HMD Vibe 2 5G খুব সস্তায় ভারতে লঞ্চ হল, 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি আছে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 21 মে 2026 22:28 IST
হাইলাইট
  • HMD Vibe 2 5G ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে
  • এটি 120Hz IPS ডিসপ্লে ও 6,000mAh ব্যাটারির সাথে এসেছে
  • HMD Vibe 2 5G মডেলে 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা আছে

HMD Vibe 2 5G comes with a 6,000 mAh battery

Photo Credit: HMD

HMD Vibe 2 5G স্মার্টফোন আজ ভারতের বাজারে আত্মপ্রকাশ করল। নতুন লঞ্চ করা এই ফোনের দাম 10,999 টাকা থেকে শুরু হচ্ছে। বর্তমানে কম বাজেটে ভাল মোবাইলের যে অভাব দেখা যাচ্ছে, সেই শূন্যস্থান পুরণ করতে HMD Vibe 2 5G এ দেশে এন্ট্রি নিয়েছে। পুরনো 4G থেকে নতুন মডেলে আপগ্রেড করতে চাইলে, এটি ভাল অপশন হতে পারে। HMD-এর নয়া ফোনে বড় ডিসপ্লে, Unisoc কোম্পানির 5G প্রসেসর, পাওয়ারফুল 6,000mAh ব্যাটারি, IP64 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং, Indus AI সাপোর্ট, এবং 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে।

HMD Vibe 2 5G দাম

HMD Vibe 2 5G মডেলের দাম ভারতে 10,999 টাকা থেকে শুরু হচ্ছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম এবং 64 জিবি স্টোরেজ কনফিগারেশন রয়েছে। 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে 11,999 টাকা। ফোনটির সেল মে 26 ফ্লিপকার্টে দুপুর বারোটা থেকে শুরু হবে।

HMD সেলের প্রথম দিনের জন্য বেশ কিছু লঞ্চ অফার ঘোষণা করেছে। ক্রেতারা Axis, HDFC, SBI, ও ICICI ব্যাঙ্কের কার্ডে 1,500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। যার ফলে দাম 9,499 টাকায় নেমে আসবে। এছাড়াও, UPI পেমেন্টে একই পরিমাণ টাকা ছাড় হিসেবে পাওয়া যাবে। এটি কসমিক ল্যাভেন্ডার, নর্ডিক ব্লু, ও পিচ পিঙ্ক কালার অপশনে উপলব্ধ।

HMD Vibe 2 5G স্পেসিফিকেশন

এইচএমডি ভাইব 2 5G মডেলে 6.7 ইঞ্চি ভি-নচ IPS ডিসপ্লে দেওয়া আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, HD প্লাস রেজোলিউশন (720 x 1,600 পিক্সেল), এবং 265 পিপিআই পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। হ্যান্ডসেটে 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত ও 2.3 গিগাহার্টজ ক্লক স্পিডের Unisoc T8200 প্রসেসর ব্যবহার করা হয়েছে। SD কার্ডের মাধ্যমে 2 টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করার সুবিধা পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য, HMD Vibe 2 5G ফোনটিতে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে — 50 মেগাপিক্সেল AI প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি ক্যামেরা। ফ্রন্টে একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এটি ইউএসবি টাইপ-সি চার্জারের মাধ্যমে 18W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সমর্থন করে। 

হ্যান্ডসেটটি 4G নেটওয়ার্কে 24 ঘন্টা টকটাইম অফার করবে। HMD Vibe 2 5G রান করে Android 16 ভার্সনে। কোম্পানি দুই বছরের জন্য প্রতি তিন মাসে সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে কোনও বড় অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবে না। অর্থাৎ, ডিভাইস অ্যান্ড্রয়েড 16 সংস্করণেই থেকে যাবে।

 
KEY SPECS
Display 6.70-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 4GB, 6GB
Storage 64GB, 128GB
Battery Capacity 6000mAh
OS Android 16
Resolution 720x1600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Vi মাত্র 200 টাকায় আনলিমিটেড 5G প্ল্যান চালু করল, সঙ্গে 20টি OTT ও 200+ লাইভ টিভি চ্যানেল
  2. iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হবে, 9,025mAh ব্যাটারি ও 3D কার্ভড স্ক্রিন থাকতে পারে
  3. Poco M8 Power আগস্ট 4 ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারি ও AMOLED ডিসপ্লে কনফার্মড
  4. Vivo T5e লঞ্চ হল 15,000 টাকার কমে, এক চার্জে 18 ঘন্টা ভিডিও চলার দাবি
  5. Oppo-এর প্রথম 10,000mAh ব্যাটারির ফোন আসছে, প্রকাশ্যে A7 Pro Max-র ফার্স্ট লুক
  6. Vivo X300 E অসাধারণ Zeiss ট্রিপল ক্যামেরা, 90W চার্জিং ও 7,200mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
  7. Vivo S2 ভারতের বাজারে আসার তারিখ ফাঁস হল, দাম জানা গিয়েছিল আগেই
  8. ChatGPT করবে ডাক্তারি, মেডিকেল টেস্ট রিপোর্ট বুঝে দেবে পরামর্শ, নতুন ফিচারে চমক
  9. Lava Virat V1 5G ও Virat V1 বাজেট ফোন ভারতে লঞ্চ হল, দাম মাত্র 9,999 টাকা থেকে শুরু
  10. Oppo K15 জাম্বো 8,000mAh ব্যাটারি ও 50MP সেলফি ক্যামেরা-সহ লঞ্চ হল, ফোন ঠান্ডা রাখতে ভিতরে কুলিং ফ্যান
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.