Honor Power 2 অবিশ্বাস্য 10,080mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হল, দামও কম, দেখতে অবিকল iPhone 17 Pro Max

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 জানুয়ারী 2026 20:38 IST
হাইলাইট
  • Honor Power 2-এর মুখ্য আকর্ষণ 10,080mAh ব্যাটারি
  • স্মার্টফোনটি ডিজাইন অবিকল iPhone 17 Pro সিরিজের মতো
  • Honor Power 2 প্রথম Dimensity 8500 Elite চিপসেট চালিত স্মার্টফোন

Honor Power 2 packs a large 10,080mAh battery

Photo Credit: Honor

Honor Power 2 অবিশ্বাস্য 10,080mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল৷ নতুন বছরের শুরুতেই নিজেদের তৈরি করা রেকর্ড নিজেরাই ভাঙল এই সংস্থা। কারণ ডিসেম্বরের শেষে 10,000mAh ব্যাটারি নিয়ে Honor Win সিরিজ আত্মপ্রকাশ করেছিল। আজকের নতুন স্মার্টফোনটি 80 মিলি-অ্যাম্পিয়ার আওয়ারের ব্যবধানে ব্যাটারি চাম্পিয়ন হয়েছে। iPhone 17 Pro সিরিজের অনুকরণে Honor Power 2 মডেলের ডিজাইন করা হয়েছে। এটি বিশ্বের প্রথম ফোন যেখানে Dimensity 8500 Elite চিপসেট আছে। এই হ্যান্ডসেটের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে IP69K জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, ডুয়াল স্পিকার, ইন-স্ক্রিন আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড ব্লাস্টার ডুয়াল-ফ্রিকোয়েন্সি GPS, ডুয়াল ভেপার চেম্বার কুলিং সিস্টেম, মেটাল ফ্রেম, ইত্যাদি।

Honor Power 2 স্পেসিফিকেশন ও ফিচার্স

অনার পাওয়ার 2-এর সামনে 6.79 ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,200 x 2,600 পিক্সেল), 3,840 হার্টজ PWM ডিমিং, 8,000 নিট HDR পিক ব্রাইটনেস, এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। ফোনে Android 16 নির্ভর MagicOS 10 কাস্টম স্কিন প্রি-ইনস্টল আছে। ফোনটির হাইলাইট অবশ্যই 10,080mAh ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং, বাইপাস চার্জিং, ও 27W রিভার্স চার্জিং অফার করে।

Honor Power 2 ডুয়াল ব্যাক ক্যামেরা পেয়েছে৷ এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। ফ্রন্ট ক্যামেরায় পোট্রেট মোড, জেসচার ক্যাপচার, ভয়েস শাটার, ও 2D ফেসিয়াল রিকগনিশন ফিচার্স রয়েছে।

Honor-এর নতুন ফোনে ডাইমেনসিটি 8500 এলিট প্রসেসর দেওয়া হয়েছে। অক্টা-কোর চিপটি Mali-G720 MC8 GPU এর সাথে যুক্ত। এটি AnTuTu বেঞ্চমার্ক প্ল্যাটফর্মে 2.4 মিলিয়নের বেশি স্কোর করেছে। এই চিপসেটের সঙ্গে 12 জিবি LPDDR4x র‍্যাম ও 512 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ ইন্টিগ্রেট করা আছে। ফোনটিতে চারটি IP রেটিং আছে — IP66 + IP68 + IP69 + IP69K৷ কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে Wi-Fi 6, ব্লুটুথ 6.0,  NFC, ইউএসবি-সি, ইত্যাদি।

Honor Power 2 দাম

Honor Power 2-এর 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম চীনে 2,699 ইউয়ান (প্রায় 34,850 টাকা)। অন্য দিকে, 512 জিবি স্টোরেজ অপশনের দাম 2,999 ইউয়ান (প্রায় 38,270 টাকা) রাখা হয়েছে। ফোনটি ফ্যান্টম ব্ল্যাক, স্নোফিল্ড হোয়াইট, ও রাইসিং সান অরেঞ্জ কালার অপশনে এসেছে। ডিভাইসটি ভারত বা গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Realme 16T 5G আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হচ্ছে, বিশাল 8,000mAh ব্যাটারি ও স্মার্ট ফিচার্স থাকবে
  2. 2000 টাকা ছাড়ে OnePlus Nord CE 6 Lite ফোনের সেল শুরু, কুড়ি হাজারের নিচে সেরা ফোন?
  3. রিস্টার্ট আর সুইচ অফ এক জিনিস নয়, স্মার্টফোন কাজ না করলে কোন অপশন বেশি কার্যকরী?
  4. HP OmniPad 12: দীর্ঘ 16 বছর পর ফের ভারতে ট্যাব লঞ্চ করল HP, ফুল চার্জে 18 ঘন্টা চলবে
  5. Android ফোনের দামে iPhone 15, স্টক শেষ হওয়ার আগে ফ্লিপকার্টে কিনে নিন
  6. ওয়াশিং মেশিনে ময়লা কাপড় কাচতে কত টাকার বিদ্যুৎ খরচ হয়? 99 শতাংশ মানুষ বলতে পারবে না
  7. 200MP ক্যামেরার Samsung স্মার্টফোনে 40,000 টাকা ছাড়, এমন অফার একবারই
  8. Jio-এর সস্তা প্ল্যানে বড় চমক, ফ্রি Netflix, Prime Video, আনলিমিটেড কলিং, ও 5G ডেটা
  9. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরার ফোন হতে পারে
  10. Realme C100x কম দামে 8000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা, ও 24GB ডাইনামিক র‍্যামের সঙ্গে লঞ্চ হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.