পপ-আপ সেলফি ক্যামেরা, শক্তিশালী প্রসেসর সহ ভারতে এল Honor 9X

বিজ্ঞাপন
Edited by Satyaki Bhattacharyya, আপডেট: 14 জানুয়ারী 2020 14:12 IST
হাইলাইট
  • Honor 9X ফোনে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা
  • এই ফোনে থাকছে পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের পিছনে থাকছে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা

Honor 9X ফোনে থাকছে 16 মেগপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা

অবশেষে ভারতে লঞ্চ হল Honor 9X। 2019 সালে চিনে এই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। মঙ্গলবার নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে এই স্মার্টফোন লঞ্চ করল চিনের কোম্পানিটি। Honor 9X এর পিছনে তিনটি ক্যামেরা থাকছে। এই ফোনের পিছনে থাকছে একটি 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আর থাকছে একটি  16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। একই সাথে ভারতে দুটি ফিটনেস ওয়্যারেবল ডিভাইস লঞ্চ করেছে Honor। Honor 9X এর সাথেই মঙ্গলবার ভারতে এসেছে Honor Magic Watch 2 স্মার্টওয়াচ, Honor Band 5i ফিটনেস ব্যান্ড, Honor Sport Pro ও Honor Sport ব্লুটুথ ইয়ারফোন।

Honor 9X এর দাম

Honor 9X এর দাম শুরু হচ্ছে 13,999 টাকা থেকে। বেস ভেরিয়েন্টে থাকছে 4GB RAM + 128GB স্টোরেজ। 6GB RAM + 128GB স্টোরেজে এই ফোন কিনতে 16,999 টাকা খরচ হবে। 20 জানুয়ারি Flipkart থেকে বিক্রি শুরু হবে এই স্মার্টফোন।

Advertisement

Honor 9x ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকছে

Honor 9X স্পেসিফিকেশন

Honor 9X ফোনে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে থাকবে। ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Kirin 710F চিপসেট, 6GB RAM আর 128GB স্টোরেজ।

Advertisement

Honor 9X ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। এই ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্স। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Honor 9X ফোনে থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। Honor 9X ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনের ওজন 196.8 গ্রাম।

Advertisement

আরও পড়ুন:

Flipkart Republic Day Sale: স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন

লঞ্চের আগেই ফাঁস হল OnePlus 8 Pro ফোনের স্পেসিফিকেশন

Advertisement
 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Immersive full-screen display
  • Reliable performance
  • All-day battery life
  • Decent night mode
  • Bad
  • Underwhelming cameras
  • Stutters at gaming
  • EMUI is loaded with bloatware
  • Bulky and unwieldy
 
KEY SPECS
Display 6.59-inch
Processor HiSilicon Kirin 710F
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 128GB
Battery Capacity 4000mAh
OS Android Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Samsung-এর ট্রিপল রিয়ার ক্যামেরার দুর্দান্ত ফোনে 22,000 টাকা ছাড় মিলছে
  2. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  3. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  4. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  5. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  6. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  7. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  8. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  9. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  10. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.