কবে ভারতে লঞ্চ হবে Huawei P30 Pro? দেখুন এই ফোনের স্পেসিফিকেশন

গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Huawei P30 আর P30 Pro। এর মধ্যে ভারতে শুধুমাত্র Huawei P30 Pro লঞ্চ হতে পারে। ভারতে Huawei P30 লঞ্চের সম্ভাবনা কম।

কবে ভারতে লঞ্চ হবে Huawei P30 Pro? দেখুন এই ফোনের স্পেসিফিকেশন

Photo Credit: Amazon India

Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা

হাইলাইট
  • 9 এপ্রিল ভারতে লঞ্চ হবে Huawei P30 Pro
  • ফোনে Android Pie অপারেটিং সিস্টেম চলবে
  • ফোনের পিছনে থাকছে চারটি ক্যামেরা
বিজ্ঞাপন

9 এপ্রিল ভারতে লঞ্চ হবে Huawei P30 Pro। ঐ দিন ভারতে এই ফোনের দাম ঘোষণা করবে কোম্পানি। ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে এই ফোনের লিস্টিং পেজ তৈরী হয়েছে। গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Huawei P30 আর P30 Pro। এর মধ্যে ভারতে শুধুমাত্র Huawei P30 Pro লঞ্চ হতে পারে। ভারতে Huawei P30 লঞ্চের সম্ভাবনা কম। পরিবর্তে ভারতে ল্লঞ্চ হতে পারে এই সিরিজের বাজেট স্মার্টফোন Huawei P30 Lite।

মার্চ মাসে প্যারিসে লঞ্চ হয়েছিল Huawei P30 Pro। ইউরোপে Huawei P30 Pro ফোনের দাম শুরু হচ্ছে 999 ইউরো (প্রায় 77,800 টাকা) থেকে। 512GB স্টোরেজে Huawei P30 Pro কিনতে 1,249 ইউরো (প্রায় 97,300 টাকা) খরচ হবে।

huawei

Huawei P30 Pro স্পেসিফিকেশন

Huawei P30 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.1 স্কিন। এই ফোনে থাকছে 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

Huawei P30 Pro ফোনে ফোন করার জন্য কোন ইয়ারপিস থাকছে না। পরিবর্তে এই ফোনের ডিসপ্লে ভাইব্রাশানের মাধ্যমে ফোনের কথা শোনা যাবে। LG G8 ThinQ ফোনে একই প্রযুক্তি ব্যবহার হয়েছিল।

Huawei P30 Pro ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980, Mali-G76 GPU, 8GB পর্যন্ত RAM আর 512GB পর্যন্ত স্টোরেজ।  ফোনের ভিতরে থাকছে 4,200 mAh ব্যাটারি।

Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থাকছে একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য Huawei P30 Pro তে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার।

  • REVIEW
  • KEY SPECS
  • NEWS
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Useful 5X optical and 10X hybrid zoom
  • Superb low-light photo quality
  • Lots of storage and RAM
  • Great overall performance
  • Very good battery life
  • Bad
  • Slightly underwhelming display
  • Limited flexibility with EMUI 9.1
  • Optical zoom doesn’t work in low light
Display 6.47-inch
Processor HiSilicon Kirin 980
Front Camera 32-megapixel
Rear Camera 40-megapixel + 20-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 256GB
Battery Capacity 4200mAh
OS Android 9
Resolution 1080x2340 pixels
Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

#সর্বশেষ খবর
  1. Samsung Galaxy A57 ও Galaxy A37 ফোনের দাম লঞ্চের দু'দিন আগেই ফাঁস হল
  2. Airtel-এর এই প্ল্যানে প্রতিদিন 4GB ডেটা, আনলিমিটেড কলিং, দাম Jio, Vi-এর চেয়ে কম
  3. Samsung Galaxy S25 FE এখন সস্তা, 10,000 টাকার বেশি ছাড়ে প্রিমিয়াম ফোন
  4. Realme 16 5G: ভারতের প্রথম সেলফি মিরর ফোন আনছে রিয়েলমি, প্রকাশ হল টিজার
  5. Vivo V70 FE ফোনের প্রথম টিজার ভারতে প্রকাশ হল, সস্তায় 200MP OIS ক্যামেরা সহ শীঘ্রই লঞ্চ হচ্ছে
  6. 3,000 টাকা ছাড়ে শুরু হল Poco X8 Pro সিরিজের বিক্রি, 9,000mAh ব্যাটারি এবং 100W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে
  7. OnePlus Ace 6 Ultra এপ্রিলে 165Hz ডিসপ্লে ও ফ্ল্যাগশিপ Dimensity 9500 চিপসেটের সাথে লঞ্চ হবে
  8. WhatsApp: মেসেজ দেখলেই ডিলিট হবে চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার জানেন?
  9. Jio-এর সবচেয়ে সস্তা এক বছরের প্ল্যান, 900 জিবির বেশি ডেটা সহ আনলিমিটেড কলিং ও ফ্রি জিওহটস্টার
  10. Vodafone Idea ও BSNL বাঁধছে জোট, Airtel ও Jio-এর মোকাবিলায় প্রস্তুতি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »