HMD Vibe 2 5G-এর নতুন 6GB র‍্যাম ও 128GB স্টোরেজ লঞ্চ হল, 15,000 টাকার নিচে কেনার সুযোগ

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 জুন 2026 18:24 IST
হাইলাইট
  • HMD Vibe 2 5G নতুন 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনে এসেছে
  • ফোনে 6,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা আছে
  • HMD Vibe 2 5G মডেলে Android 16 প্রি-ইনস্টলড আছে

HMD Vibe 2 5G is now available in India in new 6GB + 128GB variant

Photo Credit: HMD

HMD Vibe 2 5G স্মার্টফোনে এখন আরও বেশি র‍্যাম। সংস্থা আজ তাদের লেটেস্ট বাজেট ফোনের নতুন 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। মেমোরি অপশনটি আগামীকাল থেকে ভারতে কেনার জন্য উপলব্ধ হবে। সেলের প্রথম দিন স্পেশাল ডিসকাউন্ট দেওয়ার কথাও ঘোষণা করেছে এইচএমডি। HMD Vibe 2 5G মডেলে বড় ডিসপ্লে, Unisoc-এর 5G প্রসেসর, 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, শক্তিশালী 6,000mAh ব্যাটারি, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, ও ডুয়াল 4G VoLTE সাপোর্ট আছে।

HMD Vibe 2 5G দাম

HMD Vibe 2 5G নতুন 6 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ কনফিগারেশনে কিনতে 16,999 টাকা খরচ হবে। ফোনের সেল আগামীকাল (জুন 16, মঙ্গলবার) ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে শুরু হবে। HMD সেলের প্রথম দিনের জন্য দারুণ অফার ঘোষণা করেছে। ক্রেতারা নির্বাচিত ব্যাঙ্কের কার্ডে 2,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। যার ফলে দাম 14,999 টাকায় নেমে আসবে।

Advertisement

এছাড়াও, UPI পেমেন্টে একই পরিমাণ টাকা ছাড় হিসেবে পাওয়া যাবে। এটি কসমিক ল্যাভেন্ডার, নর্ডিক ব্লু, ও পিচ পিঙ্ক কালার অপশনে উপলব্ধ। উল্লেখ্য, বর্তমানে ফোনের 4 জিবি র‍্যাম এবং 128 জিবি স্টোরেজ অপশন 14,999 টাকায় লিস্টেড আছে। বেস 4 জিবি + 64 জিবি মডেল স্টকে নেই।

HMD Vibe 2 5G স্পেসিফিকেশন, ফিচার্স

এইচএমডি ভাইব 2 5G মডেলে 6.7 ইঞ্চি ভি-নচ IPS ডিসপ্লে দেওয়া আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল) অফার করে। হ্যান্ডসেটে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ও Unisoc T8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার পিক ক্লক স্পিড হল 2.3 গিগাহার্টজ। SD কার্ডের মাধ্যমে স্টোরেজ 2 টিবি পর্যন্ত বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, HMD Vibe 2 5G-এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ আছে — 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি টাইপ-সি চার্জারের মাধ্যমে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে।

Advertisement

হ্যান্ডসেটটি 4G নেটওয়ার্কে 24 ঘন্টা টকটাইম অফার করবে। এতে 3.5 মিমি অডিও জ্যাক আছে৷ HMD Vibe 2 5G রান করে Android 16 অপারেটিং সিস্টেমে। এটি কোনও সিস্টেম আপগ্রেড পাবে না। তবে কোম্পানি দুই বছর ধরে প্রতি তিন মাস অন্তর সিকিউরিটি আপডেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iQOO 16R ফোনের ভারতে আসা নিশ্চিত, 10,000mAh ব্যাটারি থাকতে পারে
  2. দীপাবলিতেও মুখ থুবড়ে পড়ল স্মার্টফোন বিক্রি, মন্দার বাজারেও মুচকি হাসি অ্যাপলের
  3. Vivo X500 সিরিজ নভেম্বর 26 ভারতে লঞ্চ হচ্ছে, ক্যামেরায় বাজার কাঁপাবে
  4. Google বানাচ্ছে Hydrogen AI মডেল, গতি ও দক্ষতায় চ্যাটজিপিটিকে টেক্কা?
  5. WhatsApp-এ দারুণ ফিচার, একবার পড়লে নিজে থেকে মুছে যাবে মেসেজ
  6. ভারতে বড় ছাঁটাইয়ের পথে Qualcomm, চাকরি হারালেও মোটা টাকা ক্ষতিপূরণ
  7. ভারতে Vivo X500 সিরিজ লঞ্চের তারিখ ফাঁস, থাকবে Zeiss-এর 200MP ক্যামেরা
  8. Jio-কে পিছনে ফেলে Airtel ব্রডব্যান্ড পরিষেবায় সেরার খেতাব দখল করল
  9. 1Gbps স্পিডে মিলবে 5G, নেটওয়ার্ক উন্নত করতে হাজির Jio Pico Small Cell
  10. Samsung Galaxy S27+ ভারতের BIS ওয়েবসাইটে লিস্টেড হল, লঞ্চ শীঘ্রই
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.