Infinix Note 60 Pro-এর ডানদিকে একটি স্পেশাল বাটন আছে, যার উপর আঙুল রেখে পালস ও SpO2 পরিমাপ করা যাবে।
Photo Credit: Infinix
Infinix Note 60 Pro features an Active Matrix Display on the back
Infinix Note 60 Pro আজ ভারতে লঞ্চ হয়েছে। এটি এমন সমস্ত ফিচার্সের সাথে এসেছে, যা এই বাজেটে সচরাচর দেখা যায় না। এই ফোনের ডানদিকে একটি স্পেশাল বাটন আছে, যার উপর আঙুল রেখে হার্ট রেট (পালস) ও রক্তে অক্সিজেনের মাত্রা (SpO2) পরিমাপ করা যাবে। ডিভাইসের পিছনে অ্যাক্টিভ ম্যাট্রিক্স স্ক্রিন রয়েছে, যা সাধারণ অবস্থায় অদৃশ্য থাকে। কিন্তু চালু করলে জ্বলে উঠবে৷ এতে কল, মেসেজ, চার্জিং স্ট্যাটাস, ব্যাটারির পার্সেন্টেজ, সময়, আবহাওয়ার আপডেট, ও নোটিফিকেশন এলার্ট দেখা যাবে। চলুন দেখে নিই এই ফোনে আর কী কী চমক আছে।
Infinix Note 60 Pro-এর 8 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 31,999 টাকা। 8 জিবি র্যাম + 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 34,999 টাকা। তবে লঞ্চ অফারে Axis, ICICI ও SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে করা পেমেন্টে 3,000 টাকা ডিসকাউন্ট দেবে কোম্পানি। অর্থাৎ বেস মডেলের দাম 28,999 টাকায় নেমে আসবে। এটি ডিপ ওশান ব্লু, ব্রাউন, এবং সোলার অরেঞ্জ কালার অপশনে উপলব্ধ। ফোনটি ফ্লিপকার্ট ও ইনফিনিক্সের অনলাইন স্টোরে এপ্রিল 20 থেকে কেনা যাবে।
ইনফিনিক্সে নোট 60 প্রো ডুয়াল ব্যাক ক্যামেরার সাথে এসেছে। এতে অটোফোকাস এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সাপোর্টযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা (f/1.59 অ্যাপারচার) এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য, সামনে একটি 13 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ব্যাক ও ফ্রন্ট ক্যামেরা 30fps-এ 4K রেজোলিউশন ভিডিও রেকর্ড করতে সক্ষম।
Infinix Note 60 Pro-এর সামনে 6.78 ইঞ্চি LTPS অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এটি 1.5K রেজোলিউশন (1,208 x 2,644 পিক্সেল), 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 4,500 নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। স্ক্রিনের উপরে Corning Gorilla Glass 7i কভার বর্তমান। এতে IP64 স্তরের জল এবং ধুলোরোধী রেটিং আছে।
ইনফিনিক্সের নতুন ফোন Snapdragon 7s Gen 4 প্রসেসর এবং Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম সফটওয়্যারে রান করে। এটি 90W ফাস্ট চার্জিং, 7.5W রিভার্স চার্জিং, বাইপাস চার্জিং, এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। ডিভাইসের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রেম, X-Axis লিনিয়ার মোটর, IR ব্লাস্টার, 3D আইসকোর ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার, JBL সাউন্ড, ও 120FPS গেমিং সাপোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
boAt Nirvana Eutopia 2 ANC Wireless Headphones
Starts from ₹4,999
Amazfit Cheetah 2 Ultra
Starts from ₹54,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Skullcandy Aviator 900 ANC Wireless Headphones
Starts from ₹22,999
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹1,999
Rockstar Games Says GTA 6 Leaks Have Been 'Heartbreaking', Promises More Details Soon