ছোট্ট নচ, 4000 mAh ব্যাটারি সহ লঞ্চ হল Huawei Enjoy 9

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 11 ডিসেম্বর 2018 15:23 IST
হাইলাইট
  • অক্টোবরে লঞ্চ হয়েছিল Huawei Enjoy 9 Plus
  • এবার বাজারে এল Enjoy 9
  • এই ফোনের প্রধান আকর্ষন 4000 mAh ব্যাটারি, Snapdragon 450 চিপসেট

12 ডিসেম্বর চিনে Huawei Enjoy 9 বিক্রি শুরু হবে

অক্টোবরে লঞ্চ হয়েছিল Huawei Enjoy 9 Plus। এবার বাজারে এল Enjoy 9। তবে নতুন Enjoy 9 ফোনে কোম্পানির নিজস্ব Kirin প্রসেসারের পরিবর্তে থাকছে Snapdragon চিপসেট। নতুন এই ফোনের প্রধান আকর্ষন 6.26 ইঞ্চি ডিসপ্লে, 4000 mAh ব্যাটারি, Snapdragon 450 চিপসেট, ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ আর ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Asus ZenFone Max Pro M2 আর ZenFone Max M2

চিনে এই স্মার্টফোন লঞ্চ করলেও Enjoy 9 এর দাম জানায়নি Huawei। বুধবার থেকে চিনে এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। আপাতত চারটি আলাদা রঙে পাওয়া যাবে Enjoy 9। এই ফোনের ডিসপ্লের উপরে থাকছে ছোট ওয়াটার ড্রপ স্টাইল নচ।

আরও পড়ুন: সম্পূর্ণ নতুন ডিজাইনের ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy A8s

Huawei Enjoy 9 স্পেসিফিকেশান

ডুয়াল সিম Huawei Enjoy 9 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 8.2 স্কিন। Enjoy 9 ফোনে রয়েছে একটি 6.26 ইঞ্চি HD+ ডিসপ্লে। ডিসপ্লের অপরে থাকছে ছোট নচ। Enjoy 9 ফোনের ভিতরে থাকছে Snapdragon 450 চিপসেট আর 3GB RAM আর 32GB স্টোরেজ। এক্সটারনাল মেমোরি কার্ড ব্যবহার করে এই স্মার্টফোনের মেমোরি 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

আরও পড়ুন: কবে ফ্ল্যাশ সেলের ঝামেলা থেকে মুক্তি পাবে Redmi Note 6 Pro?

ছবি তোলার জন্য Huawei Enjoy 9 ফোনে থাকছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি 13MP। সাথে থাকছে একটি 2MP সেকেন্ডারি ডেপ্ত সেন্সিং সেন্সার। সেলফি ফোনের জন্য Enjoy 9 এর সামনে থাকছে 8MP ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য Huawei Enjoy 9 এ থাকবে Wi-Fi 802.11, 4G VoLTE, Bluetooth v4.2, 3.5 মিমি অডিও জ্যাক। Enjoy 9 ফোনের ব্যাটারি 4,000 mAh।

Advertisement

আরও পড়ুন: Poco F1 এর দাম পাকাপাকিভাবে কমালো Xiaomi

 
KEY SPECS
Display 6.26-inch
Processor Qualcomm Snapdragon 450
Front Camera 8-megapixel
Rear Camera 13-megapixel + 2-megapixel
RAM 3GB
Storage 32GB
Battery Capacity 4000mAh
OS Android 8.1 Oreo
Resolution 720x1520 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio Prime মেম্বারশিপ ফের চালু হল, কম দামে করা যাবে রিচার্জ, মিলবে 600 টাকা ক্যাশব্যাকও
  2. Vivo Y31T 5G-এর সমস্ত ফিচার্স ফাঁস, 7,200mAh ব্যাটারি ও 50MP ক্যামেরার সঙ্গে শীঘ্রই লঞ্চ
  3. সোশ্যাল মিডিয়ায় পোস্টের আগে সাবধান, ছবি দেখেই AI বলে দিচ্ছে আপনি কোথায়
  4. Poco M8x 5G আগস্ট 21 লঞ্চ হচ্ছে, 20,000 টাকার কমে দুর্দান্ত 5G ফোন?
  5. নতুন BGMI Lite মোবাইল গেমের ঘোষণা করল Krafton India, চলবে কমদামি সস্তা স্মার্টফোনেও
  6. 2,000 টাকা ছাড়ে মিলছে Vivo Y11 5G, আরও সস্তায় 6,500mAh ব্যাটারির ফোন
  7. বৃষ্টির সময় ইন্টারনেট স্লো হয়ে যায় কেন? আসল কারণ ও স্পিড বাড়ানোর সহজ উপায় জেনে নিন
  8. 7,200mAh ব্যাটারি এবং 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে Vivo Y31T শীঘ্রই দেশে লঞ্চ হবে
  9. Airtel চালু করল ফ্রি স্যাটেলাইট ইন্টারনেট, নেটওয়ার্ক ছাড়াই ফোনে চলবে WhatsApp
  10. 1,000 টাকার কমে UPI ও ক্যামেরা-সহ সেরা 5 কিপ্যাড মোবাইল ফোন দেখে নিন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.