মঙ্গলবার লঞ্চ হয়েছে Google Pixel 3a আর Pixel 3a XL। 15 মে থেকে ভারতে বিক্রি শুরু হবে এই দুটি স্মার্টফোন। 8 মে দুপুর 12 টা 30 মিনিট থেকে Flipkart এ এই ফোনের রেজিস্ট্রেশান শুরু হবে।
ইতিমধ্যেই ভারতে Pixel 3a আর Pixel 3a XL ফোনের দাম ঘোষণা করেছে Google
Google I/O 2019 ইভেন্টে ডেভেলপারদের সাথে বার্ষিক সম্মেলন শুরু করেছে Google। এই ইভেন্টে প্রধানত নতুন সফওয়্যার প্রোডাক্ট লঞ্চ হলেও শিরোনাম কুড়িয়েছে দুটি নতুন হার্ডওয়্যার প্রোডাক্ট। অনেক দিন ধরেই কম দামে Pixel ফোন লঞ্চের জল্পনা শোনা যাচ্ছিল। মঙ্গলবার I/O 2019 ইভেন্টে লঞ্চ হয়েছে Google Pixel 3a আর Pixel 3a XL। মিডরেঞ্জ প্রিমিয়াম সেগমেন্টে Apple, Samsuing, OnePlus এর সাথে প্রতিযোগিতায় এই দুটি ফোন লন্নচ করেছে Google।
Google Pixel 3a এর দাম 39,999 টাকা। Pixel 3a XL এর দাম 44,999 টাকা। দুটি ফোনেই থাকবে 4GB RAM আর 64GB স্টোরেজ। 15 মে থেকে ভারতে বিক্রি শুরু হবে এই দুটি স্মার্টফোন। 8 মে দুপুর 12 টা 30 মিনিট থেকে Flipkart এ এই ফোনের রেজিস্ট্রেশান শুরু হবে। তিনটি রঙে পাওয়া যাবে Pixel 3a আর Pixel 3a XL।
বাজেট সেগমেন্টের ফোনের হার্ডওয়্যার ব্যবহার করে এই দুই ফোন তৈরী করেছে Google। ভারতে ডুয়াল সিম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোন। Airtel ও Jio ই-সিম ব্যবহার করে ডুয়াল সিম ফিচার কাজ করবে। Pixel 3a আর Pixel 3a XL ফোনে চলবে Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। অন্তত তিন বছর এই ফোনে নিয়মিত সফটওয়্যার আপডেট পাঠাবে সার্চ ইঞ্জিন কোম্পানিটি।
দুটি ফোনের ভিতরে থাকছে Snapdragon 670 চিপসেট। গত বছর এই চিপসেট লঞ্চ করেছিল Qualcomm। Pixel 3a আর Pixel 3a XL ফোনে থাকছে 4GB RAM আর 64GB স্টোরেজ। Pixel 3a তে থাকছে একটি 5.6 ইঞ্চি FHD+ gOLED ডিসপ্লে। অন্যদিকে Pixel 3a XL ফোনে থাকছে 6 ইঞ্চি FHD+ gOLED ডিসপ্লে।
![]()
Pixel 3a আর Pixel 3a XL ফোনের পিছনে একটি ক্যামেরা ব্যবহার করেছে Google
Pixel 3a আর Pixel 3a XL ফোনের পিছনে থাকবে একটি 12.2 মেগাপিক্সেল ডুয়াল পিক্সেল Sony IMX363 সেন্সার। এই ক্যামেরায় অপ্টিকাল ও ইলেকট্রিকাল ইমেজ স্টেবিলাইজেশান থাকছে। Pixel 3 আর Pixel 3 XL এর মতোই কম আলোতে ছবি তোলার জন্য Pixel 3a আর Pixel 3a XL ফোনে থাকছে Night Sight মোড। এই ক্যামেরায় 30fps 4K ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি তোলার জন্য থাকছে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা।
Pixel 3a ফোনে রয়েছে একটি 3,000 mAh ব্যাটারি। অন্যদিকে Pixel 3a XL ফোনে থাকছে একটি 3,700 mAh ব্যাটারি। দুটি ফোনের সাথেই থাকছে 18W ফাস্ট চার্জ সাপোর্ট। কানেক্টিভিটির জন্য Pixel 3a আর Pixel 3a XL ফোনে থাকবে 4G VoLTE, Wi-FI 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS, NFC আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
Philips 5G Smartphone India Launch Date Confirmed: Here’s What We Know
Boltt Reveals Software Update Policy for Ace 5G and Evo Ahead of September 1 Sale
Samsung Galaxy Tab S12 Ultra Allegedly Listed on Geekbench With MediaTek Dimensity 9500 Chipset