আজ বিক্রি শুরু হচ্ছে 16MP পপ-আপ ক্যামেরার Huawei Y9 Prime 2019

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 7 অগাস্ট 2019 08:58 IST
হাইলাইট
  • Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
  • ফোনের ভিতরে থাকছে HiSilicon Kirin 710 চিপসেট
  • ফোনের পিছনে তিনটি ক্যামেরার সাথেই থাকছে LED ফ্ল্যাশ

Huawei Y9 Prime 2019 ফোনে থাকছে 128GB স্টোরেজ

গত সপ্তাহে ভারতে লঞ্চ হয়েছিল Huawei Y9 Prime 2019। ইতিমধ্যেই এই ফোনের প্রি-বুকিং শুরু হয়েছিল। বুধবার ভারতে বিক্রি শুরু হল Huawei Y9 Prime 2019। আজ দুপুর 12 টা থেকে Amazon এ পাওয়া যাবে এই ফোন। Amazon Freedom Sale এর অধীনে আজ শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন। সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোনের মতোই Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে FHD+ ডিসপ্লে HiSilicon Kirin 710 চিপসেট। সম্প্রতি কেনিয়ায় এই ফোন বিক্রি শুরু করেছিল Huawei। এই ফোনে থাকছে 128GB স্টোরেজ।

Huawei Y9 Prime 2019 এর সম্ভাব্য দাম

ভারতে Huawei Y9 Prime 2019 এর দাম 15,990 টাকা। 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।সবুজ ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। আজ দুপুর 12 টা থেকে Amazon এ পাওয়া যাবে এই ফোন। Amazon Freedom Sale এর অধীনে আজ শুধুমাত্র Amazon Prime গ্রাহকরা এই ফোন কিনতে পারবেন।

Huawei Y9 Prime 2019 স্পেসিফিকেশন

কয়েক মাস আগে ভারতে লঞ্চ হওয়া Huawei Y9 2019 ফোনে আপগ্রেড হিসাবে লঞ্চ হবে এই স্মার্টফোন। Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।

ছবি তোলার জন্য Huawei Y9 Prime 2019 ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে Huawei।

বিশ্বব্যাপী অন্যান্য দেশে 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যায় এই স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য Huawei Y9 Prime 2019 এ রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে 4,000 mAh ব্যাটারি।

Advertisement

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  2. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
  3. 50MP AI ক্যামেরা ও 6,000mAh ব্যাটারি নিয়ে Lava Bold N4 Pro 5G লঞ্চ হচ্ছে 16 সেপ্টেম্বর
  4. স্মার্টফোনে চালু হল ইন্টারনেট ছাড়াই UPI পেমেন্ট করার সুবিধা, আর লাগবে না ডেটা
  5. 16 সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে Oppo K14 Lite, থাকবে AI ক্যামেরা ও 7,000mAh ব্যাটারি
  6. Windows-এর জন্য Gemini অ্যাপ আনল Google, Alt + Space চাপলেই হাজির AI
  7. 3,000 টাকা দাম কমল 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির দুর্দান্ত Motorola স্মার্টফোনের
  8. BGMI Midnight Hunters রিডিম কোড দেখে নিন, মিলবে একাধিক ফ্রি রিওয়ার্ড
  9. Apple কেন iPhone 18 লঞ্চ করলো না? আসল কারণ জানলে অবাক হবেন
  10. Flipkart বিগ বিলিয়ন ডেজ সেল শুরু হচ্ছে এই তারিখে, পুজোর কেনাকাটার জন্য তৈরি তো
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.