Huawei Pura 90 Pro Max অসাধারণ ডিজাইন, 200MP ক্যামেরা, ও 100W ফাস্ট চার্জিংয়ের সাথে লঞ্চ হল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 20 এপ্রিল 2026 20:48 IST
হাইলাইট
  • Huawei Pura 90 Pro ও Pura 90 Pro Max অসাধারণ ডিজাইন পেয়েছে
  • Pura 90 Pro Max-এর পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা 200 মেগাপিক্সেলের
  • দুই ফোনেই 6,000mAh ব্যাটারি ও IP68 + IP69 রেটিং আছে

Huawei Pura 90 Pro Max is equipped with a 200-megapixel periscope telephoto camera

Photo Credit: Huawei

Huawei Pura 90 Pro এবং Pura 90 Pro Max লঞ্চ হয়ে গেল। এই দুই ফোনের গ্রেডিয়েন্ট ফিনিশিং নজর কাড়তে বাধ্য। ভাইব্রান্ট কালার ফোনগুলিকে আরও স্টাইলিশ ও ইউনিক করে তুলেছে। উভয় স্মার্টফোনে 6,000mAh ব্যাটারি, IP68 + IP69 রেটিং, অত্যাধুনিক তিনটি ব্যাক ক্যামেরা, পাওয়ারফুল পারফরম্যান্স, এবং AI ফিচার্স রয়েছে। Huawei Pura 90 Pro Max মডেলে 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স পাওয়া যাবে। এতে ডুয়াল স্পিকার, NFC, ও ইনফ্রারেড সেন্সর মিলবে। চলুন Huawei-এর দুই নতুন ফ্ল্যাগশিপ ফোনের দাম ও খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Huawei Pura 90 Pro ও Pura 90 Pro Max স্পেসিফিকেশন

Huawei Pura 90 Pro Max-এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ LOFIC প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 4x অপটিক্যাল জুমের সাথে 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 40 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। Pura 90 Pro-তে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ও 12.5 মেগাপিক্সেলের  আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। উভয় ফোনের সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান।

Huawei Pura 90 Pro Max-এর সামনে 6.8 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে আছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,320 x 2,856 পিক্সেল রেজোলিউশন অফার করে। Pro মডেলে সামান্য কম রেজোলিউশনের সাথে 6.6 ইঞ্চির একই ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে। উভয় ফোনে HarmonyOS 6.1 কাস্টম সফটওয়ার প্রি-ইনস্টল করা আছে। এতে একটি AI এজেন্ট যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত তথ্য পেতে ও বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন।

পারফরম্যান্সের জন্য হুয়াওয়ের দুই ফোনে Kirin 9030S  প্রসেসর দেওয়া হয়েছে। সংস্থা দাবি করছে, NPU ইমেজ প্রসেসিং ক্ষমতা 20 শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ ফলে AI ফটোগ্রাফি, কালার প্রসেসিং, এবং ভিডিও স্ট্যাবিলিটি আরও উন্নত হয়েছে। এতে AI পোজ রেকমেন্ডেশন নামে একটি বিশেষ ফিচার থাকছে, যা ছবি তোলার সময় সঠিক ভঙ্গি ও ফ্রেমিং সাজেস্ট করবে। Pro মডেলে 66W ওয়্যার্ড এবং 55W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট আছে।

অন্য দিকে, Pro Max-এর ওয়্যার্ড ও ওয়্যারলেস ফাস্ট চার্জিং স্পিড যথাক্রমে 100W এবং 80W৷ দামের কথা বললে, Huawei Pura 90 Pro-এর দাম চীনে শুরু হচ্ছে 5,499 ইউয়ান থেকে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 75,000 টাকার সমান। বেস মডেলে 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ আছে। Pura 90 Pro Max-এর মূল্য 6,499 ইউয়ান (প্রায় 89,000 টাকা) থেকে শুরু। দুই ফোনের টপ মডেলে 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ কনফিগারেশন আছে। সংস্থা গ্লোবাল মার্কেটে লঞ্চের বিষয়ে এখনও কিছু জানায়নি।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 12,000 টাকার বাম্পার ছাড় Hasselblad ক্যামেরার ফোনে, অফার মিস করবেন না
  2. 37,000 টাকার কমে iPhone 15, সঙ্গে ফ্রি চার্জার, Croma সেলে বাম্পার অফার
  3. Vivo S60 সিরিজ 50MP ফ্রন্ট ক্যামেরা, 144Hz অ্যামোলেড স্ক্রিন, ও 7,200mAh ব্যাটারির সাথে লঞ্চ হল
  4. RBI Plastic Notes: ছেঁড়া-ফাটা নোটের দিন শেষ, আসছে প্লাস্টিকের নতুন টাকা, জাল করা হবে কঠিন
  5. Honor Win Turbo বিশাল 10,000mAh ব্যাটারি ও 16GB র‍্যাম-সহ লঞ্চ হল, দাম জেনে নিন
  6. Oppo Find X10 সিরিজ বিশ্বের প্রথম 100MP চৌকো সেলফি ক্যামেরার সঙ্গে বাজারে আসতে পারে
  7. Vivo T5 বিশাল 7,200mAh ব্যাটারি ও 32MP সেলফি ক্যামেরার সঙ্গে লঞ্চ হল, দাম জেনে নিন
  8. Xiaomi 17T ও Xiaomi 17T Pro দুর্দান্ত Leica ট্রিপল ক্যামেরা, 100W পর্যন্ত ফাস্ট চার্জিংয়ের সঙ্গে লঞ্চ হল
  9. Jio-এর এক্সক্লুসিভ 4G রিচার্জ প্ল্যান সমস্ত ফোনে চালু হল, মাত্র 123 টাকায় 28 দিন আনলিমিটেড কলিং ও ডেটা
  10. OnePlus 16 স্মুথ 185Hz স্ক্রিন, 200MP ক্যামেরা, ও 9,000mAh ব্যাটারি সহ লঞ্চ হতে পারে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.