জুন মাসে 20,000 টাকার মধ্যে সেরা পাঁচটি ফোনের খোঁজ রইল প্রতিবেদনে। এখানে CMF, Vivo, Realme, Oppo, এবং Tecno এর মডেলের লিস্ট রয়েছে।
Photo Credit: Realme
CMF Phone 2 Pro ইন্টারচেঞ্জেবল ব্যাক প্যানেলের সাথে এসেছে
বাজেট যত বাড়াবেন, ফোনের ফিচার্সের তালিকাও আরও সমৃদ্ধ হবে। শুধু স্মার্টফোন মার্কেট বলে কথা নয়, যে কোনও দ্রব্যের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তবে মোবাইলের ক্ষেত্রে 20,000 টাকা এমনই একটি প্রাইস পয়েন্ট যেখানে ভালো পারফরম্যান্স, সুন্দর ক্যামেরা, মনোরম ডিজাইন এবং সুপারফাস্ট চার্জিং স্পিড সহ লম্বা ব্যাটারি লাইফের সংমিশ্রণ লক্ষ্য করা যায়। এককথায়, যারা সাধ্যের মধ্যে মিড-রেঞ্জ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য 20,00 টাকা খুবই ভালো বাজেট। Gadgets 360 বাংলার এই প্রতিবেদনে জুন মাসের জন্য 20,000 টাকার কম দামে কয়েকটি সেরা স্মার্টফোনের তালিকা রইল। সবার পছন্দ আলাদা হয় বলে নীচের ফোনগুলি আমরা কোনও নির্দিষ্ট ক্রমে সাজায়নি। এর ফলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে আমরা মনে করি।
যদি আপনার কাছে পারফরম্যান্সের চেয়ে অ্যাস্থেটিকস বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে CMF Phone 2 Pro সেরা অপশন। ফোনটির স্টাইলিং এলিমেন্টে মডিউলার ডিজাইন আলাদা মাত্রা যোগ করেছে। ইন্টারচেঞ্জেবল ব্যাক প্যানেল এবং অন্যান্য অনেক অ্যাক্সেসরিজ সাপোর্ট আছে। 6.77 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে CMF Phone 2 Pro। MediaTek Dimensity 7300 Pro প্রসেসর 8GB পর্যন্ত RAM এবং সর্বাধিক 256GB অনবোর্ড স্টোরেজ উপলব্ধ। ফোনটির রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স বর্তমান। সামনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। ডিভাইসটির 5,000 এমএএইচ ব্যাটারি 33 ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।
ভারতে CMF Phone 2 Pro এর দাম 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। এটি 8GB + 128GB স্টোরেজ অফার করে। অন্যদিকে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 20,999 টাকা। ফোনটি হালকা সবুজ, কমলা এবং সাদা রঙে পাওয়া যাচ্ছে৷ ফ্লিপকার্ট, সিএমএফ ইন্ডিয়ার ওয়েবসাইট এবং অফলাইন স্টোরগুলির মাধ্যমে কেনা যাবে।
OnePlus Nord CE 4 Lite স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67 ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে রয়েছে। এটি Qualcomm Snapdragon 695 প্রসেসরে চলে এবং 8GB পর্যন্ত RAM ও 256GB অব্দি অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসটির ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল Sony LYT-600 প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা উপলব্ধ। ফোনটির 5,500mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভারতে OnePlus Nord CE 4 Lite এর 8GB + 128GB ভেরিয়েন্টের মূল্য 19,999 টাকা। অন্যদিকে, 8GB + 256GB স্টোরেজের জন্য 22,999 টাকা খরচ করতে হয়। এটি তিনটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে - মেগা ব্লু, সুপার সিলভার এবং আল্ট্রা অরেঞ্জ। ফোনটি আমাজন, ওয়ানপ্লাস ইন্ডিয়ার ওয়েবসাইট এবং বিজয় সেলস থেকে কেনা যাবে।
Realme P3 স্মার্টফোনেও 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। তবে চিপসেট আলাদা। ফোনটির Snapdragon 6 Gen 4 প্রসেসর 8GB পর্যন্ত RAM ও 25GB পর্যন্ত স্টোরেজ সাপোর্ট করে। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপে একটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর বর্তমান। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য সামনের দিকে 16 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আছে। ফোনটির 6,000mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ভারতে Realme P3 কিনতে 16,999 টাকা খরচ। এটি 6GB + 128GB স্টোরেজের বেস মডেলের মূল্য। অন্যদিকে, 8GB + 128GB ও 8GB + 256 জিবি ভার্সনের দাম যথাক্রমে 17,999 টাকা ও 19,999 টাকা। এটি কমেট গ্রে, নেবুলা পিঙ্ক, ও স্পেস সিলভার কালার অপশনে উপলব্ধ। ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর সহ অফলাইন স্টোর থেকে কেনা যাবে।
Oppo K-সিরিজের নতুন হ্যান্ডসেট হল Oppo K13। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড স্ক্রিন রয়েছে। ফোনটি Snapdragon 6 Gen 4 প্রসেসরে চলে যা 8GB LPDDR4X RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 অনবোর্ড স্টোরেজের সাথে যুক্ত। ফোনটির পিছনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল। ডিভাইসটির 7,000mAh ব্যাটারি 80W ফাস্ট চার্জারের মাধ্যমে শক্তি সংগ্রহ করে।
ভারতে Oppo K13 এর দাম 17,999 টাকা থেকে শুরু হচ্ছে, যা 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ অফার করে। 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট কিনতে চাইলে 19,999 টাকা খরচ হবে। এটি আইসি পার্পল ও প্রিজম ব্ল্যাক রঙে কেনা যাবে। ওপ্পো ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ফ্লিপকার্টে পেয়ে যাবেন।
তালিকায় সবার শেষে থাকা Curve কিন্তু ব্র্যান্ড নিউ মডেল। ফোনটি দেখতেও চমৎকার। এতে 6.78 ইঞ্চি ফুল-এইচডি+ AMOLED স্ক্রিন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট আছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 Ultinate প্রসেসর দ্বারা চালিত এই হ্যান্ডসেট 8 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে। হ্যান্ডসেটটির পিছনে 64 মেগাপিক্সেল Sony IMX672 প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল সেকেন্ডারি পোট্রেট সেন্সর রয়েছে। ফোনে থাকা 5,500mAh ব্যাটারি 45W ফাস্ট চার্জিং অফার করে।
ভারতে Tecno Pova Curve এর 6 জিবি + 128 জিবি বেস মডেলের দাম 15,999 টাকা। অন্যদিকে, 8 জিবি + 256 জিবি ভেরিয়েন্টের দাম 16,999 টাকা। ফোনটি গিক ব্ল্যাক, ম্যাজিক সিলভার এবং নিয়ন সায়ান রঙে পাওয়া যাচ্ছে এবং ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোরে উপলব্ধ।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,590
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹41,061
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999