Huawei Pura 90 Pro ও Pura 90 Pro Max এপ্রিল 20 চীনে লঞ্চ হচ্ছে।
Photo Credit: Huawei
Huawei Pura 90 Pro Max features a gradient finish
Huawei চলতি বছরে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ লঞ্চ ইভেন্টের ঘোষণা করেছে। টেক জায়ান্টটির Pura 90 Pro সিরিজের স্মার্টফোন এপ্রিল 20 অফিসিয়ালি রিলিজ হচ্ছে। Huawei Pura 90 Pro ও Pura 90 Pro Max-এর ফার্স্ট লুক শেয়ার করেছে তারা। ডিজাইনে সবচেয়ে বেশি নজর কাড়ছে কালার অপশন। হুয়াওয়ে ট্রেন্ডের বাইরে গিয়ে আসন্ন দুই ফোনের জন্য খুব রঙিন নকশা বেছে নিয়েছে। ফোনগুলির গ্রেডিয়েন্ট ফিনিশিং নজর কাড়তে বাধ্য। ভাইব্রান্ট কালারের নির্বাচন আসন্ন ফোনগুলিকে আরও স্টাইলিশ ও ইউনিক করে তুলেছে। Huawei Pura 90 Pro সিরিজে 200 মেগাপিক্সেলের ক্যামেরা থাকার কথা জানা গিয়েছে।
Huawei Pura 90 Pro এই মুহূর্তে চীনে মালবেরি ব্ল্যাক, কোকোনাট হোয়াইট, অরেঞ্জ সোডা, ও পিঙ্ক গুয়াভা কালার অপশনে অগ্রিম অর্ডার করা যাচ্ছে। অন্য দিকে, Pura 90 Pro Max অবসিডিয়িন ব্ল্যাক, ডন গোল্ড, সানসেট পার্পেল, অরেঞ্জ ওশান, এবং এমারেল্ড লেক কালার অপশনে লিস্টেড আছে। সাদা ও কালো বাদে প্রতিটি কালার স্কিমে গ্রেডিয়েন্ট ফিনিশ দেখা যাচ্ছে।
টিজার ভিডিও অনুসারে, Huawei Pura 90 Pro সিরিজের উভয় মডেল একই ডিজাইনের সাথে আসবে। তবে এটি পূর্বসূরী Pura 80 লাইনআপের সিলুয়েটের অনুকরণে নকশা করা হয়েছে। সেই পরিচিত ডিজাইন বজায় রেখে সামান্য কিছু পরিবর্তন এনেছে হুয়াওয়ে। ব্যাক প্যানেলে ত্রিকোণাকৃতি ক্যামেরা মডিউলের মধ্যে তিনটি বড় গোল কাটআউট ও XMAGE ব্র্যান্ডিং রয়েছে।
Huawe Pura 90 Pro চারটি মেমোরি কনফিগারেশনে উপলব্ধ হবে: 12 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র্যাম + 1 টিবি স্টোরেজ। Pro Max মডেলেও একই স্টোরেজ অপশন থাকবে কিনা, তা জানা যায়নি। ফোনগুলি 200 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স পেতে পারে।
ব্যাক ক্যামেরায় 4K 120fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট মিলতে পারে। উভয় স্মার্টফোনে 6.87 ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে প্যানেল থাকতে পারে, যা 1-120 হার্টজ রিফ্রেশ রেট (অ্যাডাপ্টিভ), 1.5K রেজোলিউশন, এবং 8,000 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর মিলতে পারে।
Pura 90 Pro এবং Pura 90 Pro Max সংস্থার নিজস্ব Kirin 9030 Pro চিপসেট ব্যবহার করতে পারে। শোনা যাচ্ছে, এতে নয়টি কোরের আর্কিটেকচার থাকবে, যা 2.75 গিগাহার্টজ ক্লক স্পিডের প্রাইমারি কোর, 2.27 গিগাহার্টজ মিডিয়াম কোর, এবং 1.72 গিগাহার্টজের এফিশিয়েন্সি কোর নিয়ে গঠিত হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,150
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Lava Virat Curve 5G Launched in India With MediaTek Dimensity 7100 SoC, 6,000mAh Battery: Price, Specifications