ভারতে তৈরি iPhone 18 Pro Max কিনবে আমেরিকা-ইউরোপ, সেপ্টেম্বরে লঞ্চের আগে শুরু হল উৎপাদন

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 14 অগাস্ট 2026 21:17 IST
হাইলাইট
  • Apple ভারতে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর উৎপাদন শুরু করেছে
  • সেপ্টেম্বরে প্রথম সেলেই ভারতে তৈরি আইফোন বিদেশি ক্রেতাদের হাতে উঠতে পারে
  • মেড-ইন-ইন্ডিয়া iPhone 18 Pro সিরিজ যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাঠানো হতে পারে

iPhone 18 Pro Series may retain the design of iPhone 17 Pro lineup (pictured)

Photo Credit: Unsplash/Georgiy Lyamin

Apple ভারতে আগামী সেপ্টেম্বরে অফিসিয়াল লঞ্চের আগে iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর ম্যানুফ্যাকচারিং শুরু করেছে। আগে Pro মডেলগুলির ক্ষেত্রে গ্লোবাল লঞ্চের কয়েক সপ্তাহ পর ভারতে উৎপাদন শুরু হত। কিন্তু এই বছর প্রথম থেকেই iPhone 18 Pro সিরিজের গায়ে মেড-ইন-ইন্ডিয়া তকমা লেগে যাচ্ছে। ভারতে তৈরি iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max-এর একটা বড় অংশ বিদেশের বাজারে রপ্তানি করা হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে পাঠানো হতে পারে। ফলে প্রথম সেলেই আমেরিকা বা ইউরোপের ক্রেতারা যে iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max কিনবেন, সেটি সম্ভবত ভারতেই প্রস্তুত হওয়ার সম্ভাবনা।

iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর উৎপাদন ভারতে শুরু হল

Apple-এর থেকে বরাত নিয়ে তামিলনাড়ু ও কর্ণাটকে মোট পাঁচটি কারখানায় আইফোনের উৎপাদন চলে। ফক্সকন এখনও মার্কিন টেক জায়ান্টটির সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং পার্টনার। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুর ও বেঙ্গালুরু বিমানবন্দরের কাছে তাদের উৎপাদন কেন্দ্রে আইফোন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়।

Advertisement

অন্য দিকে, টাটা গোষ্ঠীর আইফোন উৎপাদন কেন্দ্র তামিলনাড়ুর হোসুরে অবস্থিত। বর্তমানে ভারতে নির্মিত আইফোনের এক-তৃতীয়াংশ টাটা ইলেকট্রনিক্সের কারখানা থেকে আসে বলে জানা গিয়েছে। টাটা ও ফক্সকন আগামী কয়েক সপ্তাহে উৎপাদনের পরিমাণ আরও বাড়াবে। তবে ঠিক কত সংখ্যক ফোন তৈরি হবে, তা বিভিন্ন দেশের মার্কেটে চাহিদা এবং অগ্রিম অর্ডারের সংখ্যা নির্ধারণ করবে।

Apple এখনও iPhone 18 Pro সিরিজের লঞ্চ তারিখ ঘোষণা করেনি। বিগত কয়েক বছর ধরে সাধারণত সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে নতুন iPhone সিরিজ লঞ্চ হয়ে আসছে। iPhone 18 Pro ও iPhone 18 Pro Max পূর্বসূরী মডেলগুলির মতো ডিজাইন বজায় রাখতে পারে। তবে রঙের ক্ষেত্রে নতুনত্ব আসতে পারে।

রিপোর্ট বলছে, iPhone 18 Pro লাইনআপে চারটি নতুন কালার অপশন দেখা যেতে পারে। যার মধ্যে রয়েছে চেরি গ্রে, লাইট ব্লু, ডার্ক গ্রে, ও সিলভার৷ দুই ফোনেই নতুন A20 Pro প্রসেসর ব্যবহার হতে পারে। এটি সংস্থার প্রথম চিপ, যা TSMC-এর 2 ন্যানোমিটার প্রসেস নোড ব্যবহার করে তৈরি হবে। পারফরম্যান্স ও পাওয়ার এফিশিয়েন্সি যথাক্রমে 15 ও 30 শতাংশ বাড়বে বলে শোনা যাচ্ছে।

Advertisement

iPhone 18 Pro সিরিজের দুই ফোনের ক্যামেরা সেটআপে বড় পরিবর্তন নাও আসতে পারে। তবে প্রাইমারি ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত হতে পারে। ফোনগুলির অফিসিয়াল লঞ্চের দিনক্ষণ জানতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: iPhone 18 Pro, iPhone 18 Pro Max, Apple, Tata, Foxconn
Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. iPhone 18 Pro সিরিজে ফিরতে পারে সিলভার
  2. Vivo V80 Lite 5G: চীনের বাইরে ভিভোর প্রথম 10,000mAh ব্যাটারিযুক্ত স্মার্টফোন লঞ্চ হল
  3. পুজোর আগে Airtel-এর উপহার, 1 বছর বিনামূল্যে Super Duolingo সাবস্ক্রিপশন
  4. Mivi One 5G: মিভির প্রথম 5G ফোন এই তারিখ লঞ্চ হচ্ছে, দাম 15,000 টাকার নিচে থাকবে
  5. WhatsApp থেকেই বিদ্যুৎ, গ্যাস, ক্রেডিট কার্ড বিল, ও লোনের টাকা মেটানো যাবে, নতুন ফিচার আনল Meta
  6. Redmi 17 5G ভারতে লঞ্চ হল, বিশাল 7,900mAh ব্যাটারি ও 50MP AI ডুয়াল ক্যামেরা রয়েছে
  7. পুরনো কম্পিউটার ও ল্যাপটপকে ফাস্ট করবে JioPC, নতুন PC না কিনেই মিলবে 16GB র‍্যাম ও 1TB স্টোরেজ
  8. 15,000 টাকার কমে 128 জিবির 5G ফোন, বড় চমক নিয়ে হাজির দেশীয় সংস্থা Lava
  9. পুজোর মুখে 9,000 টাকা কমল দুর্দান্ত iQOO স্মার্টফোনের দাম, ফিচার্স কেমন দেখে নিন
  10. ভারতে লঞ্চের আগেই ফাঁস Redmi 17 ও Redmi Note 17 Pro 5G ফোনের দাম
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.