Infinix Smart 20 জুন 12 থেকে ফ্লিপকার্ট ও ইনফিনিক্স ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
Photo Credit: Infinix
Infinix Smart 20 features a Smart Noise Cancellation system for voice calls
Infinix Smart 20 আজ (জুন 8) ভারতে লঞ্চ হয়েছে। এটি একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন যা, MediaTek Helio G81 Ultimate চিপসেটের সঙ্গে এসেছে। নতুন ফোনে স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন, 120Hz পাঞ্চ-হোল ডিসপ্লে, রিভার্স চার্জিং, Android 16, ও IP64 ওয়াটার প্রোটেকশন রেটিং ফিচার আছে। স্মার্টফোনে UltraLink কানেক্টিভিটি প্রযুক্তি দেওয়া হয়েছে, যা ইন্টারনেট বা প্রচলিত মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কল ও মেসেজ করার সুবিধা দেয়। ইনফিনিক্সের দাবি, এটি ওয়াকি-টকির মতো কাজ করবে ও সর্বোচ্চ 1 কিলোমিটার পর্যন্ত সংযোগ বজায় রাখতে সক্ষম। অর্থাৎ, সিগন্যাল দুর্বল বা চলে গেছে এবং ইন্টারনেট নেই এমন পরিস্থিতিতে উপযোগী হতে পারে।
Infinix Smart 20 মডেলের 4 জিবি র্যাম + 64 জিবি বেস স্টোরেজের দাম 12,499 টাকা। 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন কিনতে 13,999 টাকা খরচ হবে। এটি জুন 12 থেকে ফ্লিপকার্ট ও ইনফিনিক্স ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হবে।
কোম্পানি ICICI ও HDFC ব্যাঙ্কের ডেবিট কার্ডে করা পেমেন্টের উপর 500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়াও, Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,100 টাকা ক্যাশব্যাক পাবে। ফোনটি সানলাইক অরেঞ্জ, শ্যাডো ব্ল্যাক, পোলারিস টাইটেনিয়াম, ও ক্লাউডলাইন ব্লু কালার অপশনে উপলব্ধ।
ইনফিনিক্স স্মার্ট 20 মাত্র 7.7 মিমি পুরু, যা একে অন্যতম পাতলা বাজেট ফোনে পরিণত করেছে। সামনে 6.78 ইঞ্চি হোল-পাঞ্চ এলসিডি ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 700 নিট পিক ব্রাইটনেস, 20:9 আসপেক্ট রেশিও, ও HD+ রেজোলিউশন (720 x 1,576 পিক্সেল) অফার করে। এতে অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচার আছে। ফলে ফোন আনলক না করেই সময়, তারিখ, ও নোটিফিকেশন দেখা যাবে।
Infinix Smart 20 ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে একটি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা অফার করে। সামনেও 8 মেগাপিক্সেল সিঙ্গেল সেলফি ক্যামেরা আছে। ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি 15W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এতে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।
ইনফিনিক্সের নতুন ফোনে পিওর ভয়েস কলিং নামে একটি বিশেষ ফিচার আছে। এটি ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশনের মাধ্যমে ইউজারের কন্ঠস্বরকে চারপাশের অবাঞ্জিত শব্দ থেকে আলাদা করে শনাক্ত করতে সক্ষম। ফলে কোলাহলপূর্ণ পরিবেশে ফোনে কথা বলার সময় ভয়েস আরও পরিষ্কার শোনা যাবে।
Infinix Smart 20-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে মিলবে 4G VoLTE সাপোর্ট, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, DTS সাউন্ড, ও 3.5 মিমি অডিও জ্যাক।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹44,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹37,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹37,999
Haier M70 Mini LED 65-inch
Starts from ₹74,990
CMF Buds Neo True Wireless Stereo (TWS) Earphones
Starts from ₹2,199
Xiaomi TV FX Mini LED 65
Starts from ₹64,999
IFA 2026: Lenovo Unveiled New IdeaPad, Yoga and ThinkBook Laptops
IFA 2026: Nvidia RTX Spark PCs, Local AI Tools Announced With October Launch Planned
Luna Band Now Available Globally: Check Price in India, Specifications and Features