Huawei ট্রেন্ডের বাইরে গিয়ে Pura 90 Pro এবং Pura 90 Pro Max-এর জন্য খুব রঙিন নকশা বেছে নিয়েছে। ফোনগুলির গ্রেডিয়েন্ট ফিনিশিং নজর কাড়তে বাধ্য। ভাইব্রান্ট কালারের নির্বাচন আসন্ন ফোনগুলিকে আরও স্টাইলিশ ও ইউনিক করে তুলেছে। ফোনগুলি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স পেতে পারে।ব্যাক ক্যামেরায় 4K 120 fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট মিলতে পারে।