Infinix Note 60 Pro 5G Pininfarina Edition জুন 24 দুপুর বারোটার সময় ভারতে লঞ্চের ঘোষণা করা হয়েছে।
Photo Credit: Infinix
Infinix Note 60 Pro 5G Pininfarina Edition comes with a carbon fiber finish design
Infinix Note 60 Pro 5G Pininfarina Edition আগামী সপ্তাহে ভারতে আসছে। Infinix Note 60 Pro এপ্রিলে এ দেশে রিলিজ হয়েছিল। স্মার্টফোনটির স্পেশাল এডিশন মডেল জুন 24 দুপুর বারোটার সময় লঞ্চের ঘোষণা করা হয়েছে। এটি Flipkart-এর মাধ্যমে ভারতে বিক্রি হবে বলে নিশ্চিত করেছে কোম্পানি। Infinix Note 60 Pro 5G Pininfarina Edition স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে সমস্ত হার্ডওয়্যার ও স্পেসিফিকেশন ভাগ করে নিয়েছে। তবে বড় পার্থক্য নকশায়। ইতালির নামকরা অটোমোটিভ ডিজাইন প্রতিষ্ঠান পিনিনফারিনার সহযোগিতায় এই ডিভাইস তৈরি করেছে ইনফিনিক্স। সংস্থার দাবি, এটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্পোর্টস গাড়ির অ্যারোডাইনামিক ফিলোজফি থেকে অনুপ্রাণিত।
সাধারণ মডেল থেকে আলাদা করতে ইনফিনিক্স নোট 60 প্রো 5G পিনিনফারিনা এডিশনে একাধিক নতুন স্টাইলিং এলিমেন্ট যুক্ত হয়েছে। এতে অ্যালুমিনিয়াম ইউনিবডি ডিজাইন-সহ সম্পূর্ণ ইন্টিগ্রেটেড সিঙ্গেল-বডি রিয়ার প্যানেল আছে। ফোনের পিছনে Corning Gorilla Glass Victus-এর একটি অবিচ্ছিন্ন গ্লাস শিট দিয়েছে সংস্থা।
স্পেশাল এডিশন মডেলের অন্যতম আকর্ষণ হল ফ্লোটিং টেললাইট সিগনেচার। এটি রিয়ার প্যানেল জুড়ে বিস্তৃত ও ফোন চালু হওয়ার সময় আলোকিত হয়ে ওঠে। স্ট্যান্ডার্ড মডেলের মতো এর ব্যাক প্যানেলে অ্যাক্টিভ ম্যাট্রিক্স স্ক্রিন রয়েছে। এটি সাধারণ অবস্থায় অদৃশ্য থাকে। কিন্তু চালু করলে কল, মেসেজ, ব্যাটারির পার্সেন্টেজ, আবহাওয়ার আপডেট, সময়, ও বিভিন্ন নোটিফিকেশন এলার্ট দেখা যাবে।
Infinix Note 60 Pro 5G Pininfarina Edition একটি স্পেশাল রিটেল বক্সের সঙ্গে আসবে। এতে বেশ কিছু এক্সক্লুসিভ অ্যাক্সেসরিজ দেওয়া হবে। যার মধ্যে রয়েছে Kevlar-প্যাটার্ন ম্যাগনেটিক কেস, Kevlar-প্যাটার্ন ম্যাগপড, ও ট্র্যাক এডিশন সিম ইজেক্টর টুল।
উল্লেখ্য, Infinix Note 60 Pro-এ 6.78 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 4,500 নিট পিক ব্রাইটনেস, ও 1.5K রেজোলিউশন (1,208 x 2,644 পিক্সেল) অফার করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার বর্তমান। ডিভাইসে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টল করা আছে।
ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে। সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 30fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম। ইনফিনিক্সের এই হ্যান্ডসেট Snapdragon 7s Gen 4 প্রসেসরে চলে৷ এতে 6,500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং ও 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট আছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹64,999
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Asus Vivobook S14, Vivobook S16, Vivobook 14 Flip, Vivobook S14 Flip and Vivobook 16 Launched in India