বিক্রি শুরু হল Huawei P30 Pro, দাম, স্পেসিফিকেশন ও লঞ্চ অফার

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 15 এপ্রিল 2019 15:37 IST
হাইলাইট
  • ভারতে বিক্রি শুরু হল Huawei P30 Pro
  • এই ফোনের ভিতরে রয়েছে HiSilicon Kirin 980 SoC
  • ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা

Huawei P30 Pro ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Huawei P30 Pro। সোমবার ভারপ্তে বিক্রি শুরু হল এই স্মার্টফোন। Huawei P30 Pro এর পিছনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে 50X পর্যন্ত জুম। ফোনের ভিতরে ব্যবহার হয়েছে Huawei এর ফ্ল্যাগশিপ চিপসেট Kirin 980।

8GB RAM আর 256GB স্টোরেজে Huawei P30 Pro কিনতে খরচ হবে 71,990 টাকা। অরোরা ও ব্রিথিং ক্রিস্টাল কালারে পাওয়া যাবে এই ফোন। 15 থেকে 17 এপ্রিলের মধ্যে এই ফোন কিনলে থাকছে 5 শতাংশ ক্যাশব্যাক। এছাড়াও নো-কস্ট ইএমআই এর সুবিধা নিয়ে এসেছে Huawei। Jio গ্রাহকরা Huawei P30 Pro কিনলে পাবেন 2,200 টাকা ক্যাশব্যাক আর আগামী 5 টি রিচার্জে ডবল ডেটা। Amazon ও Chrome Store থেকে Huawei P30 Pro পাওয়া যাবে।

Huawei P30 Pro স্পেসিফিকেশন

Huawei P30 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.1 স্কিন। এই ফোনে থাকছে 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

Huawei P30 Pro ফোনে ফোন করার জন্য কোন ইয়ারপিস থাকছে না। পরিবর্তে এই ফোনের ডিসপ্লে ভাইব্রাশানের মাধ্যমে ফোনের কথা শোনা যাবে। LG G8 ThinQ ফোনে একই প্রযুক্তি ব্যবহার হয়েছিল।

Huawei P30 Pro এর দাম শুরু হচ্ছে 71,990 টাকা থেকে

Huawei P30 Pro ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980, Mali-G76 GPU, 8GB RAM আর 256GB স্টোরেজ।  ফোনের ভিতরে থাকছে 4,200 mAh ব্যাটারি।

Advertisement

Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থাকছে একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য Huawei P30 Pro তে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Useful 5X optical and 10X hybrid zoom
  • Superb low-light photo quality
  • Lots of storage and RAM
  • Great overall performance
  • Very good battery life
  • Bad
  • Slightly underwhelming display
  • Limited flexibility with EMUI 9.1
  • Optical zoom doesn’t work in low light
 
KEY SPECS
Display 6.47-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 32-megapixel
Rear Camera 40-megapixel + 20-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4200mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Moto G37 Power লঞ্চ হল, শক্তিশালী 7,000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা রয়েছে
  2. OnePlus Pad 4: 13,380mAh ব্যাটারির সাথে ভারতের প্রথম Snapdragon 8 Elite Gen 5 ট্যাব লঞ্চ হল
  3. Moto G87 লঞ্চ হল 200MP ডুয়াল ব্যাক ক্যামেরা ও 32MP সেলফি ক্যামেরার সাথে, দাম জেনে নিন
  4. Redmi Note 15 Pro সিরিজের Prime Edition ভারতে লঞ্চ হল, অফারে 3,000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে
  5. Oppo F33 5G: 3,800 টাকা ছাড়ে ওপ্পোর নতুন ফোনের সেল শুরু, 80W ফাস্ট চার্জিং, 7,000mAh ব্যাটারি পাবেন
  6. Moto G87 মিড-রেঞ্জে 200 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হচ্ছে, ছবি ফাঁস হল
  7. Realme 16x 5G শীঘ্রই লঞ্চ হবে ভারতে, ফাঁস হল র‍্যাম, স্টোরেজ, ও কালার অপশন
  8. OnePlus Ace 6 Ultra গেমিং কন্ট্রোলারের সাথে লঞ্চ হল, ফিচার্স শুনলে চোখ কপালে উঠবে
  9. 2,000 টাকা ছাড়ে Motorola Edge 70 Pro-এর সেল শুরু, রয়েছে 50MP সেলফি ক্যামেরা ও 90W ফাস্ট চার্জিং
  10. 7,000 টাকা দাম কমল Realme GT 7T স্মার্টফোনের, সবচেয়ে সস্তায় ফ্ল্যাগশিপ ফিচার্স
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.