iQOO Z11 Lite স্মার্টফোনের একটি মাইক্রোসাইট Amazon-এর ওয়েবসাইটে লাইভ হয়েছে।
Photo Credit: iQOO
iQOO Z11 Lite will carry a dual rear camera setup
iQOO Z11 Lite খুব শীঘ্রই ভারতে লঞ্চ হচ্ছে। ভিভোর সাব-ব্র্যান্ডটি আজ ফোনটির মার্কেটিং নাম প্রকাশের পাশাপাশি, ডিজাইন সামনে এনেছে। ইতিমধ্যেই আসন্ন স্মার্টফোনের একটি মাইক্রোসাইট Amazon প্ল্যাটফর্মে লাইভ হয়েছে। অর্থাৎ, এটি ওই ই-কমার্স সাইটে উপলব্ধ হবে। iQOO Z11 Lite ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে। ক্যামেরা মডিউলের বাইরে LED ফ্ল্যাশ ও রিং লাইট আছে। ডিভাইসের একাধিক স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম অনলাইনে ফাঁস হয়েছে, যা এটি বাজেট হ্যান্ডসেট হওয়ার দিকে ইঙ্গিত করছে।
আইকু ইন্ডিয়ার চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) Nipun Marya সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে জানিয়েছেন, iQOO Z11 Lite তাড়াতাড়িই ভারতে লঞ্চ হতে চলেছে। টিজার পোস্টারে স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ হয়েছে। এতে ফ্ল্যাট ব্যাক প্যানেল দেখা যাচ্ছে। কোম্পানি শীঘ্রই লঞ্চের তারিখ ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
আইকু জেড11 লাইট মডেলের পিছনের অংশের উপর দিকের বাম কোণে একটি পিল আকৃতির ক্যামেরা আছে। মডিউলের মধ্যে দুটি সেন্সর রয়েছে বলে মনে করা হচ্ছে। অ্যামাজনের মাইক্রোসাইট অনুসারে, এতে OriginOS কাস্টম স্কিনের একটি অর্নির্দিষ্ট ভার্সন প্রি-ইনস্টল করা থাকবে, যা Android 16 ভিত্তিক OriginOS 6 হওয়ার সম্ভাবনা।
টিপস্টার দেবায়ন রায় iQOO Z11 Lite সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করেছেন। তিনি X পোস্টে দাবি করেছেন যে, ফোনটি HD+ রেজোলিউশনের 6.74 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে আসবে। প্যানেলটি সর্বোচ্চ 1,200 নিট ব্রাইটনেস এবং 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
আইকুর নতুন ফোনে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে শক্তিশালী 6,500mAh ব্যাটারি। এর সাথে 44W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট মিলবে। স্মার্টফোনটি MediaTek Dimensity 6300 5G প্রসেসরে রান করতে পারে। 6 ন্যানোমিটার আকারের এই চিপ UFS 2.2 অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে।
ছবি ও ভিডিও তোলার জন্য হ্যান্ডসেটের পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মিলতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে 5 মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা পাওয়া যেতে পারে। এটি IP65 স্তরের জল ও ধুলো প্রতিরোধী রেটিং অফার করতে পারে।
টিপস্টারের মতে, iQOO Z11 Lite মডেলের দাম এ দেশের বাজারে 15,000 টাকার নিচে থাকতে পারে। প্রসঙ্গত, পূর্বসূরী iQOO Z10 Lite গত বছর জুনে ভারতে এসেছিল। লঞ্চের সময় ফোনের স্টার্টিং প্রাইস ছিল 9,999 টাকা (4 জিবি + 128 জিবি)।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Apple Watch Series 12
Starts from ₹56,900
Samsung Galaxy Watch Ultra 2
Starts from ₹62,479
Samsung Galaxy Watch 9 (44mm, LTE)
Starts from ₹41,999
Samsung Galaxy Watch 9 (40mm, LTE)
Starts from ₹38,999
Samsung Galaxy Watch 9 (40mm)
Starts from ₹36,999
Samsung Galaxy Watch 9 (44mm)
Starts from ₹40,999
Amazon Great Indian Festival 2026: Gaming Headset Deals Under Rs. 5,000
Amazon Great Indian Festival 2026 Sale: Best Gaming Monitors Under Rs. 20,000
Amazon Great Indian Festival 2026: Best Power Bank Deals