10,000mAh ব্যাটারি নিয়ে বাজেটে লঞ্চ হল iQOO Z11S, সঙ্গে এল Neo 11 Ultra গেমিং ফোন

iQOO Neo 11 Ultra ও iQOO Z11S চীনে লঞ্চ হয়েছে।

10,000mAh ব্যাটারি নিয়ে বাজেটে লঞ্চ হল iQOO Z11S, সঙ্গে এল Neo 11 Ultra গেমিং ফোন

Photo Credit: iQOO

iQOO Z11S gets a massive 10,000mAh battery

হাইলাইট
  • iQOO Neo 11 Ultra ও iQOO Z11S উভয় MediaTek Dimensity প্রসেসর ব্যবহার করে
  • iQOO Neo 11 Ultra হল একটি ফ্ল্যাগশিপ গেমিং ফোন
  • iQOO Z11S বিশাল 10,000mAh ব্যাটারির সঙ্গে এসেছে
বিজ্ঞাপন

iQOO Z11 ভারতে আগামীকাল (আগস্ট 20) লঞ্চ হবে। তার আগে iQOO Neo 11 Ultra ও iQOO Z11S নামে দুটি দুর্দান্ত ফোনের ঘোষণা করল সংস্থা। এই দুই নতুন ফোন যথাক্রমে MediaTek Dimensity 9500M এবং Dimensity 7500 প্রসেসর ব্যবহার করেছে। ফোনগুলি 10,000mAh পর্যন্ত ব্যাটারি ক্যাপাসিটির সঙ্গে এসেছে। iQOO Neo 11 Ultra পারফরম্যান্সকে কেন্দ্র করে তৈরি। এটি ডেডিকেটেড গেমিং চিপ, আইস ডোম 3D ভেপার চেম্বার কুলিং সিস্টেম, এবং 2K রেজোলিউশন LTPS ডিসপ্লে পেয়েছে। iQOO Z11S সাশ্রয়ী দামে লঞ্চ হয়েছে। এতে ডুয়াল স্টেরিও স্পিকার, NFC, ইনফ্রারেড ব্লাস্টার, এবং IP68 + IP69 রেটিং পাওয়া যাবে।

iQOO Neo 11 Ultra স্পেসিফিকেশন ও ফিচার্স

iQOO Neo 11 Ultra একটি 6.83 ইঞ্চি এলটিপিএস অ্যামোলেড ডিসপ্লে পেয়েছে। এটি 2K রেজোলিউশন (1,440 x 3,200 পিক্সেল), 4,500 নিট পিক ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, HDR10+, এবং 2,592 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি PWM ডিমিং সাপোর্ট করে। ফোনে Android 16 ভিত্তিক OriginOS 6 প্রি-ইনস্টল আছে।

আইকু নিও 11 আল্ট্রা স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও f/1.88 অ্যাপারচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (Sony LYT700V) ও 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স আছে। সামনে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা বর্তমান। ফোনটি সর্বোচ্চ 16 জিবি LPDDR5X Ultra র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 4.1 স্টোরেজ কনফিগারেশনে এসেছে।

আইকুর নতুন স্মার্টফোনে 9,100mAh সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার হয়েছে। এটি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। হ্যান্ডসেটের অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হাই-ফাই অডিও, NICE অ্যালগরিদম 2.0, ইত্যাদি।

iQOO Z11S স্পেসিফিকেশন ও ফিচার্স

iQOO Z11S-এর সামনে 6.83 ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন আছে। এটি 1.5K রেজোলিউশন, সর্বোচ্চ 2,000 নিট ব্রাইটনেস, 144 হার্টজ রিফ্রেশ রেট, ও HDR10+ অফার করে। সফটওয়্যারের দিক থেকে ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 কাস্টম স্কিনে চলে। ডিভাইসটি সর্বোচ্চ 12 জিবি LPDDR5X র‍্যাম ও 512 জিবি পর্যন্ত UFS 3.1 স্টোরেজ ভ্যারিয়েন্টে উপলব্ধ।

আইকু জেড 11এস ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়েছে। এটি f/1.8 অ্যাপারচার ও অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনযুক্ত 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স নিয়ে গঠিত। সামনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা আছে। ফোনে 10,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

iQOO Z11S ও iQOO Neo 11 Ultra দাম 

চীনে iQOO Z11S মডেলের বেস 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,999 ইউয়ান রাখা হয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় 28,375 টাকার সমান। অন্য দিকে, 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, ও 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ অপশনের দাম যথাক্রমে 2,199 ইউয়ান (প্রায় 31,200 টাকা), 2,499 ইউয়ান (প্রায় 35,475 টাকা), ও 2,899 ইউয়ান (প্রায় 41,155 টাকা)।

iQOO Z11 Ultra-এর বেস 12 জিবি র‍্যাম ও 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 3,399 ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় 48,250 টাকার সমান। 16 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ, 12 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজ, ও 16 জিবি র‍্যাম + 512 জিবি স্টোরেজের মূল্য যথাক্রমে 3,799 ইউয়ান (প্রায় 53,900 টাকা), 3,999 ইউয়ান (প্রায় 56,765 টাকা), ও 4,399 ইউয়ান (প্রায় 62,440 টাকা)।

Comments

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha Shuvro Sarkar Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech ...অধিক

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

#সর্বশেষ খবর
  1. Realme P4s Lite লঞ্চ হল মাত্র 16,999 টাকায়, রয়েছে 7,000mAh ব্যাটারি
  2. Oppo F35 সিরিজ ভারতে এল, 50MP সেলফি ক্যামেরা ও 8,000mAh ব্যাটারি রয়েছে
  3. পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে পারবে না আপনার Google অ্যাকাউন্টে, আজই অন করুন এই সেটিংস
  4. 8,000 টাকা ডিসকাউন্টে কেনার সুযোগ 9,510mAh ব্যাটারির OnePlus Pad 2
  5. BSNL-এর বড় ঘোষণা, রিচার্জের সঙ্গে 1 লাখ টাকার বিমা সম্পূর্ণ ফ্রি
  6. Amazon Great Indian Festival 2026 সেলে 10,000 টাকা সস্তায় পাওয়া যাবে Samsung স্মার্টফোন
  7. Samsung Galaxy F08 ও M08 বাজেট ফোন লঞ্চ হল ভারতে, 6 বছর সফটয়্যার আপডেট মিলবে
  8. Redmi 17C 5G ভারতে 20,999 টাকায় লঞ্চ হল, সস্তায় সুন্দর ও টেকসই ফিচার্স
  9. Samsung Galaxy Tab S12 সিরিজ লঞ্চ হল ভারতে, 11,600mAh ব্যাটারি-সহ দমদার ফিচার্স
  10. Jio আনল স্পেশাল অফার, মাত্র 1,499 টাকায় ফোন, সঙ্গে 6 মাসের রিচার্জ ফ্রি
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.
Trending Products »
Latest Tech News »