লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Google Pixel 3a আর Pixel 3a XL এর দাম আর স্পেসিফিকেশন

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 2 মে 2019 18:03 IST
হাইলাইট
  • Pixel 3a ফোনে থাকছে 5.6 ইঞ্চি ডিসপ্লে
  • Pixel 3a XL ফোনে থাকছে তুলনামুলক বড় 6 ইঞ্চি ডিসপ্লে
  • Pixel 3a XL ফোনের ভিতরে থাকবে Snapdragon 670 চিপসেট আর 3,700 mAh ব্যাটারি

আগামী সপ্তাহে লঞ্চ হতে পারে Google Pixel 3a আর Pixel 3a XL

Photo Credit: Droid Life

আর মাত্র কয়েকটা দিন। তার পরেই বাজেট সেগমেন্টে দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে Google। ইতিমধ্যেই নতুন Google Pixel 3a আর Pixel 3a XL ফোনের একাধিক স্পেসিফিকেশন সামনে এসেছিল। Pixel 3a ফোনে থাকছে 5.6 ইঞ্চি ডিসপ্লে, অন্যদিকে Pixel 3a XL ফোনে থাকছে তুলনামুলক বড় 6 ইঞ্চি ডিসপ্লে। 8 মে ভারতে লঞ্চ হবে এই দুটি স্মার্টফোন।

Google Pixel 3a আর Pixel 3a XL এর সম্ভাব্য স্পেসিফিকেশন

Pixel 3a ফোনে থাকছে 5.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে 3,000 mAh ব্যাটারি আর 18W কাস্ট চার্জ সাপোর্ট। এই ফোনের ওজন 150 গ্রাম।

Advertisement

Pixel 3a XL ফোনে থাকছে 6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ভিতরে থাকবে Snapdragon 670 চিপসেট আর 3,700 mAh ব্যাটারি। Pixel 3a XL এর ওজন 170 গ্রাম।

Google Pixel 3a এর গুরুত্বপূর্ণ কয়েকটি ফিচার
ছবি: Droid Life

Advertisement

দুটি ফোনেই থাকছে 12 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল ক্যামেরা। সাথে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। সেলফি তোলার জন্য থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। দুটি ফোনেই লঞ্চের সময় Android 9 Pie অপারেটিং সিস্টেম চলবে।

Google Pixel 3a আর Pixel 3a XL এর পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার
ছবি: Droid Life

Advertisement

Google Pixel 3a আর Pixel 3a XL এর সম্ভাব্য দাম

YouTube এ এক ভিডিওতে Google Pixel 3a আর Pixel 3a XL ফোনের দাম জানা গিয়েছে। Pixel 3a এর দাম শুরু হচ্ছে 399 মার্কিন ডলার (প্রায় 27,800 টাকা) থেকে। অন্যদিকে Pixel 3a XL এর দাম শুরু হচ্ছে 479 মার্কিন ডলার (প্রায় 33,300 টাকা) থেকে। 7 মে মার্কিন যুক্তরাষ্ট্রে এক ইভেন্টে লঞ্চ হতে পারে Google Pixel 3a আর Pixel 3a XL।

Google Pixel 3a ফোনের রিটেল প্যাক।
ছবি: YouTube/ This is Tech Today

Advertisement

তবে এই দুই ফোনের দাম ও স্পেসিফিকেশনের সঠিক খবর জানার জন্য আগামী সপ্তাহে লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good cameras
  • Good software features
  • Guaranteed updates for three years
  • Stereo speakers
  • Bad
  • Expensive
  • Weak processor and low storage for the price
 
KEY SPECS
Display 6.00-inch
Processor Qualcomm Snapdragon 670
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3700mAh
OS Android 9 Pie
Resolution 1080x2160 pixels
NEWS
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Very good cameras
  • Good software features
  • Guaranteed updates for three years
  • Stereo speakers
  • Bad
  • Expensive
  • Weak processor and low storage for the price
 
KEY SPECS
Display 5.60-inch
Processor Qualcomm Snapdragon 670
Front Camera 8-megapixel
Rear Camera 12.2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 3000mAh
OS Android 9 Pie
Resolution 1080x2220 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy Quantum 7 লঞ্চ হল, ট্রিপল ক্যামেরা, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 2032 সাল পর্যন্ত আপডেট
  2. আকর্ষণীয় ডিজাইনের Redmi 17C 5G সস্তায় সুন্দর ক্যামেরা ও জাম্বো ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  3. BGMI Redeem Codes: BGMI-এর 50টি নতুন কোড প্রকাশ, ফ্রি-তে Suave Master Set জিতুন
  4. অ্যাকাউন্ট হ্যাকিং এবং স্ক্যাম ঠেকাতে বড় আপডেট আনল WhatsApp, এখন আরও শক্তিশালী নিরাপত্তা
  5. Philips সস্তায় ভারতে আনছে 64MP AI ক্যামেরা ও 8GB পর্যন্ত র‍্যামের 5G ফোন
  6. Realme P4s 5G বিশাল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্সের সঙ্গে ভারতে লঞ্চ হল, বাজেটে সেরা গেমিং ফোন?
  7. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  8. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  9. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  10. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.