gen 4 প্রসেসর থাকবে, যেখানে CMF Phone 2 Pro মডেলে Dimensity 7300 Pro চিপ ব্যবহার হয়েছিল।
Photo Credit: CMF by Nothing
CMF Phone 3 Pro is expected to succeed the CMF Phone 2 Pro (pictured)
CMF Phone 2 Pro গত বছর এপ্রিলের অন্তিম লগ্নে ভারতে লঞ্চ হয়েছিল। এক বছর সম্পূর্ণ হওয়ার আগে স্মার্টফোনটির উত্তরসূরী CMF Phone 3 Pro-কে ঘিরে বড় আপডেট সামনে এল। Nothing-এর সাব-ব্র্যান্ডটি শীঘ্রই CMF Phone 3 Pro বাজারে আনতে পারে বলে খবর সামনে এসেছে। এটি পূর্বসূরী মডেলের তুলনায় একাধিক বিভাগে আপগ্রেড অফার করবে, যার মধ্যে ব্যাটারি, প্রসেসর, ফাস্ট চার্জিং, এবং ফ্রেম অর্ন্তভুক্ত। CMF hone 2 Pro মডেলে Dimensity প্রসেসর ব্যবহার হয়েছিল। কিন্তু আপগ্রেড ভার্সনে আরও পাওয়ারফুল Snapdragon চিপসেট থাকার দাবি করা হয়েছে।
পারফরম্যান্স হল এমনই একটি ডিপার্টমেন্ট যেখানে সিএমএফ ফোন 3 প্রো চোখে পড়ার মতো আপগ্রেড আনছে। অ্যান্ড্রয়েড হেডলাইনসের রিপোর্ট থেকে জানা গিয়েছে, এটি স্ন্যাপড্রাগন 7এস জেন 4 প্রসেসরে রান করবে। নাথিং ফোন 4এ মডেলেও একই চিপ আছে। তুলনাস্বরূপ, 2025 সালের সিএমএফ ফোন 2 প্রো ডাইমেনসিটি 7300 প্রো চিপসেট দ্বারা চালিত।
CMF Phone 3 Pro কেমন সাইজের ডিসপ্লের সাথে আসবে, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তবে এতে FHD+ রেজোলিউশনের (1,080 x 2,392 পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন থাকার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বর্তমান CMF Phone 2 Pro-এর সামনে 6.77 ইঞ্চির বড় অ্যামোলেড ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট,3,000 নিট পিক ব্রাইটনেস, ও HDR10+ সাপোর্ট করে।
নতুন তথ্য অনুসারে, নতুন সিএমএফ ফোনের ব্যাটারি ক্যাপাসিটিতেও আপগ্রেড আসছে। এটি 5,400 থেকে 5,500 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি নিয়ে আসতে পারে, যা আগের মডেলের 5,000mAh-এর তুলনায় কিছুটা বেশি। আবার ফাস্ট চার্জিং স্পিড 33W থেকে বেড়ে 45W হবে বলে জানানো হয়েছে।
CMF Phone 3 Pro-তে আগের মতোই ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হবে। তবে লেকআউটে পরিবর্তন আসছে৷ ব্যাক প্যানেলের বাম পাশে দুটি ক্যামেরা ভার্টিক্যালি অবস্থান করবে। তৃতীয় সেন্সরটি সেগুলোর থেকে কিছুটা দূরে আলাদা করে বসানো হবে। এছাড়াও, প্লাস্টিকের ফ্রেম বাদ পড়ে যুক্ত হচ্ছে মেটাল ফ্রেম, যা মিড-রেঞ্জ সেগমেন্টে বিরল। এমনকি Nothing Phone 4a প্লাস্টিক ফ্রেম ব্যবহার করছে।
প্রসঙ্গত, CMF Phone 2 Pro ভারতে দুইটি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছিল। বেস 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 18,999 টাকা রেখেছিল কোম্পানি। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য 20,999 টাকা ছিল। অনুমান করা হচ্ছে, Phone 3 Pro মডেলের দাম 25,000 থেকে 30,000 টাকার মধ্যে থাকতে পারে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Cyberpunk 2077 Has Sold 40 Million Copies, CD Projekt Red Confirms
Nokia 235 4G (2026), 215 4G (2026) Launched Alongside Nokia 210 4G, and 200 4G With AI Assistant Button
Samsung Galaxy S27 Ultra Battery Details Leaked; Could Top iPhone 18 Pro Max's Battery Capacity