iQOO Z11 features a 9,020mAh battery in China
Photo Credit: iQOO
iQOO Z11 আগস্টে ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। কিন্তু তার আগেই লঞ্চ টাইমলাইন ফাঁস হয়েছে। এটি iQOO Z11 সিরিজের তৃতীয় মডেল হতে চলেছে। iQOO Z11x এবং iQOO Z11 Lite ইতিমধ্যেই ভারতে উপলব্ধ। নতুন স্মার্টফোনটি MediaTek Dimensity 7000 সিরিজের প্রসেসর ব্যবহার করবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, iQOO Z11 মার্চে 9,020mAh ব্যাটারি, 165Hz ডিসপ্লে, 90W ফাস্ট চার্জিং, এবং Dimensity 8500 চিপসেটের সঙ্গে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়েছিল। তবে ফোনটির ভারতীয় ভার্সনে ভিন্ন হার্ডওয়্যার থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে।
রিপোর্ট বলছে, iQOO Z11 আগস্টে ভারতের বাজারে লঞ্চ হবে। এটি দেশের প্রথম MediaTek Dimensity 7500 Turbo প্রসেসর চালিত স্মার্টফোন হবে বলে দাবি করা হয়েছে। এছাড়াও, ফোনটির ভারতীয় ভার্সনে 3D কার্ভড ডিসপ্লে থাকবে। আইকু শীঘ্রই লঞ্চের টিজার প্রকাশ করবে বলে আশা করা যায়।
প্রসঙ্গত, আইকু জেড 11 স্মার্টফোনের চীনা সংস্করণে 6.83 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে। এটি 165 হার্টজ রিফ্রেশ রেট, 1.5K রেজোলিউশন, সর্বাধিক 5,000 নিট ব্রাইটনেস, 300 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং 2,160Hz PWM ডিমিং সাপোর্ট করে। বায়োমেট্রিক সিকিউরিটির জন্য, স্ক্রিনের নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
iQOO Z11 মডেলের ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর আছে। সামনে একটি 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে।ব্যাক ক্যামেরা দিয়ে 4K ভিডিও রেকর্ড করা যায়। এই ডিভাইসে Android 16 ভিত্তিক OrigionOS 6 কাস্টম স্কিন প্রি-ইনস্টলড করা আছে।
iQOO Z11 চীনে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 8500 প্রসেসর ব্যবহার করে। এটি 16 জিবি পর্যন্ত র্যাম এবং 512 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসের 9020mAh ব্যাটারি রিভার্স চার্জিং সাপোর্ট করে। ফলে একে পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যাবে। এর বেস 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ ভার্সনের দাম 2,299 ইউয়ান (31,200 টাকা)।
ফোনের টপ 16 জিবি র্যাম এবং 512 জিবি স্টোরেজ কিনতে খরচ হবে 3,399 ইউয়ান (প্রায় 46,300 টাকা)। ফোনে 7,000 বর্গমিমি ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম ও IP68 + IP69 জল ও ধুলোরোধী রেটিংয়ের মতো ফিচার পাওয়া যায়। iQOO Z11 কেমন দাম ও বৈশিষ্ট্য নিয়ে ভারতে লঞ্চ হয়, সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.