iQOO 15 Ultra বাজার কাঁপিয়ে লঞ্চ হল, 24GB র‍্যাম, 100W ফাস্ট চার্জিং, 144Hz ডিসপ্লে-সহ দুর্ধর্ষ ফিচার্স

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, Edited by Akash Dutta, আপডেট: 5 ফেব্রুয়ারি 2026 07:43 IST
হাইলাইট
  • iQOO 15 Ultra ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেটের সাথে এসেছে
  • ফোনে নতুনভাবে ডিজাইন করা গেমিং কন্ট্রোল দেওয়া হয়েছে
  • ডিভাইসে 100 ওয়্যার্ড ফাস্ট চার্জিং-সহ 7,400mAh ব্যাটারি রয়েছে

iQOO 15 Ultra carries an all 50-megapixel triple rear camera setup

Photo Credit: iQOO

iQOO 15 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে লঞ্চ হয়েছে। এটি ভিভোর সাব-ব্র্যান্ডের নতুন গেমিং স্মার্টফোন তথা সবচেয়ে শক্তিশালী ডিভাইস। ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ফোনে শক্তি জোগায়। পারফরম্যান্স, গেমিং ট্রিগার, স্পিকার, ও ভাইব্রেশন মোটরে একঝাঁক আপগ্রেড এসেছে। iQOO 15 Ultra মডেলের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে 100W ফাস্ট চার্জিং সাপোর্ট, ডুয়াল-অ্যাক্সিস ভাইব্রেশন মোটর, Q3 ই-স্পোর্টস চিপ আইস ডোম কুলিং সিস্টেম, 24 জিবি র‍্যাম, সুপার সেন্সিটিভ গেমিং শোল্ডার বাটন, IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিং, এবং তিনটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ আরও অনেক কিছু।

iQOO 15 Ultra ডিসপ্লে

iQOO 15 Ultra এর সামনে 6.85 ইঞ্চি Samsung M14 8T LTPO কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 144 হার্টজ রিফ্রেশ রেট, 2K রেজোলিউশন (3,168 x 1,440 পিক্সেল), 8,000 নিট পিক ব্রাইটনেস, 360 হার্টজ মাল্টি ফিঙ্গার টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন, ও ডিসি ডিমিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্ক্রিনের নিচে একটি 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

iQOO 15 Ultra পারফরম্যান্স, গেমিং, ও ব্যাটারি

iQOO 15 Ultra ফোনে 3 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত অক্টা-কোর স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 5 প্রসেসর এবং Q3 গেমিং চিপ আছে। এতে নতুনভাবে ডিজাইন করা গেমিং কন্ট্রোল দেওয়া হয়েছে, যার মধ্যে সুপার সেন্সিটিভ গেমিং শোল্ডার বাটন (600 হার্টজ স্যাম্পলিং রেট), জাইরোস্কোপ (500 হার্টজ), ও টাচ ইনপুট (480 হার্টজ) অর্ন্তভুক্ত। ফোনে Android 16 ভিত্তিক OriginOS 6.0 প্রি-ইনস্টলড আছে।

8,000 বর্গ মিমি ভ্যাপার চেম্বার হিট ডিসিপেশন প্লেট গেম খেলা বা ভারী টাস্কের সময় হ্যান্ডসেট গরম হওয়া রোধ করবে। আইকুর নতুন ফোন 24 জিবি পর্যন্ত LPDDR5x Ultra Pro র‍্যাম ও সর্বোচ্চ 1 টেরাবাইট UFS 4.1 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে 100 ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত  7,400mAh ব্যাটারি রয়েছে।

iQOO 15 Ultra ক্যামেরা

আইকু 15 আল্ট্রা ট্রিপল রিয়ার ক্যামেরা সাথে এসেছে। এতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেল Sony IMX921 প্রাইমারি ক্যামেরা, 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, এবং 50 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান।

iQOO 15 Ultra দাম

চীনে iQOO 15 Ultra-এর বেস 16 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 5,699 ইউয়ান (প্রায় 74,000 টাকা)। অন্য দিকে, 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, 16 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ, ও 24 জিবি র‍্যাম + 1 টিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 5,999 ইউয়ান (প্রায় 78,000 টাকা), 6,999 ইউয়ান (প্রায় 91,000 টাকা), ও 7,699 ইউয়ান (প্রায় 1 লাখ টাকা)। গেমিং ফোনটি ভারতে কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি।

 
KEY SPECS
Display 6.85-inch
Processor Snapdragon 8 Elite Gen 5
Front Camera 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 50-megapixel
RAM 16GB
Storage 256GB
Battery Capacity 7,400mAh
OS Android 16
Resolution 1,440x3,168 pixels
 
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Hasselblad ক্যামেরার ফ্ল্যাগশিপ ফোন মাত্র 36,999 টাকায়, জুনে সেরা অফার
  2. Vivo V70 Lite 5G স্মার্টফোন লঞ্চ হল, নামে লাইট থাকলেও ফিচারে হেভিওয়েট
  3. Instagram Plus: ইনস্টাগ্রাম প্লাস চালু হল বিশ্বজুড়ে, কোন কোন ফিচারের জন্য এখন টাকা গুনতে হবে দেখুন
  4. OnePlus Community Sale পাগল করা অফার দিচ্ছে, 17,000 টাকা ডিসকাউন্টে ফোন
  5. Redmi Turbo 5: পারফরম্যান্সের রাজা, রেডমির সবচেয়ে দ্রুততম ফোন 16 জুন ভারতে লঞ্চ হচ্ছে
  6. OnePlus Turbo 6X সিরিজের ডিজাইন প্রকাশ্যে, 8,000mAh ব্যাটারিতে বাজেট ফোনে বিপ্লব
  7. OnePlus Turbo 6X বাজেট স্মার্টফোনের সংজ্ঞা বদলে দেবে, বাজার কাঁপাতে জুনেই লঞ্চ
  8. Vi-এর বড় চমক, ফেসবুক-ইনস্টাগ্রাম লগইনে লাগবে না OTP বা পাসওয়ার্ড
  9. Infinix Smart 20 ভারতে 10 জুন লঞ্চ হচ্ছে, নেটওয়ার্ক ছাড়াই করা যাবে ফোন কল
  10. Xiaomi 17T: বেশি খরচ না করেই সেরা ক্যামেরা ফোন, চার বছর পর Xiaomi T সিরিজের মডেল এল ভারতে
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.