iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চের দিন ঘোষণা হল, সস্তায় অভিনব AI ফিচার্স ও শক্তিশালী ব্যাটারি থাকবে

বিজ্ঞাপন
Written by Shankha Shuvro Sarkar, আপডেট: 9 জুলাই 2026 15:35 IST
হাইলাইট
  • iQOO Z11 Lite চলবে MediaTek Dimensity 6300 5G প্রসেসরে
  • স্মার্টফোনে মাল্টি-কালার এলইডি রিং লাইট থাকবে
  • iQOO Z11 Lite অ্যামাজনের মাধ্যমে ভারতে বিক্রি হবে

iQOO Z11 Lite will be sold in India in Midnight Blue and Solar Flame colourways

Photo Credit: iQOO

iQOO Z11 Lite জুলাই মাসের শেষে ভারতে আসছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি অবশেষে তাদের নতুন বাজেট 5G স্মার্টফোনের লঞ্চের তারিখ ঘোষণা করেছে। একইসাথে, iQOO সম্পূর্ণ ডিজাইন, কালার অপশন, চিপসেটের নাম, ও AI ফিচার্স প্রকাশ করেছে। iQOO Z11 Lite ব্যবহার করবে MediaTek Dimensity 6000 সিরিজের প্রসেসর। এই হ্যান্ডসেটে মাল্টি-কালার এলইডি রিং লাইট থাকবে। একে কোম্পানির ভাষায় ডাইনামিক লাইট বলা হচ্ছে। এটি নোটিফিকেশন আসলে জ্বলে উঠবে। সম্প্রতি একটি রিপোর্ট ফোনটির একাধিক স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম ফাঁস করেছিল।

iQOO Z11 Lite ভারতে জুলাই 24 লঞ্চ হচ্ছে

আইকু ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) Nipun Marya সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে জানিয়েছেন, iQOO Z11 Lite জুলাই 24 তারিখে ভারতে লঞ্চ হতে চলেছে। স্মার্টফোনের একটি মাইক্রোসাইট Amazon প্ল্যাটফর্মে দেখা গিয়েছে। অর্থাৎ, ডিভাইসটি ওই ই-কমার্স সাইটে উপলব্ধ হবে।

আইকু জেড11 লাইট সোলার ফ্লেম এবং মিডনাইট ব্লু কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। ফোনের পিছনে ক্যামেরা মডিউলের বাইরে ডাইনামিক লাইট অবস্থান করবে। এটি কল ও অন্যান্য নোটিফিকেশন আসার সময় বিভিন্ন রঙে জ্বলে উঠে এলার্ট করবে।

ডিভাইসে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিচার্স থাকছে। AI ক্রিয়েশন ফিচারের মাধ্যমে দীর্ঘ লেখা বা ডকুমেন্টের সারসংক্ষেপ তৈরি করা যাবে। অন্য দিকে, AI ক্যাপশন ফিচার কোনও ভিডিও দেখা বা অডিও শোনার সময় স্বয়ক্রিয়ভাবে স্ক্রিনে টেক্সট বা সাবটাইটেল তুলে ধরবে। ফলে ব্যবহারকারীদের কনটেন্টের বিষয়বস্তু আরও ভালভাবে বুঝতে সুবিধা হবে।

iQOO Z11 Lite অক্টা-কোর MediaTek Dimensity 6300 5G প্রসেসরে চলবে বলে নিশ্চিত করা হয়েছে। 6 ন্যানোমিটার আকারের এই চিপ বর্তমানে বেশিরভাগ বাজেট 5G স্মার্টফোনে ব্যবহার হচ্ছে। উল্লেখ্য, রিপোর্ট বলছে যে এই ফোনে HD+ রেজোলিউশনের 6.74 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে। এটি 120 হার্টজ রিফ্রেশ রেট  এবং 1,200 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।

ডিভাইসটি পাওয়ারফুল 6,500mAh ব্যাটারি ও 44W ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে আসবে। ফোনের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মিলতে পারে। সামনে 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যেতে পারে। এটি IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করতে পারে। এতে UFS 2.2 অনবোর্ড স্টোরেজ মিলবে।

দাবি করা হচ্ছে, iQOO Z11 Lite-এর দাম থাকতে পারে 15,000 টাকার নিচে। প্রসঙ্গত, পূর্বসূরী iQOO Z10 Lite 5G গত বছর জুনে ভারতে এসেছিল। লঞ্চের সময় ফোনের স্টার্টিং প্রাইস ছিল 9,999 টাকা (4 জিবি + 128 জিবি)।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Shankha has over five years of experience in digital media, with a background in tech writing and editing at a leading Bengali media house. He currently manages tech content for the Bengali edition of Gadgets 360. A long-time fan of singer KK, Shankha is also a passionate supporter of Mohun Bagan. ...অধিক
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. লঞ্চের আগেই ফাঁস Samsung-এর নতুন চার ডিভাইস, প্রকাশ্যে Galaxy Z Fold 8 ফোনের ডিজাইন
  2. iQOO Z11 Lite স্মার্টফোনের লঞ্চের দিন ঘোষণা হল, সস্তায় অভিনব AI ফিচার্স ও শক্তিশালী ব্যাটারি থাকবে
  3. OpenAI আনল নতুন GPT Live মডেল, এবার বন্ধুর মতো মন দিয়ে শুনবে ও কথা বলবে ChatGPT
  4. Itel Zeno 30 5G খুব সস্তায় 7,000mAh ব্যাটারি ও অটোফোকাস ক্যামেরার সঙ্গে ভারতে লঞ্চ হল
  5. JioTV Pro: DTH অতীত, মাত্র 55 টাকায় দেখুন 1,000+ লাইভ টিভি চ্যানেল, জিওর নতুন ধামাকা
  6. Samsung Galaxy M67 মিড-রেঞ্জে S22 সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর-সহ লঞ্চ হবে
  7. নন-স্টপ পাওয়ারের সঙ্গে Realme Narzo 100x 5G লঞ্চ হচ্ছে ভারতে, ব্যাটারিতে বড় চমকের ইঙ্গিত
  8. Redmi Note 17 সিরিজ লঞ্চ হচ্ছে জুলাই 14, থাকতে পারে 10,000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা
  9. Moto G77 Power ভারতে 32MP সেলফি ক্যামেরা ও 7,000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল, দাম-ফিচার্স জেনে নিন
  10. Google Pixel 11 সিরিজের দাম আগস্ট 12 লঞ্চের আগেই ফাঁস হল, স্টোরেজ এবার দ্বিগুণ
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.