HMD-এর ফোনগুলিতে Android 15 আপডেট নিয়ে আসতে চলেছে অসাধারণ কার্যকরী ক্ষমতা

বিজ্ঞাপন
Written by गैजेट्स 360 स्टाफ, আপডেট: 31 ডিসেম্বর 2024 10:55 IST
হাইলাইট
  • HMD Pulse Pro-হ্যান্ডসেটটিতে Android 15 উন্নতমানের কর্মক্ষমতা বৃদ্ধি এবং
  • রিপোর্ট অনুযায়ী, আপডেটটি প্রায় 3.12 জিবি
  • এই আপডেটটির মধ্যে Google-এর ডিসেম্বর অ্যানড্রয়েড সিকিউরিটি প্যাচ অন্তর্ভ

এইচএমডি পালস প্রো দুটি অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং তিন বছরের নিরাপত্তা আপডেট পেতে প্রস্তুত

Photo Credit: HMD

একটি রিপোর্ট অনুযায়ী, HMD Pulse Pro-হ্যান্ডসেটটি Nokia কোম্পানির সর্বপ্রথম স্মার্টফোন যা Android 15 সফ্টওয়্যার আপডেট পেয়েছে। হ্যান্ডসেটটি এপ্রিল মাসে Android 14 এবং একটি অক্টা-কোর Unisoc T606 প্রসেসরের সাথে লঞ্চ হয়েছিল। যাই হোক রিপোর্ট অনুযায়ী HMD Pulse Pro-এর এই নতুন সফ্টওয়্যার আপডেটটি Android 15-দ্বারা নিয়ন্ত্রিত বিভিন্ন আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে যেমন- উন্নতমানের কার্যক্ষমতা, অ্যাডাপটিভ ব্যাটারীর উন্নতিকরণ, প্রাইভেসি এবং সিকিউরিটি আপগ্রেড এবং একটি উন্নত নোটিফিকেশন নিয়ন্ত্রণ সিস্টেম।

HMD Pulse Pro-এর Android 15 আপডেট- দেখে নিন কি আছে নতুন:

একটি NokiaMob রিপোর্টে (PhoneArena-এর মাধ্যমে) বলা হয়েছে যে, HMD Pulse Pro-এর Android-15 আপডেটটির সংস্করণ 2.370 এবং এটি প্রায় 3.12 জিবির। এটির চেঞ্জলগ ইঙ্গিত দেয় যে এটি দ্রুত অ্যাপ লঞ্চ, কম ল্যাগ এবং উন্নত ব্যাটারি লাইফ সহ অপ্টিমাইজড সিস্টেম পারফরম্যান্স প্রদান করতে পারে।

এছাড়াও, হ্যান্ডসেটটি আরও স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম পেতে চলেছে, যা ব্যবহারকারীর ব্যবহারের ধরণ অনুযায়ী ব্যাটারির আয়ু বাড়াতে সহায়তা করবে বলে জানা গেছে। এর পাশাপাশি Android 15 আপডেটটির মাধ্যমে HMD Pulse Pro হ্যান্ডসেটটি আরো উন্নতমানের নোটিফিকেশন নিয়ন্ত্রন সিস্টেমের সুবিধা পাবে। রিপোর্ট অনুযায়ী, এটি ফোকাসকে আরো উন্নত করে এবং যেসব অ্যাপ এবং ইভেন্টগুলি ব্যবহারকারীদের সতর্কতা বার্তা পাঠায় সেগুলিকে নিয়ন্ত্রন করে তা কমিয়ে দেয়।

আপডেটটির অন্যান্য পরিবর্তন বলতে, এটির মধ্যে অ্যাপের জন্য কড়া অনুমতি, অটোমেটিক অনুমতি রিসেট এবং উন্নত ডেটা এনক্রিপশনের সুবিধাও যুক্ত করা হয়েছে। এছাড়াও ডিসেম্বর মাসের জন্য Google-এর Android সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

একটি রিপোর্ট অনুযায়ী, HMD Pulse Pro হ্যান্ডসেটটি ছাড়াও ফিনল্যান্ড কোম্পানির স্মার্টফোন নির্মাতারা তাদের আরওকিছু স্মার্টফোনেও এই আপডেটটি আনতে চলেছে। নিচের তালিকায় যেসমস্ত HMD-ডিভাইস এই Android 15-আপডেটটি পাবে তা দেওয়া হলো:

1.Nokia G42 5G
2.Nokia G60 5G
3.Nokia XR21 5G
4.Nokia X30 5G
5.HMD Pulse Series
6.HMD Crest Series
7.HMD Fusion
8.HMD Skyline
9.HMD XR21 5G
10.HMD T21

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: HMD Pulse Pro, Android 15, Android 15 update, Google
রেসিডেন্ট বট। যদি তুমি আমাকে ইমেল করো, একজন মানুষ উত্তর দেবে। ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 8,000mAh+ ব্যাটারি, 165Hz ডিসপ্লে, ও কুলিং ফ্যানের সাথে Redmi K90 Max আগামী সপ্তাহে লঞ্চ হচ্ছে
  2. Xiaomi Ice Cream: ফোন ছেড়ে এবার আইসক্রিম লঞ্চ করল শাওমি, দাম কত, খেতে কেমন জেনে নিন
  3. প্রকাশ হল প্রথম ডুয়াল 200MP ক্যামেরার Oppo ফোনের অফিসিয়াল ছবি, ডিজাইন মুগ্ধ করবে
  4. Infinix Note 60 Pro ভারতে লঞ্চ হল, ফিচারে বড় চমক, পিছনে অদৃশ্য ডিসপ্লে, দামও বেশি নয়
  5. Redmi A7 Pro 5G: রেডমি মাত্র 11,499 টাকায় 5G ফোন লঞ্চ করল, ফিচার জেনে নিন
  6. জনপ্রিয় Realme ফোন 5,000 টাকা সস্তা হল, 50MP ট্রিপল ক্যামেরা ও 80W ফাস্ট চার্জিং অবিশ্বাস্য দামে
  7. গ্যাস ছাড়াই আগুনে রান্না, কিচেনের ভবিষ্যত প্লাজমা স্টোভ, দাম কত জানেন?
  8. 6999 টাকায় শুরু হল Lava Bold N2 Lite স্মার্টফোনের সেল, ডুয়াল ক্যামেরা, 64GB স্টোরেজ রয়েছে
  9. Nothing-এর নতুন ফোন CMF Phone 3 Pro শীঘ্রই বাজারে আসছে, লঞ্চের আগেই স্পেসিফিকেশন ফাঁস
  10. Huawei Pura 90 Pro সিরিজ এপ্রিল 20 লঞ্চ হচ্ছে, ডিজাইন ও ক্যামেরার কম্বিনেশন মুগ্ধ করবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.