Infinix Smart 20 ভারতে 8 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 4 জুন 2026 16:54 IST
হাইলাইট
  • Infinix Smart 20 চারটি কালার অপশনে বিক্রি হবে
  • এটি ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তির সঙ্গে আসছে
  • Infinix Smart 20-এর সামনে 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে থাকবে

Infinix Smart 20 will be sold in India in four colourways

Photo Credit: Infinix

Infinix Smart 20 আগামী সপ্তাহে ভারতে আসছে। ইনফিনিক্স তাদের নতুন বাজেট ফোন জুন 8 লঞ্চের ঘোষণা করেছে। এটি ফেব্রুয়ারিতে বাংলাদেশে রিলিজ হয়েছিল৷ এন্ট্রি-লেভেল মডেল হলেও বেশ কিছু ফিচার নজর কেড়েছিল। ফোনের একটি আলাদা মাইক্রোসাইট ইতিমধ্যেই ফ্লিপকার্টে লাইভ করা হয়েছে। এটি ডিজাইন, কালার অপশন, স্পেসিফিকেশন, এবং ফিচার্স সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ করেছে। Infinix Smart 20 মডেলে 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে, রিভার্স চার্জিং, স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন, ও IP64 স্তরের জল এবং ধুলো প্রতিরোধী রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও, একটি ডেডিকেটেড Infinix AI বাটন এবং নো-নেটওয়ার্ক কমিউনিকেশন ফিচার নিশ্চিত করা হয়েছে।

Infinix Smart 20 স্পেসিফিকেশন ও ফিচার্স

ইনফিনিক্স স্মার্ট 20 পিওর ভয়েস কলিং নামে একটি বিশেষ ফিচারের সঙ্গে আসছে, যা ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশন প্রযুক্তির মাধ্যমে কাজ করে। সংস্থার দাবি, বৈশিষ্ট্যটি ইউজারের কন্ঠস্বরকে আশেপাশের অবাঞ্জিত এবং অপ্রয়োজনীয় শব্দ থেকে আলাদা করে শনাক্ত করতে সক্ষম। ফলে রাস্তা, ভিড়ভাট্টা, বাস-ট্রেন-অটো অথবা কোনও কোলাহলপূর্ণ পরিবেশে ভয়েস আরও পরিষ্কার শোনা যাবে।

Infinix Smart 20-এর আরেকটি স্পেশাল ফিচার হল UltraLink Free Call। এটি নেটওয়ার্কহীন পরিবেশেও নির্দিষ্ট দূরত্বের মধ্যে দুটি ইনফিনিক্স ডিভাইসকে একে অপরের সাথে যোগাযোগ বজায় রাখতে সাহায্য করবে। ফোনের সামনে 6.78 ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজে রিফ্রেশ হবে। এতে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকবে বলে আশা করা হচ্ছে।

ইনফিনিক্সের নতুন হ্যান্ডসেট MediaTek Helio G81 Ultimate প্রসেসর দ্বারা চালিত হবে। অর্থাৎ এটি 5G কানেক্টিভিটি সমর্থন করবে না৷  র‍্যাম ভার্চুয়ালি 8 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। একইসঙ্গে, মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ইন্টার্নাল স্টোরেজ 2 টিবি অব্দি প্রসারিত করা যাবে।

Infinix Smart 20 মডেলে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 5,200mAh ব্যাটারি। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 5W রিভার্স চার্জিং সাপোর্ট করবে। সংস্থার দাবি, ব্যাটারি 933 ঘন্টা স্ট্যান্ডবাই টাইম অফার করবে। স্মার্টফোনটি ভারতে ফ্লিপকার্টের মাধ্যমে বিক্রি হবে। গ্রাহকরা ক্লাউডলাইন ব্লু, পোলারিস টাইটেনিয়াম, শ্যাডো ব্ল্যাক, এবং সানলাইক অরেঞ্জ রঙের বিকল্পে কিনতে পারবেন।

Advertisement

ডিজাইনের ক্ষেত্রে, এই স্মার্টফোনে ফ্ল্যাট 3D টেক্সচার কম্পোজিট ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। পাওয়ার বাটন ও ভলিউম কন্ট্রোল বাটন ডিভাইসের ডান পাশে অবস্থান করছে। ফোনটির পুরুত্ব 7.7 মিমি। পিছনের অংশে একটি আয়তকার ক্যামেরা মডিউলের মধ্যে একজোড়া ক্যামেরা সেটআপ ও LED ফ্ল্যাশ অর্ন্তভুক্ত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 30,999 টাকার দুর্দান্ত Samsung ফোন এখন মাত্র 18,999 টাকায়, নেবেন নাকি
  2. দুর্ধর্ষ ক্যামেরার Vivo V80 স্মার্টফোনের দাম কত হবে? লঞ্চের আগেই ফাঁস তথ্য
  3. আগামী সপ্তাহে লঞ্চের আগেই প্রকাশ্যে Oppo K14 Plus 5G স্মার্টফোনের দাম
  4. Redmi 17C 5G পয়লা অক্টোবর ভারতে লঞ্চ হচ্ছে, নজরকাড়া ডিজাইন ও ফিচার
  5. Vivo S2 FE ভারতে আসছে 6 অক্টোবর, থাকবে 10,000mAh-এর বিশাল ব্যাটারি
  6. Flipkart BBD সেলের আগেই স্মার্টফোন মিলছে সস্তায়, দাম শুরু মাত্র এই টাকায়
  7. Xiaomi 18 Pro প্রথমবার দেশে আসছে, ডুয়াল 200MP ক্যামেরা ও দুটো ডিসপ্লে থাকবে
  8. 15,000 টাকার মধ্যে নতুন 5G স্মার্টফোন আনছে Lava, লঞ্চের আগেই ফিচার ফাঁস
  9. 20,000 টাকা সস্তায় iPad Air M4, বড় অফারের ইঙ্গিত Amazon গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
  10. Ray-Ban Meta Gen 3: ভারতে লঞ্চ হল মেটার অত্যাধুনিক স্মার্ট AI চশমা
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.