Honor X80i লঞ্চ হল 7,000mAh ব্যাটারি, 120Hz OLED ডিসপ্লে, 12GB র‍্যামের সাথে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 2 এপ্রিল 2026 23:09 IST
হাইলাইট
  • Honor X80i-এর সামনে 120Hz রিফ্রেশ রেটযুক্ত OLED ডিসপ্লে আছে
  • ফোনে 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা দিয়েছে অনার
  • Honor X80i রান করে Dimensity 6500 Elite চিপসেটে

Honor X80i is powered by a MediaTek Dimensity 6500 Elite chipset

Photo Credit: Honor

Honor X80i আজ চীনা মার্কেটে লঞ্চ হল। এই নতুন মিড-রেঞ্জ ফোনে 7,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার (mAh) ব্যাটারি এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে অনার। হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা মডিউলটি আইফোনের স্টাইলে ডিজাইন করা হয়েছে। অনারের লেটেস্ট স্মার্টফোন MediaTek Dimensity 6500 Elite প্রসেসর দ্বারা চালিত। Honor X80i-এর উল্লেখযোগ্য ফিচার্সের মধ্যে রয়েছে 1.5K ডিসপ্লে, মেটাল ফ্রেম বডি, IP66 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং, NFC, 5G কানেক্টিভিটি, পিল আকৃতির নচ, 12 জিবি পর্যন্ত র‍্যাম, ইত্যাদি। চলুন ফোনটির দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Honor X80i স্পেসিফিকেশন ও ফিচার্স

ফটোগ্রাফির জন্য, অনার এক্স80আই মডেলের ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপারচার সহ 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর আছে। সেলফি ও ভিডিও চ্যাট করার জন্য, সামনে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা বর্তমান। ডিভাইসে একটি বিশেষ AI বাটন রয়েছে, যা চাপলে সরাসরি AI ইমেজ টুলে অ্যাক্সেস পাওয়া যাবে।

Honor X80i একটি 6.6 ইঞ্চি ওলেড ডিসপ্লের সঙ্গে এসেছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 6,000 নিট পিক ব্রাইটনেস, 1.07 বিলিয়ন কালার, 1.5K রেজোলিউশন (1,200 x 2,600 পিক্সেল), এবং 3,840 হার্টজ PWM ডিমিং অফার করে। স্ক্রিনের উপর অ্যালুমিনোসিলিকেট গ্লাস কভার আছে। স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

অনারের নতুন ফোন মিডিয়াটেক ডাইমেনসিটি 6500 Elite চিপসেটে রান করে। এর সঙ্গে 45W ফাস্ট চার্জিং যুক্ত 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থা দাবি করছে, ব্যাটারিটি ছয় বছর পর্যন্ত পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম। এই হ্যান্ডসেটে Android 16 ভিত্তিক MagicOS 16 কাস্টম ইন্টারফেস প্রি-ইনস্টলড করা আছে।

Honor X80i ফোনের অন্যান্য ফিচার্সের মধ্যে মিলবে নতুন এবং আরও কার্যকর কুলিং সিস্টেম, স্টেরিও স্পিকার, SGS গোল্ড লেবেল ফাইভ স্টার ডিউরাবিলিটি সার্টিফিকেশন, আপগ্রেড করা অ্যান্টেনা, ইনফ্রারেড সেন্সর, ও 7.34 মিলিমিটার স্লিম বডি।

Honor X80i দাম

Honor X80i এই মুহূর্তে চীনে লঞ্চ হয়েছে৷ সেখানে ফোনের 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম যথাক্রমে 1,199 ইউয়ান (প্রায় 26,000 টাকা), 2,199 ইউয়ান (প্রায় 29,000 টাকা), এবং 2,499 ইউয়ান (প্রায় 33,000 টাকা) রাখা হয়েছে।
 
অন্য দিকে, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের টপ ভ্যারিয়েন্টের দাম 2,799 ইউয়ান (প্রায় 37,000 টাকা)। এটি স্যান্ড পিঙ্ক, লাইম গ্রীন, মুন শ্যাডো হোয়াইট, এবং অবসিডিয়ান ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ। ফোনটি ভারত ও গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.60-inch
Front Camera 8-megapixel
Rear Camera 50-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 7000mAh
OS Android 16
Resolution 1200x2600 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 120W ফাস্ট চার্জিং ও 32MP সেলফি ক্যামেরার Realme ফোন 8,000 টাকা ডিসকাউন্টে বিক্রি হচ্ছে
  2. Moto Tab 70 Pro ফোনের চেয়েও সস্তায় 10,200mAh ব্যাটারি, 13 ইঞ্চি ডিসপ্লে, ও চারটি JBL স্পিকার-সহ লঞ্চ হল
  3. Oppo Reno 16 FS দুর্দান্ত 50MP সেলফি ক্যামেরা ও 6,500mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, ছবি তোলা যাবে রিমোটে
  4. Vivo Y6a বিশাল 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম কত
  5. Vivo X Fold 6 লঞ্চ হল 200MP Zeiss ক্যামেরা এবং 7,000mAh ব্যাটারি-সহ, ফোনেই এবার DSLR-এর ম্যাজিক
  6. IBM বিশ্বের প্রথম সাব-1 ন্যানোমিটার চিপ বানিয়ে চমকে দিল, বদলে যাবে AI থেকে স্মার্টফোন-কম্পিউটারের ভবিষ্যত
  7. Xiaomi 18 Pro: শাওমির ফোনেও এবার দুটো 200MP ক্যামেরা, লঞ্চ কবে জেনে নিন
  8. Nothing Phone 4b-এর ছবি প্রকাশের 24 ঘন্টার মধ্যেই স্পেসিফিকেশন ফাঁস, ক্যামেরা-ডিসপ্লে, ব্যাটারি কেমন?
  9. Apple-এর বড় ধাক্কা, একলাফে 1 লক্ষ টাকা পর্যন্ত বাড়ল ম্যাকবুক-আইপ্যাডের দাম
  10. Lava Smart 4 Plus মাত্র 9,999 টাকায় বাজারে এল, এত সস্তায় কী কী ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.