Google Pixel

Google Pixel - ख़बरें

  • Google Pixel 11 সিরিজের পর ফাঁস হল Pixel Watch 5-এর দাম, ঘড়িতেই থাকবে 4G LTE সাপোর্ট
    Google Pixel Watch 5 ওয়াচের দাম, কানেক্টিভিটি অপশন, এবং কালার অপশন ফাঁস হয়েছেছে। এটি দুটি ডায়াল সাইজে উপলব্ধ হতে পারে৷ ঘড়িটি ওয়াই-ফাই এবং সেলুলার নেটওয়ার্ক ভ্যারিয়েন্টে আসবে। 41 মিমি ডায়াল সাইজ ইউরোপ, যুক্তরাজ্য, ও আমেরিকায় যথাক্রমে 419 ইউরো (প্রায় 46,000 টাকা), 369 গ্রেট ব্রিটিশ পাউন্ড (প্রায় 47,000 টাকা), এবং 399 ডলারে (প্রায় 38,000 টাকা) লঞ্চ হতে পারে। এটি ব্লুটুথ ও Wi-Fi সাপোর্ট করবে।
  • Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ
    Made by Google অনুষ্ঠানের দিনক্ষণ প্রকাশ্যে এল। গুগলের নতুন হার্ডওয়্যার লঞ্চ ইভেন্ট আগস্ট 12 অনুষ্ঠিত হবে। সেখানে Pixel 11 সিরিজের স্মার্টফোন আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। Pixel 11, Pixel 11 Pro, Pixel 11 Pro XL, এবং Pixel 11 Pro Fold-এর দাম লঞ্চের আগেই ফাঁস হয়েছে। কোম্পানি 128 জিবি স্টোরেজ বাদ দিতে পারে। প্রতিটি মডেলের স্টোরেজ 256 জিবি থেকে শুরু হবে। স্ট্যান্ডার্ড Google Pixel 11 ইউরোপ ও যুক্তরাজ্যে যথাক্রমে 999 ইউরো (EUR) এবং 879 গ্রেট ব্রিটিশ পাউন্ডে (GPB) লঞ্চ হতে পারে। ভারতীয় মুদ্রায় প্রায় 1,08,000 টাকা ও 1,12,000 টাকা।
  • Android 17: অ্যান্ড্রয়েড 17 ফোনে ঢুকতে শুরু করল, নতুন আপডেটে কী কী সুবিধা মিলবে দেখুন
    Google চারটি বিটা সংস্করণের পর অবশেষে Android 17 আনুষ্ঠানিকভাবে রোলআউট করতে শুরু করেছে। সবার প্রথমে Pixel স্মার্টফোনে নতুন অপারেটিং সিস্টেম চালু হচ্ছে। স্ক্রিন রিয়্যাকশন ফিচারের মাধ্যমে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই স্ক্রিন রেকর্ডিংয়ের সঙ্গে নিজের সেলফি ভিডিও একসঙ্গে ক্যাপচার করতে পারবে। অর্থাৎ, স্ক্রিনে কী ঘটছে তা রেকর্ড করার পাশাপাশি ইউজারের মুখের প্রতিক্রিয়া ছোট ভিডিও ওভারলে হিসেবে দেখা যাবে। নতুন OS আপডেটে Gemini Omni, AudioLM, ও Lyria 3-এর মতো সর্বাধুনিক AI মডেলের অ্যাক্সেস পাওয়া পাবে।
  • Wear OS 7 আপডেট আসছে স্মার্টওয়াচে, ম্যাচের স্কোর বা ডেলিভারি ট্র্যাকিং, হাতের ঘড়ি জানাবে সমস্ত খবর
    Wear OS 7 আপডেটের জন্য শীঘ্রই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। Verizon-এর রিপোর্ট পেজে আপডেট হওয়া তথ্য অনুসারে, Google Pixel Watch 2, Pixel Watch 3, ও Pixel Watch 4-এর জন্য Wear OS 7 প্রস্তুত করা হচ্ছে। নতুন আপডেট জুনের সিকিউরিটি প্যাচ, পারফরম্যান্স এনহ্যান্সমেন্ট, ও স্টেবিলিটি ফিক্স করবে। ভেরিজোনের সাপোর্ট পেজে জুন 9 নতুন Wear OS 7 রোলআউটের তারিখ হিসেবে দেখানো হয়েছে। যদিও Google এখনও আনুষ্ঠানিকভাবে রোলআউটের ঘোষণা করেনি।
  • ভুয়ো কল ধরতে Google-এর ডিজিটাল স্ট্রাইক, ফোন আসলেই জানাবে প্রতারক কিনা
    Android স্মার্টফোনের জন্য একটি নতুন সিকিউরিটি ফিচার এনেছে গুগল, যার নাম ফেক কল ডিটেকশন। এটি ভুয়ো কল চিনতে সক্ষম। এটি AI-এর সাহায্য নিয়ে করা ভয়েস ক্লোনিং ও ফোন স্ক্যামের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করবে। নয়া বৈশিষ্ট্যটি বাই ডিফল্ট চালু থাকে এবং নিঃশব্দে ব্যাকগ্রাউন্ডে কাজ করে। অচেনা নম্বর থেকে ফোন আসা মাত্রই ফিচারটি নিজে থেকেই সক্রিয় হবে। অপর প্রান্তে পরিচিত মানুষ বসে নাকি ডিপফেকের মাধ্যমে ভয়েস নকল করা হচ্ছে, তা কথা বলতে বলতেই ডিকোড করবে গুগল।
  • Google-এর ধামাকা অফার, Pixel 10 ফোনের দাম একলাফে 15,000 টাকা কমল
    Google Pixel 10 এখন অ্যামাজনে 15,000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। লঞ্চের 10 মাসের মধ্যেই দাম 79,999 টাকা থেকে কমে 64,999 টাকায় এসে দাঁড়িয়েছে। অসাধারণ ক্যামেরা, মসৃণ পারফরম্যান্স, ও ক্লিন Android OS-এর অভিজ্ঞতা নিতে চাইলে, Pixel 10 দুর্দান্ত অপশন হতে পারে।
  • মাত্র 36,999 টাকায় বিক্রি হচ্ছে 75,999 টাকায় লঞ্চ হওয়া Google Pixel 8 ফোন
    Google Pixel 8 ভারতে লঞ্চ হওয়ার সময় দাম 75,999 টাকা দাম ছিল। এতে 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ আছে। Amazon এখন ফোনটিকে 36,999 টাকায় বিক্রি করছে। অর্থাৎ সরাসরি 39,000 টাকা ছাড় দেওয়া যাচ্ছে। এছাড়াও, অ্যামাজন পে আইসিআই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,109 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। হিসেব করলে 40,000 টাকা সাশ্রয়ের সুযোগ।
  • 84,999 টাকায় লঞ্চ হওয়া প্রিমিয়াম ফোন বিক্রি হচ্ছে 36,999 টাকায়, 48,000 টাকার অবিশ্বাস্য ছাড়
    Google Pixel 7 Pro ভারতে লঞ্চের সময় 12 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশনের দাম 84,999 টাকা ছিল। অ্যামাজন এখন ফোনটিকে 36,999 টাকায় বিক্রি করছে। অর্থাৎ সরাসরি 48,000 টাকা ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনে QHD+ ডিসপ্লে, Tensor G2 প্রসেসর, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 4K 60fps ভিডিও শুটিং, 5,000mAh ব্যাটারি, ওয়্যারলেস চার্জিং, ও IP68 রেটিং আছে।
  • 6,000 টাকা ছাড়ের সাথে Google Pixel 10a ফোনের সেল শুরু হল, 7 বছর ধরে মিলবে Android আপডেট
    Google Pixel 10a ফেব্রুয়ারির 16 তারিখে ভারতে এসেছিল। আর আজ স্মার্টফোনটির সেল শুরু হয়েছে। এটি Pixel 10 সিরিজের সবচেয়ে সস্তা মডেল। ফোনটি বেশ কিছু AI ফিচার্স পেয়েছে, যা মূলত ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের ফোনে এক্সক্লুসিভ রাখা হয়েছিল। গুগল প্রথম সেলে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট অফার করছে। পাশাপাশি ইন্টারেস্ট-ফ্রি EMI অপশনেও কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি।
  • নতুন Pixel 10a লঞ্চের পর 13,500 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
    Google Pixel 10a গত সপ্তাহে ভারতে রিলিজ হয়েছে। তারপরেই গত বছর লঞ্চ করা Pixel 9a অনেকটা সস্তা হয়ে গিয়েছে। ব্যাঙ্ক অফার অর্ন্তভুক্ত করে ফোনটি পাওয়া যাচ্ছে 13,500 টাকা ডিসকাউন্টে। হ্যান্ডসেটের পিছনে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে।
  • Google Pixel 10a: গুগলের সবচেয়ে সস্তা প্রিমিয়াম ফোন লঞ্চ হল, AI ফিচার্সের সাথে আর কী কী চমক দেখুন
    Google Pixel 10a এমন কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ফিচার্স পেয়েছে, যা মূলত ফ্ল্যাগশিপ Pixel 10 সিরিজের ফোনে দেখা যেত। ক্যামেরা কোচ এবং অটো বেস্ট টেক নতুন ফোনের AI বৈশিষ্ট্যের তালিকায় যুক্ত হয়েছে। পূর্বসূরি Pixel 9a গত বছর যে দামে এসেছিল, Pixel 10a সেই একই মূল্যে ভারতে বিক্রি হবে। গুগল সাতটি মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেড ও সাত বছর সিকিউরিটি আপডেট দেওয়ার কথা জানিয়েছে।
  • Google Pixel 10a: লঞ্চের আগের দিনই গুগলের সবচেয়ে সস্তা ফোনের ডিটেলস ফাঁস হল, দাম কেমন হবে
    9to5Google এর প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রিপেইড ক্যারিয়ার Tracfone ভুলবশত Google Pixel 10a এর একটি নলেজ বেস পেজ আগেই প্রকাশ করে ফেলেছিল। সেই পেজ থেকে বেশিরভাগ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য সামনে এসেছে। প্রসেসর বা র‍্যাম সংক্রান্ত তথ্য উল্লেখ করা হয়নি। কিন্তু ক্যামেরা সেটআপ ও অন্যান্য বৈশিষ্ট্য ফাঁস হয়েছে।
  • Google Pixel 10a লঞ্চের আগে 11,000 টাকা দাম কমল Pixel 9a স্মার্টফোনের
    Pixel 10a বাজারে আনার আগে গত বছরের Pixel 9a মডেলে বড় মাপের ডিসকাউন্ট অফার করছে গুগল। 49,999 টাকা দামের ফোনটিকে 38,994 টাকায় বিক্রি করছে Amazon। অর্থাৎ সরাসরি 11,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। আবার Amazon Pay ICICI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে 1,169 টাকা ক্যাশব্যাক মিলবে।
  • Google Pixel 10a-র দাম আগামী সপ্তাহে লঞ্চের আগেই ফাঁস হল, মিলবে 256 জিবি স্টোরেজ
    Pixel 9a গত বছর মার্চে ভারতে 49,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন ফ্লিপকার্টে 40,000 টাকার নিচে বিক্রি হচ্ছে। এখন দেখার বিষয় Pixel 10a কত দামে এ দেশে রিলিজ হয়। কারণ ইউরোপে দাম তুলনামূলকভাবে বেশ চড়া বলে মনে হচ্ছে। Pixel a সিরিজের ফোনগুলোর জন্য যেমন দাম প্রত্যাশা করা হয়, তার চেয়ে অনেকটা বেশি।
  • Google Pixel 10a: গুগলের নয়া মিড রেঞ্জ ফোন বিক্রি হবে ফ্লিপকার্টে, দাম কেমন হবে দেখুন
    Google Pixel 10a এর একটি মাইক্রোসাইট ফ্লিপকার্টে লাইভ হয়েছে। ফোনটি ফেব্রুয়ারি 18 থেকে সেখানে অগ্রিম অর্ডার করা যাবে। লঞ্চের পর গ্রাহকরা ফোনটি ফ্লিপকার্ট ছাড়াও গুগল ইন্ডিয়ার অনলাইন স্টোর থেকে কিনতে পারবেন।

Google Pixel - वीडियो

বিজ্ঞাপন
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »