Cmf

Cmf - ख़बरें

  • মালিকানা বদলে ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে CMF, বড় ঘোষণা করল Nothing
    Nothing থেকে আলাদা হয়ে একটি আলাদা ও স্বাধীন সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করছে CMF। নাথিং-এর চিফ এক্সিকিউটিভ অফিসার কার্ল পেই জানিয়েছেন, তারা মূল কোম্পানি থেকে CMF-কে আলাদা করে ভারতে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। অধিকাংশ শেয়ার থাকবে ভারতীয় লগ্নিকারীদের হাতে। এমনকি ব্র্যান্ডের সদর দফতর থাকবে ভারতে। এক কথায়, CMF একটি সম্পূর্ণ ভারতীয় সংস্থায় পরিণত হচ্ছে। নাথিংয়ের লক্ষ্য হল, সিএমএফ-কে একটি ভারতীয় গ্লোবাল কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। CMF ভারতে আলাদা সংস্থা হিসেবে কাজ করার ফলে তাদের নিজস্ব কর্মী এবং রিসার্চ ও ডেভেলপমেন্ট দল থাকবে। তারা নাথিংয়ের প্রযুক্তি, অপারেটিং সিস্টেম, ও সরবরাহকারী সংস্থাগুলির সঙ্গে সম্পর্ক, ও বিশ্বজুড়ে তৈরি করা পরিকাঠামোর সুবিধা পাবে।
  • 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
    নাথিং ওএস 5.0 ট্রান্সপারেন্ট উইজেট এবং সার্চ বার নিয়ে এসেছে। অ্যাডাপ্টিভ কালার সিস্টেম বর্তমান ওয়ালপেপারের রং শনাক্ত করে অ্যাপ আইকন, উইজেট, এবং কুইক সেটিংস টাইলসের কালার সেই অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করবে। লক স্ক্রিনের জন্য দুটি নতুন ক্লক স্টাইল এসেছে৷ ঘড়ির রঙ কাস্টমাইজ করা যাবে। নতুন উইজেটের মাধ্যমে ক্যামেরা বা গ্যালারিতে থাকা ছবি দিয়ে কালেকশন তৈরি করা যাবে। সরাসরি হোম স্ক্রিন ও লক স্ক্রিনে দেখানো যাবে সেরি। গ্লিফ ইন্টারফেস একটি আলাদা অ্যাপ্লিকেশন পেয়েছে৷ সেখান থেকে গ্লিফের লাইটিং এফেক্ট, সাউন্ড, রিংটোন, ইত্যাদি কন্ট্রোল করা যাবে। ওপেন বিটা ভার্সন রোলআউট শুরু হবে আগামীকাল (আগস্ট 26)। প্রথম আপডেট পাবে Nothing Phone 3।
  • 3,000 টাকা দাম কমে বাজেটে চলে এল CMF Headphone Pro, বাম্পার অফার Flipkart ফ্রিডম সেলে
    CMF জানুয়ারিতে Headphone Pro ভারতে লঞ্চ করেছিল। তখন দাম রাখা হয়েছিল 7,999 টাকা। কিন্তু এখন Flipkart Freedom সেলে 3,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। এর লাইট গ্রীন কালার অপশন ফ্লিপকার্টে 4,979 টাকা দামে লিস্টেড আছে। কোম্পানির দাবি, একবার চার্জ দিলে 100 ঘন্টা পর্যন্ত গান শোনা যাবে ও 50 ঘন্টা টকটাইম মিলবে। এতে চাকার মতো দেখতে একটি রোলার ডায়াল রয়েছে, যা ঘুরিয়ে ANC চালু ও বন্ধ, ভলিউম বাড়ানো-কমানো, এবং মিউজিক চালানো বা থামানো যেতে পারে।
  • Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
    CMF Phone 3 Pro মডেলে তে FHD রেজোলিউশনের (1,080 x 2,392 পিক্সেল) অ্যামোলেড স্ক্রিন থাকার কথা বলা হয়েছে। ফোনটি 5,400 থেকে 5,500mAh ব্যাটারি নিয়ে আসতে পারে, যা আগের মডেলের 5,000mAh ক্যাপাসিটির তুলনায় কিছুটা বেশি। ফাস্ট চার্জিং স্পিড 33W থেকে বেড়ে 45W হবে। প্লাস্টিকের ফ্রেম বাদ পড়ে যুক্ত হচ্ছে মেটাল ফ্রেম, যা মিড-রেঞ্জ সেগমেন্টে বিরল। এমনকি Nothing Phone 4a প্লাস্টিক ফ্রেম ব্যবহার করছে।
  • ভ্যালেন্টাইন'স ডে-র দিন মেগা অফার, মাত্র 99 টাকায় দামি ইয়ারবাডস দিচ্ছে Nothing
    নাথিং ভ্যালেন্টাইন'স ডে উপলক্ষে ফেব্রুয়ারি 14 ভারতে তাদের সর্বপ্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করতে চলেছে। CMF Buds 2 এর অবিশ্বাস্য অফারটি সেই দোকানে আসা ক্রেতাদের জন্য প্রযোজ্য হবে। শোরুমের দরজা সকাল ন'টার সময় খোলা হবে। ডিসকাউন্ট স্টোর খোলার 99 মিনিট পর্যন্ত চালু থাকবে। তারপর দাম আবার 2,299 টাকাতেই ফিরে যাবে। আবার ফোন কিনলে ইয়ারবাডস সম্পূর্ণ বিনামূল্যে পাবে ক্রেতারা।
  • Flipkart Republic Day সেলে মহা ছাড়, 9,999 টাকায় নতুন ফোন, iPhone, Vivo, Motorola-তে বাম্পার অফার
    ফ্লিপকার্ট রিপাবলিক ডে সেল 2026 এডিশনে Vivo T4 Lite 5G মডেলের দাম 9,999 টাকায় নেমে আসবে। CMF Phone 2 Pro বিক্রি হবে 16,499 টাকায়, যেখানে এর লিস্টেড প্রাইস হল 18,999 টাকা। Vivo T4x 5G, Vivo T4R 5G, ও Vivo T4 5G সেলে যথাক্রমে 12,249 টাকা, 18,999 টাকা, এবং 20,499 টাকায় কেনা যাবে।
  • Nothing Phone 3a Lite: নাথিং তাদের সবচেয়ে সস্তা স্মার্টফোন ভারতে আনছে, ডিজাইন ও ফিচার্স মন জিতবে
    নাথিং ইন্ডিয়া তাদের X হ্যান্ডেল থেকে Phone 3a Lite ভারতে রিলিজ হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে সংস্থা সোশ্যাল মিডিয়া পোস্টে লঞ্চ ডেট নিশ্চিত করেনি। কিন্তু একটি বড় চমকের ইঙ্গিত দিয়েছে। ফোনটির সঙ্গে আরও একটি প্রোডাক্ট লঞ্চ করবে তারা। অনুমান করা হচ্ছে, এটি CMF Headphone Pro।
  • Nothing Phone 3a Lite এর দাম ফাঁস, অবশেষে সস্তায় ফোন আনছে কোম্পানি
    Nothing Phone 3a Lite ভারতে 18,999 টাকা দামে আসতে পারে। খবর সত্যি হলে, নাথিং ব্র্যান্ডের অধীনে প্রথমবার বাজেট ফোন বাজারে আসছে। এতদিন মূলত সংস্থার সাব-ব্র্যান্ড CMF বাজেট ফোনের উপর ফোকাস করে এসেছে।
  • দুর্ধর্ষ ব্যাটারি ব্যাকআপ নিয়ে লঞ্চ হল CMF Headphone Pro, স্টাইল-ফিচার্সে বাজিমাত
    অধিকাংশ আধুনিক হেডফোনে টাচ কন্ট্রোল থাকলেও, CMF Headphone Pro ফিজিক্যাল বাটনের সঙ্গে এসেছে। এতে একটি মাল্টি-ফাংশন রোলার আছে, যা ঘুরিয়ে শব্দ বাড়ানো-কমানো, গান চালানো-থামানো, ও চারপাশের শব্দ বা অ্যাম্বিয়েন্ট সাউন্ড নিয়ন্ত্রণ করা যেতে পারে। ইয়ারফোনটি 40 ডেসিবেল পর্যন্ত বাইরের শব্দ ব্লক (ANC) করতে সক্ষম।
  • CMF Headphone Pro: চাকা ঘুরিয়ে শব্দ নিয়ন্ত্রণ! পুজোয় আসছে অভিনব হেডফোন
    CMF Headphone Pro চাকার মতো দেখতে একটি স্ক্রোল হুইল দিয়ে সজ্জিত, যা ঘুরিয়ে ভলিউম বাড়ানো এবং কমানো যেতে পারে। ডানদিকে একটি পাওয়ার বোতাম আছে। এর পাশে একটি US টাইপ-সি চার্জিং পোর্ট ও একটি LED পাওয়ার ইন্ডিকেটর লাইট আছে।
  • লঞ্চের তিন মাস পর CMF Buds 2 ও CMF 2 Plus-এর বিক্রি শুরু, সেল মাত্র 2 ঘন্টা চলবে
    CMF Buds 2 সাড়ে 13 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করতে পারে। এবং কেস সহ 56 ঘন্টা পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে, CMF Buds 2 Plus একবার চার্জে 14 ঘন্টা পর্যন্ত এবং কেস ধরে সাড়ে 61 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম বলে জানানো হয়েছে।
  • CMF Buds 2a এর বিক্রি অবশেষে শুরু হল, একবার কানে পড়লে বাইরের আওয়াজ বন্ধ!
    CMF Buds 2a 42 ডেসিবেল পর্যন্ত ANC সাপোর্ট করে। কলে স্পষ্ট আওয়াজ নিশ্চিত করতে, ক্লিয়ার ভয়েস ও উইন্ড নয়েজ রিডাকশন 2.0 টেকনোলজি সহ সিক্স-মাইক্রোফোন সিস্টেম রয়েছে। Nothing X অ্যাপের মাধ্যমে বেস লেভেল কাস্টমাইজ করা যাবে।
  • Top Smartphones Under Rs. 20,000 in India (June 2025): 20,000 টাকার মধ্যে সেরা 5 ফোন
    জুন মাসে 20,000 টাকার মধ্যে সেরা পাঁচ স্মার্টফোন হল CMF Phone 2 Pro, OnePlus Nord CE 4 Lite, Tecno Pova Curve, Realme P3, এবং Oppo K13
  • MediaTek Dimensity 7300 Pro চিপসেটের সাথে লঞ্চ হয়েছে CMF Phone 2 Pro
    ভারতের বাজারে লঞ্চ হয়ে গিয়েছে CMF Phone 2 Pro। হ্যান্ডসেটটি MediaTek Dimensity 7300 Pro চিপসেট দ্বারা চালিত। CMF Phone 2 Pro-তে একটি 5000mAh ব্যাটারী আছে। ফোনটি চারটি রঙের বিকল্পে পাওয়া যাবে
  • 14 ঘণ্টা পর্যন্ত ব্যাটারী লাইফের সাথে উন্মোচিত হয়েছে CMF Buds 2a, CMF Buds 2 এবং CMF Buds 2 Plus
    ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো CMF Buds 2a, CMF Buds 2 এবং CMF Buds 2 Plus। এই TWS ইয়ারফোনগুলি সক্রিয় শব্দ বাতিলকরন প্রক্রিয়াকে সমর্থন করে। নতুন ইয়ারবাডগুলি Nothing X অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ

Cmf - वीडियो

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »