Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে FHD+ ডিসপ্লে HiSilicon Kirin 710 চিপসেট।
Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা
মাসের প্রথম দিন ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করল Huawei। বৃহস্পতিবার ভারতে লঞ্চ হয়েছে Huawei Y9 Prime 2019। সম্প্রতি লঞ্চ হওয়া একাধিক স্মার্টফোনের মতোই Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে পপ-আপ সেলফি ক্যামেরা। এছাড়াও এই ফোনে থাকবে FHD+ ডিসপ্লে HiSilicon Kirin 710 চিপসেট। সম্প্রতি কেনিয়ায় এই ফোন বিক্রি শুরু করেছিল Huawei। এই ফোনে থাকছে 128GB স্টোরেজ।
ভারতে Huawei Y9 Prime 2019 এর দাম 15,990 টাকা। 128GB স্টোরেজে এই ফোন পাওয়া যাবে।সবুজ ও নীল রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। 7 অগাস্ট ভারতে এই ফন বিক্রি শুরু করবে Huawei। শুধুমাত্র Amazon থেকে পাওয়া যাবে Y9 Prime 2019।
কয়েক মাস আগে ভারতে লঞ্চ হওয়া Huawei Y9 2019 ফোনে আপগ্রেড হিসাবে লঞ্চ হবে এই স্মার্টফোন। Huawei Y9 Prime 2019 ফোনে থাকবে 6.59 ইঞ্চি FHD+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকবে HiSilicon Kirin 710 চিপসেট, 4GB RAM আর 128GB স্টোরেজ।
ছবি তোলার জন্য Huawei Y9 Prime 2019 ফোনের পিছনে রয়েছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে একটি 16 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 16 মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা ব্যবহার করেছে Huawei।
বিশ্বব্যাপী অন্যান্য দেশে 64GB আর 128GB স্টোরেজে পাওয়া যায় এই স্মার্টফোন। কানেক্টিভিটির জন্য Huawei Y9 Prime 2019 এ রয়েছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS আর USB Type-C পোর্ট। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর থাকছে 4,000 mAh ব্যাটারি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
JBL Tune 780NC Wireless Headphones
Starts from ₹7,999
WhatsApp Reportedly Rolling Out AI Content Label for Channels on iOS
Dyson Launches CameraJet Toothbrush With Camera and Wi-Fi Connectivity