11,999 টাকায় নতুন Infinix ফোনের বিক্রি শুরু, সিম-ইন্টারনেট ছাড়াই কথা বলা যাবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 12 জুন 2026 17:54 IST
হাইলাইট
  • Infinix Smart 20 এখন 12,000 টাকার নিচে কেনার সুযোগ
  • এটি ফ্লিপকার্টে চারটি কালার অপশনে উপলব্ধ
  • Infinix Smart 20 হোল-পাঞ্চ LCD ডিসপ্লে পেয়েছে

Infinix Smart 20 goes on sale today via Flipkart

Photo Credit: Infinix

Infinix Smart 20 জুন 8 ভারতে লঞ্চ হয়েছিল। আর আজ (জুন 12, শুক্রবার) থেকে ইনফিনিক্সের এই বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে। স্পেশাল লঞ্চ অফারে সেলের প্রথম দিন 500 টাকা ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি। ফলে দাম 12,000 টাকার নিচে চলে এসেছে। Infinix Smart 20-এর অন্যতম ফিচার হল UltraLink. এটি এক ধরনের অফলাইন কানেক্টিভিটি প্রযুক্তি, যা ইন্টারনেট, সিম বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কল করা ও মেসেজ পাঠাতে সক্ষম। সিস্টেমটি অনেকটা ওয়াকি-টকির মতো কাজ করে ও 1 কিমি দূরত্বের মধ্যে দুটি ইনফিনিক্সে ডিভাইসের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সক্ষম।

Infinix Smart 20 দাম ও সেল অফার

Infinix Smart 20 ভারতে 12,499 টাকায় লঞ্চ হয়েছে। বেস মডেলে 4 জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজ আছে। অন্য দিকে, 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ ভার্সন কিনতে 13,999 টাকা ব্যয় করতে হবে। তবে ICICI ও HDFC ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে 500 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে। এর ফলে দুই অপশনের দাম যথাক্রমে 11,999 টাকা এবং 13,499 টাকায় নেমে আসবে।

Advertisement

এছাড়াও, Flipkart Axis ও Flipkart SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা 1,175 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবে। ডিভাইসটি ফ্লিপকার্ট ও ইনফিনিক্স ইন্ডিয়ার অনলাইন স্টোরে বিক্রি হচ্ছে। এটি সানলাইক অরেঞ্জ, শ্যাডো ব্ল্যাক, পোলারিস টাইটেনিয়াম, ও ক্লাউডলাইন ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে।

স্পেসিফিকেশনের কথা বললে, ইনফিনিক্স স্মার্ট 20 ফোনের সামনে 6.78 ইঞ্চি হোল-পাঞ্চ LCD ডিসপ্লে রয়েছে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট, 700 নিট পিক ব্রাইটনেস, ও HD+ রেজোলিউশন (720 x 1,576 পিক্সেল) অফার করে। এতে অলওয়েজ অন ডিসপ্লে (AOD) ফিচার আছে।

Infinix Smart 20-এর পিছনের প্যানেলে ডুয়াল LED ফ্ল্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা আছে। সামনেও একটি 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়েছে কোম্পানি। ফোনে পাওয়ার ব্যাকআপ সরবরাহ করে 5,000mAh ব্যাটারি। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফটওয়্যারের দিক থেকে এতে Android 16 ভিত্তিক XOS 16 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে।

Advertisement

ইনফিনিক্সের নতুন স্মার্টফোন MediaTek Helio G81 Ultimate 4G চিপসেট দ্বারা চালিত৷ অর্থাৎ,এতে 5G সাপোর্ট অনুপস্থিত। হ্যান্ডসেটে স্মার্ট নয়েজ ক্যান্সেলেশন ফিচার আছে৷ এটি ভয়েসপ্রিন্ট নয়েজ রিডাকশনের মাধ্যমে ইউজারের কন্ঠস্বরকে চারপাশের অবাঞ্জিত শব্দ থেকে আলাদা করে শনাক্ত করতে সক্ষম। ফলে ফোনে কথা বলার সময় ভয়েস আরও পরিষ্কার ও স্পষ্ট শোনা যাবে।

এছাড়াও, Infinix Smart 20 মডেলে IP64 জল ও ধুলো প্রতিরোধী রেটিং, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইনফ্রারেড রিমোট কন্ট্রোল, VoLTE, 3.5 মিমি অডিও জ্যাক, এবং DTS সাউন্ডের মতো ফিচার্স রয়েছে।

 
KEY SPECS
Display 6.78-inch
Front Camera 8-megapixel
Rear Camera 8-megapixel
RAM 4GB
Storage 64GB, 128GB
Battery Capacity 5200mAh
OS Android 16
Resolution 720x1576 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. বুধবার লঞ্চের আগেই Apple Foldable iPhone-এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস
  2. BGMI নতুন করে আরও 50টি রিডিম কোড প্রকাশ করল, এবারের রিওয়ার্ডে বড় চমক
  3. iPhone 18 Pro সিরিজের সঙ্গে 7 ইঞ্চি টাচস্ক্রিনের নতুন HomePod? আগামী সপ্তাহের Apple ইভেন্টে বড় চমক
  4. GPT 6 Astra: বিশ্বের সবচেয়ে উন্নত AI মডেল প্রকাশ করল OpenAI, শুরু হবে AGI-এর যুগ?
  5. Poco X8 Power ভারতে 10,000mAh ব্যাটারি-সহ লঞ্চ হল, বাজারে এল নতুন X8 মডেলও
  6. Infinix Hot 70 Pro 5G ভারতে অভিনব ফিচারের সঙ্গে লঞ্চ হল, ফোনের পিছনে দেখা যাবে অ্যানিমেশন
  7. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  8. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  9. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  10. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.