iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 15 সেপ্টেম্বর 2026 11:47 IST
হাইলাইট
  • iPhone 18 Pro ও iPhone 18 Pro Max সেপ্টেম্বর 18 থেকে স্টোরে পাওয়া যাবে
  • ভারতে iPhone 18 Pro Max-এর ডেলিভারি অক্টোবর 11 পর্যন্ত পিছিয়ে গিয়েছে
  • iPhone 18 Pro সিরিজের দাম 1,64,900 টাকা থেকে শুরু হচ্ছে

iPhone 18 Pro Max Delivery Dates Slip to October in India

Photo Credit: Apple

iPhone 18 Pro ও iPhone 18 Pro Max গত বুধবার Apple-এর "সারপ্রাইজ ও শাইন" অনুষ্ঠানে লঞ্চ হয়েছে। ইভেন্টের পরেই দুই ফোনের প্রি-অর্ডার শুরু হয়। সংস্থার তরফে জানানো হয়েছিল যে, সেপ্টেম্বর 18 থেকে নতুন ফোন দুটির বিক্রি শুরু হবে। তবে যারা এখনও অগ্রিম অর্ডার করেননি, তাদের আইফোনের টপ মডেল হাতে পাওয়ার জন্য অপেক্ষা বাড়তে পারে। কারণ ভারত-সহ একাধিক দেশে Apple-এর অনলাইন স্টোরে ডেলিভারি হওয়ার তারিখ অক্টোবরে দেখানো হচ্ছে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max উভয় মডেলেই A20 Pro চিপ, ভ্যারিয়েবল অ্যাপারচার ক্যামেরা, আরও শক্তিশালী ব্যাটারি, ও নতুন প্রজন্মের ভেপার চেম্বার কুলিং সিস্টেম আছে।

iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর ডেলিভারি ডেট পিছিয়ে গেল

যে সমস্ত ক্রেতা সবার আগে স্মার্টফোন দুটি প্রি-অর্ডার করেছেন, তারা সেপ্টেম্বর 18 ফোন হাতে পাবেন বলে আশা করা হচ্ছে। একই দিনে Apple-এর স্টোরগুলোতে নতুন আইফোনের প্রথম স্টক পৌঁছে যাবে। তবে বিক্রি শুরুর প্রথম কয়েক দিনের মধ্যেই ডেলিভারির সময়সীমা পিছতে শুরু করেছে।

বর্তমানে Apple ইন্ডিয়ার অনলাইন স্টোরে iPhone 18 Pro-এর সব কালার ও স্টোরেজ অপশনের ডেলিভারির সম্ভাব্য সময় সেপ্টেম্বর 29 থেকে অক্টোবর 6 তারিখের মধ্যে দেখাচ্ছে। অন্য দিকে, iPhone 18 Pro Max-এর ক্ষেত্রে অক্টোবর 6 থেকে অক্টোবর 11 তারিখের মধ্যে ডেলিভারি টাইমলাইন দেখা যাচ্ছে।

অ্যাপলের হোম মার্কেট আমেরিকাতেও পরিস্থিতি প্রায় একই। iPhone 18 Pro মডেলের সম্ভাব্য ডেলিভারি সেপ্টেম্বর 29 থেকে অক্টোবর 6-এর মধ্যে দেখাচ্ছে। iPhone 18 Pro Max-এর ক্ষেত্রে অক্টোবর 6 থেকে অক্টোবর 13 তারিখের মধ্যে ডেলিভারির সময়সীমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, iPhone 18 Pro ভারতে 1,64,900 টাকায় (256 জিবি) লঞ্চ হয়েছে। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 1,89,000 টাকা, 2,39,900 টাকা, ও 3,14,900 টাকা। iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ 1,79,900 টাকায় এসেছে। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 2,04,900, 2,54,900, এবং 3,29,900 টাকা।

Advertisement

ফোন দুটির অন্যতম আপগ্রেড হল ক্যামেরা সিস্টেম৷ আইফোন 18 প্রো ও প্রো ম্যাক্স মডেলে 48 মেগাপিক্সেল ফিউশন প্রাইমারি ক্যামেরা আছে, যেখানে ছয়টি ব্লেডের মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত করা হয়েছে। f/1.48, f/1.8, f/2.8, এবং f/4.0 — এই চার অ্যাপারচার সেটিংস বেছে নেওয়া যাবে। ফলে ছবিতে কতটা আলো ঢুকবে ও ডেপ্থ অফ ফিল্ড কেমন হবে, তা নিয়ন্ত্রণ করা যাবে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iPhone 18 Pro, iPhone 18 Pro Max, Apple
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Redmi Note 17 Pro সিরিজ ভারতে লঞ্চ হল 10,000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিংয়ের সঙ্গে
  2. iPhone 18 Pro ও Pro Max পেতে অপেক্ষা বাড়ল, সেপ্টেম্বরে মিলবে না?
  3. 14 সেপ্টেম্বরের 50টি BGMI রিডিম কোড প্রকাশ, জিতুন Cobalt Storm ব্যাকপ্যাক
  4. iPhone 17 Pro Max হাফ দামে কিনুন! স্টক শেষ হওয়ার আগে বাম্পার অফার
  5. Samsung Galaxy S26 FE লঞ্চ হয়েছে ভারতে, রয়েছে ট্রিপল ফ্ল্যাগশিপ ক্যামেরা
  6. অনলাইনে কেনাকাটা করেন? সরকারের নতুন নিয়মে এবার লাভবান হবেন আপনি
  7. Samsung Galaxy S26 FE স্মার্টফোনের দাম ভারতে লঞ্চের আগেই ফাঁস হল
  8. ChatGPT আপনার আশির দশকের রেট্রো ছবি বানাতে কত বিদ্যুৎ ও জল খরচ করছে জানেন?
  9. 19,600 টাকার বেশি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে Samsung-এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
  10. কলকাতার প্রেমে বিদেশি, থাকতে চান পাকাপাকি, মন্তব্য ইলন মাস্কের
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.