Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন

Motorola Signature 27 সেপ্টেম্বরে Qualcomm Tech সামিটে আত্মপ্রকাশ করেছিল।

Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে, দুর্ধর্ষ ফিচার্স, নজরকাড়া ডিজাইন

Photo Credit: Motorola

Motorola Signature 27 uses the Snapdragon 8 Elite Extreme Gen 6 SoC

হাইলাইট
  • Motorola Signature 27 নভেম্বরের প্রথম সপ্তাহে লঞ্চ হবে
  • এটি Bang & Olufsen-এর সঙ্গে অডিও সিস্টেমযুক্ত প্রথম স্মার্টফোন
  • Motorola Signature 27 চলবে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসরে
বিজ্ঞাপন

Motorola Signature 27 অফিশিয়ালি লঞ্চ হতে আর মাত্র এক সপ্তাহও বাকি নেই৷ মোটোরোলা অবশেষে তাদের বহু প্রতীক্ষিত ফ্ল্যাগশিপ স্মার্টফোনের আগমনের তারিখ ঘোষণা করেছে। গত মাসে Qualcomm Tech সামিটে আত্মপ্রকাশের পর থেকেই ফোনটিকে ঘিরে আগ্রহ দেখাতে শুরু করেছিলেন গ্রাহকরা। এই সপ্তাহে মোটোরোলা ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটে আসন্ন হ্যান্ডসেটের জন্য একটি আলাদা মাইক্রোসাইট লাইভ হয়েছে। Motorola Signature 27 প্রথম কমার্শিয়াল ফোন, যা Bang & Olufsen-এর সঙ্গে যৌথভাবে তৈরি অডিও সিস্টেম দিয়ে সজ্জিত। মোটোরোলার সমস্ত মডেলে থাকা একই ধরনের নকশার বাইরে গিয়ে ডিভাইসটি তৈরি করা হয়েছে।

Motorola Signature 27 নভেম্বর 5 লঞ্চ হচ্ছে

মোটোরোলা সিগনেচার 27 আগামী নভেম্বর 5 গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। সংস্থা তাদের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফোনটি একই দিনে ভারতে আসবে কিনা, তা এখনও ঘোষণা হয়নি। হ্যান্ডসেটটি কালো এবং সবুজ রঙে পাওয়া যাবে, যার পোশাকি নাম যথাক্রমে প্যান্টোন কোল স্মোক ও প্যান্টোন ক্যাপুলেট অলিভ।

মোটোরোলা দাবি করছে, এটি এখনও পর্যন্ত তাদের সবচেয়ে উন্নত স্মার্টফোন। এতে Snapdragon 8 Elite Extreme Gen 6 প্রসেসর থাকবে, যা এআই, ক্যামেরা, কানেক্টিভিটি, এবং গেমিং পারফরম্যান্সে আপগ্রেড আনবে। চিপটি TSMC-এর 2 ন্যানোমটার ফেব্রিকেশনে তৈরি। এটি বিশ্বের প্রথম মোবাইল সিপিইউ কোর, যার সর্বোচ্চ ক্লক স্পিড 5.01 গিগাহার্টজ

প্রসেসরটি AnTuTu 11 বেঞ্চমার্কে 5.19 মিলিয়ন থেকে 5.62 মিলিয়নের মধ্যে স্কোর করেছে। ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে আর্কটিকমেশ কুলিং সিস্টেম। এতে তাপ নিয়ন্ত্রণের জন্য ডায়মন্ড থার্মাল জেল, লিকুইড মেটাল ইন্টারফেস মেটেরিয়াল, ও কপার মেশ হিট স্প্রেডারারের সঙ্গে নতুন ডিজাইনের 3D ভেপার চেম্বার রয়েছে।

Motorola Signature 27 মোট চারটি রিয়ার ক্যামেরা দিয়ে সজ্জিত। যার মধ্যে একটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট-সহ 200 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা দিয়েছে কোম্পানি। এটি 100x ডিজিটাল জুম অফার করবে। এই নতুন হ্যান্ডসেটে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরাও থাকবে, যা Sony LYTIA সেন্সর ব্যবহার করবে।

সফটওয়্যারের দিক থেকে স্মার্টফোনটি Android 17 ভার্সনের সঙ্গে আসবে। কোম্পানি সাত বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপগ্রেড দেবে। আবার চাইলে  প্রাইভেসি-কেন্দ্রিক ওএস ব্যবহার করা যাবে। গত মাসে Graphene OS-এর ডেভেলপাররা জানিয়েছিলেন, এটি Google Pixel সিরিজের বাইরে প্রথম Graphene OS সমর্থনকারী হ্যান্ডসেট হবে।

জানিয়ে রাখি, গ্রাফিন অপারেটিং সিস্টেমে মোবাইল ফোনের নিজস্ব ট্র্যাকিং মেকানিজম কমিয়ে আনা যায়, গুগল প্লে সার্ভিসকে স্যান্ডবক্স করে রাখা যায়, এবং কার্নেল স্তরে প্রাইভেরি প্রোটেকশনের সুবিধা মেলে।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Airtel-এর বিশেষ অফার, ফ্রি-তে বিদেশ ভ্রমণ থেকে Amazon শপিং ভাউচার জেতার সুযোগ
  2. মূল্যবৃদ্ধির বাজারে শাওমির বড় চমক, 17,000 টাকার মধ্যেই সুন্দর 5G ফোন
  3. Instagram অবশেষে স্টোরি এডিট করার সুবিধা আনল, অক্ষত থাকবে লাইক-ভিউ
  4. Apple-এর আগেই বেজেলহীন ডিসপ্লের মোবাইল ফোন আনতে পারে Samsung
  5. Vivo ভারতে প্রথম স্মার্টওয়াচ আনছে, লঞ্চের আগেই ফাঁস Watch GT 2-র দাম
  6. বিশ্ব মাতাচ্ছে GTA 6, ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ভিডিও গেমের নেপথ্যে ভারত!
  7. 172 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কলিং, BSNL আনল তিনটি নতুন প্ল্যান
  8. Google আগামী ছয় মাসের মধ্যে ভয়ঙ্কর বিপদের সতর্কবার্তা দিল, মানুষের বদলে সাইবার হামলা চালাবে AI
  9. Motorola Edge 70 Neo-র ভারতে লঞ্চ আগামী সপ্তাহে, থাকবে দমদার ফিচার্স
  10. 1 বছর সম্পূর্ণ বিনামূল্যে ChatGPT Plus সাবস্ক্রিপশন, বড় ঘোষণা করল OpenAI
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »