24 জুন ভারতে আসছে Infinix Note 60 Pro 5G Pininfarina Edition, স্মার্টফোনে এবার সুপারকারের ছোঁয়া

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 20 জুন 2026 16:26 IST
হাইলাইট
  • Infinix Note 60 Pro 5G Pininfarina এডিশনে নতুন ডিজাইন এলিমেন্ট আছে
  • এটি স্পেশাল রিটেল বক্স ও বেশ কিছু এক্সক্লুসিভ অ্যাক্সেসরিজের সঙ্গে আসবে
  • স্ট্যান্ডার্ড Infinix Note 60 Pro এপ্রিলে ভারতে লঞ্চ হয়েছিল

Infinix Note 60 Pro 5G Pininfarina Edition comes with a carbon fiber finish design

Photo Credit: Infinix

Infinix Note 60 Pro 5G Pininfarina Edition আগামী সপ্তাহে ভারতে আসছে। Infinix Note 60 Pro এপ্রিলে এ দেশে রিলিজ হয়েছিল। স্মার্টফোনটির স্পেশাল এডিশন মডেল জুন 24 দুপুর বারোটার সময় লঞ্চের ঘোষণা করা হয়েছে। এটি Flipkart-এর মাধ্যমে ভারতে বিক্রি হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। Infinix Note 60 Pro 5G Pininfarina Edition স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে সমস্ত হার্ডওয়্যার ও স্পেসিফিকেশন ভাগ করে নিয়েছে। তবে বড় পার্থক্য নকশায়। ইতালির নামকরা অটোমোটিভ ডিজাইন প্রতিষ্ঠান পিনিনফারিনার সহযোগিতায় এই ডিভাইস তৈরি করেছে ইনফিনিক্স। সংস্থার দাবি, এটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্পোর্টস গাড়ির অ্যারোডাইনামিক ফিলোজফি থেকে অনুপ্রাণিত।

Infinix Note 60 Pro 5G Pininfarina Edition জুন 24 ভারতে লঞ্চ হবে

সাধারণ মডেল থেকে আলাদা করতে ইনফিনিক্স নোট 60 প্রো 5G পিনিনফারিনা এডিশনে একাধিক নতুন স্টাইলিং এলিমেন্ট যুক্ত হয়েছে। এতে অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন-সহ সম্পূর্ণ ইন্টিগ্রেটেড সিঙ্গেল-বডি রিয়ার প্যানেল আছে। ফোনের পিছনে Corning Gorilla Glass Victus-এর একটি অবিচ্ছিন্ন গ্লাস শিট দিয়েছে সংস্থা।

স্পেশাল এডিশন মডেলের অন্যতম আকর্ষণ হল ফ্লোটিং টেললাইট সিগনেচার। এটি রিয়ার প্যানেল জুড়ে বিস্তৃত ও ফোন চালু হওয়ার সময় আলোকিত হয়ে ওঠে। স্ট্যান্ডার্ড মডেলের মতো এর ব্যাক প্যানেলে অ্যাক্টিভ ম্যাট্রিক্স স্ক্রিন রয়েছে। এটি সাধারণ অবস্থায় অদৃশ্য থাকে। কিন্তু চালু করলে কল, মেসেজ, ব্যাটারির পার্সেন্টেজ, আবহাওয়ার আপডেট, সময়, ও বিভিন্ন নোটিফিকেশন এলার্ট দেখা যাবে।

Infinix Note 60 Pro 5G Pininfarina Edition একটি স্পেশাল রিটেল বক্সের সঙ্গে আসবে। এতে বেশ কিছু এক্সক্লুসিভ অ্যাক্সেসরিজ দেওয়া হবে। যার মধ্যে রয়েছে Kevlar-প্যাটার্ন ম্যাগনেটিক কেস, Kevlar-প্যাটার্ন ম্যাগপড, ও ট্র্যাক এডিশন সিম ইজেক্টর টুল।

উল্লেখ্য, Infinix Note 60 Pro-এ 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন (1,208 x 2,644 পিক্সেল) অফার করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার বর্তমান। ডিভাইসে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।

ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 30fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। ইনফিনিক্সের এই হ্যান্ডসেট Snapdragon 7s Gen 4 প্রসেসরে চলে৷ এতে 6,500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Supasses competition in terms of performance
  • Crisp 1.5K display resolution
  • Long battery life
  • Multiple charging modes
  • Decent build quality
  • Value for money
  • Passable daytime photos
  • Bad
  • Unoriginal UI design
  • Active Matrix Display seems gimmicky
  • Odd placement of physical buttons
  • Inaccurate heart rate monitoring
 
KEY SPECS
Display 6.78-inch
Processor Snapdragon 7s Gen 4
Front Camera 13-megapixel
Rear Camera 50-megapixel + 8-megapixel
RAM 8GB
Storage 128GB, 256GB
Battery Capacity 6500mAh
OS Android 16
Resolution 1,208x2,644 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. OnePlus স্মার্টফোনে আর থাকবে না OxygenOS, বদলে কী আসছে শুনলে অবাক হবেন
  2. রাত বারোটার পর ইনস্টাগ্রাম-ফেসবুক বন্ধ, সোশ্যাল মিডিয়াতে কার্ফু চালু করছে ব্রিটেন
  3. 8,000mAh ব্যাটারি-সহ Redmi Note 17 আগস্টে ভারতে আসতে পারে, লঞ্চের দিন ফাঁস হল
  4. Realme C100x: 15,000 টাকার নিচে প্রথম 8,000mAh ব্যাটারির ফোন এল ভারতে
  5. Vivo T5 Lite 5G কম দামে 6,500mAh ব্যাটারি ও 50MP ডুয়াল ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  6. OnePlus ভারতে ব্যবসা বন্ধ করতে চলেছে, আর কি মিলবে না সংস্থার ফোন?
  7. OnePlus N সিরিজের দ্বিতীয় ফোন N6x শীঘ্রই ভারতে আসছে, Amazon-এ টিজার প্রকাশ
  8. ভারতকে বিশ্বের ইলেকট্রনিক্স হাব বানাতে 62,500 কোটি টাকার MPMS প্রকল্পে সিলমোহর
  9. মানুষের চুলের থেকেও পাতলা, শোরগোল ফেলল Samsung-এর নতুন ডিসপ্লে প্রযুক্তি
  10. Poco M8 Power স্মার্টফোনের প্রথম তথ্য ফাঁস, 8,000mAh ব্যাটারি নিয়ে ভারতে লঞ্চ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.