Google Pixel 11a লঞ্চের আগেই ফাঁস একাধিক তথ্য, গুগলের নতুন মিড-রেঞ্জ ফোনে কী কী থাকছে?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 জুলাই 2026 14:59 IST
হাইলাইট
  • Google Pixel 11a নতুন Tensor G6 প্রসেসর ব্যবহার করতে পারে
  • এটি চারটি কালার অপপশনে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে
  • Google Pixel 11a-এ সেলফি ক্যামেরা আপগ্রেড হতে পারে

Google Pixel 11a is expected to succeed the Pixel 10a (pictured)

Photo Credit: Google

Google Pixel 11a স্মার্টফোনকে নিয়ে বড় আপডেট। Pixel 11 সিরিজ আগস্টে লঞ্চ হচ্ছে। তার আগে টেক জায়ান্টটির সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট হিসেবে পরিচিত a সিরিজের আসন্ন মডেলের একাধিক স্পেসিফিকেশন ফাঁস হয়েছে, যার মধ্যে ডিসপ্লে, ক্যামেরা, প্রসেসর, এবং ব্যাটারি ডিটেলস রয়েছে। Google Pixel 11a-এর কালার অপশন সম্পর্কেও জানা গিয়েছে। পূর্বসূরী Pixel 10a গত ফেব্রুয়ারিতে Tensor G4 চিপসেটের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছিল। নতুন মডেলটি Tensor G6 প্রসেসর ব্যবহার করবে বলে দাবি করা হয়েছে, যা আপকামিং Pixel 11 সিরিজের ফ্ল্যাগশিপ ফোনেও দেখা যেতে পারে।

Google Pixel 11a স্পেসিফিকেশন (সম্ভাব্য)

টিপস্টার মিস্ট্রি লিকস টেলিগ্রামে এক পোস্টের মাধ্যমে গুগল পিক্সেল 11এ মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। Formosan কোডনামে তৈরি হওয়া আসন্ন ফোনটিতে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া টেনসর জি6 চিপসেট ব্যবহার করা হবে। Malibu কোডনামের এই প্রসেসর পিক্সেল 11 সিরিজের ফোনে সর্বপ্রথম দেখা যাবে।

Advertisement

Google Pixel 11a-এর সামনে একটি 6.3 ইঞ্চি ডিসপ্লে থাকবে। এটি 60-120 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, FHD+ রেজোলিউশন (1,080 x 2,424 পিক্সেল), 2,250 নিট HDR ব্রাইটনেস, এবং 3,300 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। হ্যান্ডসেটে Titan M3 সিকিউরিটি চিপ পাওয়া যাবে।

টিপস্টারের দাবি অনুসারে, Google Pixel 11a-এ Dokkaebi কোডনামের একটি নতুন সেলফি ক্যামেরা সেন্সর থাকবে। এটি ছবি তোলা এবং ভিডিও কলের অভিজ্ঞতা আগের তুলনায় আরও উন্নত করতে পারে। ফোনটির রিয়ার ক্যামেরা সম্পর্কে তেমন কোনও তথ্য প্রকাশ হয়নি। এটি আগের Pixel a ফোনগুলির মতো কম্পিউটেশনাল ফটোগ্রাফি প্রযুক্তির উপর গুরুত্ব দেবে বলে আশা করা হচ্ছে।

Pixel 11a-এর ফেস আনলক ফিচারেও আপগ্রেড আসতে পারে। ফোন আনলক করার গতি বৃদ্ধি ছাড়াও, কম আলোতে মুখ শনাক্ত করার নির্ভুলতা বাড়তে পারে। ডিভাইসে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 4,870mAh ব্যাটারি। স্মার্টফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে পাওয়া যেতে পারে৷ এটি অবসিডিয়ান (ব্ল্যাক), অলিভ (গ্রীন), ফ্রস্ট (পার্পল), এবং ফগ (সিলভার) কালার অপশনে উপলব্ধ হবে।

Advertisement

প্রসঙ্গত, Made by Google আগামী আগস্ট 12 অনুষ্ঠিত হচ্ছে। গুগলের এই বার্ষিক হার্ডওয়্যার লঞ্চ ইভেন্টে Pixel 11 সিরিজের স্মার্টফোন আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। রিপোর্ট বলছে, Pixel 11 সিরিজের মোট চারটি স্মার্টফোনের পাশাপাশি, Pixel Watch 5 রিলিজ হতে পারে। ফোনের মধ্যে আসতে পারে স্ট্যান্ডার্ড Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, ও Pixel 11 Pro Fold (ফোল্ডেবল)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  2. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  3. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  4. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  5. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
  6. Googlebook: উইন্ডোজ অতীত, লঞ্চ হল Android ভিত্তিক AI ল্যাপটপ গুগলবুক
  7. Vivo X500 সিরিজ ঝড় তুলে লঞ্চ হল, 200MP Zeiss ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি আছে
  8. Ai+ Nova 2 Power 5G সস্তায় 8GB র‍্যাম, 7,000mAh ব্যাটারি, ও Sony ক্যামেরা-সহ লঞ্চ হল
  9. দুটো ডিসপ্লের সঙ্গে লঞ্চ হল Lava Virat Curve 5G, 20,000 টাকায় সেরা ফোন?
  10. ভারতে চলে এল Realme 16 Pro 5G ও T500 Pro-র চোখধাঁধানো Harry Potter এডিশন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.