মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Huawei P30 Pro। আজ লঞ্চ ইভেন্টে ভারতে এই ফোনের দাম ঘোষণা করবে কোম্পানি। মঙ্গলবার দুপুর 12 টায় নতুন দিল্লিতে লঞ্চ ইভেন্ট শুরু হবে। P30 Pro এর সাথেই ভারতে লঞ্চ হবে P30 Lite।
আজ ভারতে লঞ্চ হবে Huawei P30 Pro আর P30 Lite
মঙ্গলবার ভারতে লঞ্চ হবে Huawei P30 Pro। আজ লঞ্চ ইভেন্টে ভারতে এই ফোনের দাম ঘোষণা করবে কোম্পানি। মঙ্গলবার দুপুর 12 টায় নতুন দিল্লিতে লঞ্চ ইভেন্ট শুরু হবে। P30 Pro এর সাথেই ভারতে লঞ্চ হবে P30 Lite। ইতিমধ্যেই Amazon.in ওয়েবসাইটে এই ফোনের লিস্টিং পেজ তৈরী হয়েছে। গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Huawei P30 আর P30 Pro। এর মধ্যে ভারতে শুধুমাত্র Huawei P30 Pro লঞ্চ হবে। এছাড়াও বাজেট সেগমেন্টে ভারতে লঞ্চ হবে Huawei P30 Lite।
মার্চ মাসে প্যারিসে লঞ্চ হয়েছিল Huawei P30 Pro। ইউরোপে Huawei P30 Pro ফোনের দাম শুরু হচ্ছে 999 ইউরো (প্রায় 77,800 টাকা) থেকে। 512GB স্টোরেজে Huawei P30 Pro কিনতে 1,249 ইউরো (প্রায় 97,300 টাকা) খরচ হবে। ভারতে 75,000 টাকার আশেপাশে Huawei P30 Pro ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাবে। আজ দুপুর 12 টা থেকে Huawei লঞ্চ ইভেন্ট দেখতে নীচের প্লে বাটনে ক্লিক করুন।
Huawei P30 Pro ফোনে Android Pie অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব EMUI 9.1 স্কিন। এই ফোনে থাকছে 6.47 ইঞ্চি FHD+ OLED ডিসপ্লে। ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।
Huawei P30 Pro ফোনে ফোন করার জন্য কোন ইয়ারপিস থাকছে না। পরিবর্তে এই ফোনের ডিসপ্লে ভাইব্রাশানের মাধ্যমে ফোনের কথা শোনা যাবে। LG G8 ThinQ ফোনে একই প্রযুক্তি ব্যবহার হয়েছিল।
Huawei P30 Pro ফোনের ভিতরে থাকছে কোম্পানির ফ্ল্যাগশিপ প্রসেসার Kirin 980, Mali-G76 GPU, 8GB পর্যন্ত RAM আর 512GB পর্যন্ত স্টোরেজ। ফোনের ভিতরে থাকছে 4,200 mAh ব্যাটারি।
Huawei P30 Pro ফোনে থাকছে চারটি ক্যামেরা। থাকছে একটি 40 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি 20 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। থাকছে একটি 8 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা আর একটি টাইম অফ ফ্লাইট ক্যামেরা। থাকছে ডুয়াল অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সেলফি তোলার জন্য Huawei P30 Pro তে থাকছে 32 মেগাপিক্সেল সেন্সার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
The System Exposed OTT Release Date: When and Where to Watch it Online?
Under the Stars Now Streaming Online: Where to Watch This Beautiful Love Story from Italy
Everybody Loves Sohrab Handa Now Streaming on Zee5: Know Everything About This Whodunnit Mystery Film Online
James Webb Space Telescope Little Red Dots May Reveal Birth of Black Holes