দোকানে যেতে হবে না, 10 মিনিটের মধ্যে বাড়িতে পাবেন iPhone 18 Pro

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 18 সেপ্টেম্বর 2026 14:26 IST
হাইলাইট
  • iPhone 18 Pro সিরিজ এখন ই-কমার্স প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে
  • লোকেশন অনুসারে 10 মিনিটের মধ্যেই হোম ডেলিভারি মিলতে পারে
  • Axis, ICICI, ও SBI-এর কার্ডে 7,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে

iPhone 18 Pro now available for purchase via quick commerce platforms

Photo Credit: Apple

শুক্রবার থেকেই iPhone 18 Pro ও iPhone 18 Pro Max-এর বিক্রি শুরু হল। ভারতে একাধিক অনলাইন রিটেল চ্যানেল ও অফলাইন স্টোরে Apple-এর নতুন ফোন বিক্রি হচ্ছে। কোম্পানির নিজস্ব ফ্ল্যাগশিপ স্টোর থেকেও কেনা যাচ্ছে। যারা দ্রুত নতুন আইফোন হাতে পেতে চান, তাদের জন্য একাধিক কুইক কমার্স প্ল্যাটফর্ম হোম ডেলিভারি চালু করে দিয়েছে। তারা 10 মিনিটেরও কম সময়ে গ্রাহকের বাড়িতে iPhone 18 Pro পৌঁছে দিচ্ছে বলে জানা গিয়েছে। Blinkit, Zepto, ও Instamart ব্যাঙ্ক অফার ও ক্যাশব্যাকের সুবিধা দিচ্ছে। অফার নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ডেবিট এবং ক্রেডিট কার্ডের উপর প্রযোজ্য।

iPhone 18 Pro সিরিজের হোম ডেলিভারি 10 মিনিটের মধ্যেই 

আজ থেকে ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, ও জেপ্টোর মতো কুইক কমার্স সংস্থা iPhone 18 Pro সিরিজের ডেলিভারি শুরু করেছে। এ দেশে iPhone 18 Pro-এর দাম 1,64,900 টাকা (256 জিবি) থেকে শুরু হচ্ছে। 512 জিবি, 1 টিবি, এবং 2 টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য যথাক্রমে 1,89,000 টাকা, 2,39,900 টাকা, ও 3,14,900 টাকা।

Advertisement

অন্য দিকে, iPhone 18 Pro Max মডেলের 256 জিবি স্টোরেজ 1,79,900 টাকায় এসেছে। 512 জিবি, 1 টিবি, ও 2 টিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 2,04,900, 2,54,900, এবং 3,29,900 টাকা। দুটি ফোনই সিলভার, গ্লেসিয়ার, ব্ল্যাক, এবং বার্গান্ডি কালার অপশনে উপলব্ধ। অফারের কথা বললে, ইনস্টামার্ট, জেপ্টো, এবং ব্লিঙ্কিট সর্বোচ্চ 7,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে।

গ্রাহকরা Axis, ICICI, ও SBI-এর ক্রেডিট কার্ডে পেমেন্ট করলে বা EMI-এর মাধ্যমে ওই ছাড় পাবে। জেপ্টো ওপেন বক্স ডেলিভারির সুবিধা দিচ্ছে। ফলে ডেলিভারি এজেন্ট আপনার সামনে ফোনের প্যাকেট খুলবে। যদি তাতে অন্য প্রোডাক্ট থাকে বা ক্ষতিগ্রস্ত ফোন আসে, তাহলে স্পটেই ফেরত দিতে পারবেন।

জানিয়ে রাখি, আইফোন 18 প্রো ও আইফোন 18 প্রো ম্যাক্স-এর অন্যতম বড় আপগ্রেড হল ক্যামেরা সিস্টেম। দুই ফোনে 48 মেগাপিক্সেল ফিউশন প্রাইমারি ক্যামেরা আছে, যেখানে মেকানিক্যাল ভ্যারিয়েবল অ্যাপারচার যুক্ত করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা কম আলোতে সুন্দর ছবি তুলতে পারবে। এছাড়াও, উভয় মডেলে 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা ও 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স থাকছে।

Advertisement

iPhone 18 Pro মডেলে রয়েছে 6.3 ইঞ্চির কম্প্যাক্ট ডিসপ্লে, যেখানে iPhone 18 Pro Max আরও বড় 6.9 ইঞ্চি ডিসপ্লে পেয়েছে।ফোনগুলি সামনে একটি 18 মেগাপিক্সেল সেন্টার স্টেজ সেলফি ক্যামেরা আছে।iPhone 18 Pro সিরিজ A20 Pro প্রসেসরে রান করে। এটি নিউরাল অ্যাক্সিলারেটর-সহ 6টি কোরের সিপিইউ, 7টি কোরের জিপিইউ, এবং দুটি 16 কোরের নিউরাল ইঞ্জিন নিয়ে গঠিত।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. 50,000 টাকার মধ্যে ভাল ল্যাপটপ চাই? Amazon ও Flipkart দিচ্ছে বাম্পার ছাড়
  2. OnePlus 16 ঝড় তুলে লঞ্চ হল, 185Hz গেমিং ডিসপ্লে, 200MP ট্রিপল ক্যামেরা, 9,000mAh ব্যাটারি রয়েছে
  3. Oppo Pad Mini এবং Enco X4 শীঘ্রই আসছে ভারতে, ফিচার্স প্রকাশ করা হল
  4. Oppo Find X10 সিরিজের ভারতে লঞ্চ হওয়ার তারিখ ও দাম প্রকাশ্যে চলে এল
  5. আগামীকাল Apple-এর নতুন লঞ্চ ইভেন্ট, আইফোন নয়, তাহলে এবার চমক কীসে?
  6. Apple ফেস্টিভ সেল শুরু, 15,000 টাকা ছাড় আইফোন-ম্যাকে, আলপনার নকশায় AirPods 5
  7. দেশের প্রথম HydroFlow লিকুইড কুলিং সিস্টেমযুক্ত ফোন Infinix GT 50 Pro লঞ্চ হচ্ছে অক্টোবর 27
  8. 6G চালুতে বিশ্বের প্রথম দেশগুলির মধ্যে থাকতে পারে ভারত, জানাল Jio
  9. Amazon Great Indian Festival 2026 সেলে বড় ডিসকাউন্টে iPhone ও iPhone 17e
  10. Xiaomi 18 Pro থেকে iQOO 16, ভারতে তিন দুর্ধর্ষ স্মার্টফোন লঞ্চের ঘোষণা হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.