মাত্র 9,499 টাকায় 6,000mAh ব্যাটারি ও 50MP AI ক্যামেরার HMD Vibe 2 5G ফোনের সেল শুরু

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 26 মে 2026 13:43 IST
হাইলাইট
  • HMD Vibe 2 5G প্রথম সেলে 9,499 টাকায় কেনার সুযোগ
  • একাধিক ব্যাঙ্কের কার্ড ও UPI পেমেন্টে 1,500 টাকা ডিসকাউন্ট মিলছে
  • HMD Vibe 2 5G ফোনে 50MP AI ক্যামেরা আছে

HMD Vibe 2 5G has a 50-megapixel AI primary camera

Photo Credit: HMD

HMD Vibe 2 5G গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ এই নতুন বাজেট স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। প্রথম সেলে ফোনটিকে মাত্র 9,499 টাকায় কেনার সুযোগ দিচ্ছে কোম্পানি। এমন দামে ভাল 5G ফোন পাওয়া এখন দুঃসাধ্য ব্যাপার। ফলে ক্রেতাদের জন্য দারুণ অফার। কম দামে ভাল ফোনের অভাব মেটাতেই HMD Vibe 2 5G মডেলের এন্ট্রি ঘটেছে। এই স্মার্টফোনে বড় ডিসপ্লে, 50 মেগাপিক্সেল AI ডুয়াল ক্যামেরা, শক্তিশালী 6,000mAh ব্যাটারি, Unisoc কোম্পানির 5G প্রসেসর, IP64 স্তরের ওয়াটার প্রোটেকশন রেটিং, ও Indus AI সাপোর্টের মতো ফিচার্স রয়েছে।

HMD Vibe 2 5G দাম

HMD Vibe 2 5G ফোনের বেস 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 10,999 টাকা রাখা হয়েছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশন 11,999 টাকায় লঞ্চ হয়েছে। ফোনটি ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে। লঞ্চ অফারে ক্রেতারা Axis, HDFC, SBI, ICICI, এবং Kotak ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। যার ফলে দাম যথাক্রমে 9,499 টাকা ও 10,499 টাকায় নেমে আসবে।

ফ্লিপকার্টের লিস্টিং অনুসারে, UPI পেমেন্টের ক্ষেত্রেও একই পরিমাণ টাকা ছাড় হিসেবে পাওয়া যাবে। Paytm, Google Pay, ও PhonePe অ্যাপ থেকে করা পেমেন্টে 1,500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনটি কসমিক ল্যাভেন্ডার, নর্ডিক ব্লু, এবং পিচ পিঙ্ক কালার অপশনে উপলব্ধ।

HMD Vibe 2 5G স্পেসিফিকেশন

এইচএমডি ভাইব 2 5G একটি 6.7 ইঞ্চি IPS ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি HD+ রেজোলিউশন এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনের পিছনে 50 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সিস্টেম আছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে।

HMD Vibe 2 5G ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতার ব্যাটারি, যা  USB Type-c চার্জারের মাধ্যমে 18W ফাস্ট চার্জিং সমর্থন করে। সংস্থার দাবি, এটি 4G নেটওয়ার্কে 24 ঘন্টা টকটাইম অফার করবে। SD কার্ডের মাধ্যমে 2 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করার সুবিধা মিলবে। 

Advertisement

ডিভাইসে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Unisoc T8200 প্রসেসর ব্যবহার হয়েছে, যার পিক ক্লক স্পিড 2.3 গিগাহার্টজ। সফটওয়্যারের দিক থেকে HMD Vibe 2 5G রান করে Android 16 ভার্সনে। কোম্পানি দুই বছরের জন্য প্রতি তিন মাসে সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। তবে এটি কোনও মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে না।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  2. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  3. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  4. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  5. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  6. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  7. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  8. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
  9. Oppo স্মার্টফোনে পাবেন 16,000 টাকা ছাড়, Flipkart Big Billion Days সেলের অফার দেখুন
  10. Google Fitbit Air: ভারতে এল গুগলের সবচেয়ে হালকা স্মার্ট ব্যান্ড, স্ক্রিন ছাড়াই হেলথ-ফিটনেস ট্র্যাকিং
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.