Infinix Smart 20 ভারতে 12,499 টাকায় লঞ্চ হলেও, এখন অফারে 11,999 টাকায় কেনা যাবে।
Photo Credit: Infinix
Infinix Smart 20 goes on sale today via Flipkart
Infinix Smart 20 জুন 8 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ (জুন 12, শুক্রবার) থেকে ইনফিনিক্সের এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। স্পেশাল লঞ্চ অফারে সেলের প্রথম দিন 500 টাকা ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফলে দাম 12,000 টাকার নিচে চলে এসেছে। Infinix Smart 20-এর অন্যতম ফিচার হল UltraLink. এটি এক ধরনের অফলাইন কানেক্টিভিটি প্রযুক্তি, যা ইন্টারনেট, সিম বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কল করা ও মেসেজ পাঠাতে সক্ষম। সিস্টেমটি অনেকটা ওয়াকি-টকির মতো কাজ করে ও 1 কিমি দূরত্বের মধ্যে দুটি ইনফিনিক্সে ডিভাইসের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সক্ষম।
Infinix Smart 20 ভারতে 12,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন কিনতে 13,999 টাকা ব্যয় করতে হবে। তবে ICICI ও HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এর ফলে দুই অপশনের দাম যথাক্রমে 11,999 টাকা এবং 13,499 টাকায় নেমে আসবে।
এছাড়াও, Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,175 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। ডিভাইসটি ফ্লিপকার্ট ও ইনফিনিক্স ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। এটি সানলাইক অরেঞ্জ, শ্যাডো ব্ল্যাক, পোলারিস টাইটেনিয়াম, ও ক্লাউডলাইন ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।
স্পেসিফিকেশনের কথা বললে, ইনফিনিক্স স্মার্ট 20 ফোনের সামনে 6.78 ইঞ্চি হোল-পাঞ্চ LCD ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 700 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন (720 x 1,576 পিক্সেল) অফার করে। এতে অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচার আছে।
Infinix Smart 20-এর পিছনের প্যানেলে ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আছে। সামনেও একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।
ইনফিনিক্সের নতুন স্মার্টফোন MediaTek Helio G81 Ultimate 4G চিপসেট দ্বারা চালিত৷ অর্থাৎ,এতে 5G সাপোর্ট অনুপস্থিত। হ্যান্ডসেটে স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন ফিচার আছে৷ এটি ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশনের মাধ্যমে ইউজারের কন্ঠস্বরকে চারপাশের অবাঞ্জিত শব্দ থেকে আলাদা করে শনাক্ত করতে সক্ষম। ফলে ফোনে কথা বলার সময় ভয়েস আরও পরিষ্কার ও স্পষ্ট শোনা যাবে।
এছাড়াও, Infinix Smart 20 মডেলে IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, এবং DTS সাউন্ডের মতো ফিচার্স রয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹58,949
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Best Air Purifiers Under Rs. 15,000 for Bedrooms in India
Xiaomi 18 Pro, Redmi Note 17 Aura India Launch Tipped for January 2027; Xiaomi 18T Could Arrive Later