প্রবীন নাগরিকদের জন্য নতুন ফিচারফোন লঞ্চ করল iBall

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 1 অগাস্ট 2018 13:21 IST
হাইলাইট
  • Aasaan 4 নামের এই ফিচার ফোন লঞ্চ হয়েছে
  • iBall Aasaan 4 এর দাম 3,499 টাকা
  • বয়স্কদের ব্যবহারের সুবিধার জন্য এই ফোনে বড় কি-বোর্ড ব্যবহার করা হয়েছে

নতুন ফিচার ফোন লঞ্চ করল স্বদেশি কনজিউমার ইলেকট্রিক কোম্পানি iBall। প্রবীন নাগরিকদের জন্য Aasaan 4 নামের এই ফিচার ফোন লঞ্চ হয়েছে। iBall Aasaan 4 এর দাম 3,499 টাকা।

বয়স্কদের ব্যবহারের সুবিধার জন্য এই ফোনে বড় কি-বোর্ড ব্যবহার করা হয়েছে। এর সাথেই ডিসপ্লেতে বড় অক্ষর ব্যবহার করেছে iBall। ভালো করে শোনার জন্য Aasaan 4 এ আরও জোরে আওয়াজ হবে বলে জানিয়েছে কোম্পানি। এর সাথেই থাকবে মোবাইল ট্র্যাকিং এর মতো আপতকালীন পরিষেবা। Aasaan 4 এ একটি 2.31 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার হয়েছে। কি-প্যাডে কোন সংখ্যা টিপলে তা জানিয়ে দেবে Aasaan 4।

Advertisement

Aasaan 4 এ রয়েছে একটি 1,800 mAh ব্যাটারি। এর সাথেই থাকবে 32GB পর্যন্ত microSD কার্ড সাপোর্ট। Aasaan 4 এ 200 টি SMS আর 1,000 টি কনট্যাক্ট সেভ করে রাখা যাবে।

বিপদের সময় জরুরি ফোন করার জন্য Aasaan 4 এ একটি SOS বাটন রয়েছে। এই বোতামে চাপ দিলে ফোনে সাইরেন বাজতে শুরু করবে যা আশেপাশের মানুষকে সতর্ক করে দেবে। এর সাথেই এই ফোন লোকেশান ট্র্যাকিং এর মতো ফিচার ব্যবহার করেছে iBall। সাদা রঙে সারা দেশে রিটেল স্টোরে iBall Aasaan 4 পাওয়া যাচ্ছে।

ওয়ান টাচ লক, LED টর্চ, তার ছাড়া FM, সহজ ইন্টারফেস ফিচারগুলি বৃদ্ধ-বৃদ্ধাদের ফোন ব্যবহার আসান করে দেবে Aasaan 4।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iBall
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. পঞ্চাশের বেশি রিডিম কোড প্রকাশ করল BGMI, কী কী রিওয়ার্ড আছে দেখে নিন
  2. Xiaomi 18 Pro সিরিজ বাজার কাঁপিয়ে লঞ্চ হল, রয়েছে 200MP ট্রিপল ক্যামেরা, 8,500mAh ব্যাটারি
  3. অক্টোবরে ফের Apple-এর মেগা ইভেন্ট? আইফোনের পর আর কী নতুন ডিভাইস আসবে দেখুন
  4. ভারতে লঞ্চ হচ্ছে 8,000mAh ব্যাটারির Oppo K14 Plus 5G, মিড-রেঞ্জে দুর্দান্ত ফোন
  5. Motorola Signature 27 দুর্ধর্ষ ফিচার্স ও 200MP ক্যামেরা নিয়ে আত্মপ্রকাশ করল
  6. Oppo Find X10 Pro Max বিশ্বের প্রথম তিনটি 200MP ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
  7. সস্তায় লঞ্চ হল iQOO Z11 Lite 5G-এর 64GB স্টোরেজ, কম দামে টেকসই ফিচার
  8. 6 অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে Vivo V80, দুর্ধর্ষ ক্যামেরায় পুজোর বাজার কাঁপাবে
  9. ভারতে স্মার্টফোনের R&D করবে Nothing, CMF-এর মালিক হচ্ছে এই ভারতীয় সংস্থা
  10. OnePlus N6 Lite: ভারতে লঞ্চ হল ওয়ানপ্লাসের সবচেয়ে সস্তা স্মার্টফোন
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.