ফসকে গেল Jio Phone 2? আবার কবে পাওয়া যাবে এই ফিচারফোন?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 30 অগাস্ট 2018 14:33 IST

আবার 6 সেপ্টেম্বর ফ্ল্যাশসেলে কেনা যাবে Jio Phone 2।

বৃহষ্পতিবার দ্বিতীয়বার ফ্ল্যাশ-সেলে বিক্রি হয়েছে Jio Phone 2। প্রথম সেলের মতোই অল্প সময়ের মধ্যেই সীমিত স্টোক শেষ হয়ে যায়। বৃহষ্পতিবারের ফ্ল্যাশসেলে ফসকে গিয়েছে Jio Phone 2? অনেক চেষ্টা করেও Jio Phone 2  কিনতে ব্যর্থ হয়েছে? হতাশ হবে না।

আবার 6 সেপ্টেম্বর ফ্ল্যাশসেলে কেনা যাবে লেটেস্ট এই ফিচারফোন। 6 সেপ্টেম্বর দুপুর 12টায় Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে বলে কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে। প্রসঙ্গত বৃহষ্পতিবারের মতোই 30 অগাস্ট Jio.com থেকেই Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে। Jio Phone 2 এর অন্যতম প্রধান আকর্ষন ফোনের QWERTY কি-প্যাড।  বৃহষ্পতিবারের দ্বিতীয় ফ্ল্যাশসেলে অল্প সময়েই Jio Phone 2 স্টোক শেষ হয়ে যায়।

Jio Phone 2 এর দাম ও স্পেসিফিকেশান

ভারতে Jio Phone 2 এর দাম 2,999 টাকা। 6 সেপ্টেম্বর ফ্ল্যাশসেলে Jio Phone 2 কেনা যাবে। ডুয়াল সিম Jio Phone 2 তে থাকবে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। Jio Phone 2 তে KAI OS চলবে। এই ফোনে রয়েছে 512MB RAM আর 4GB ইন্টারনাল স্টোরেজ। microSD কার্ড ব্যবহার করে 128GB পর্যন্ত মেমোরি বাড়িয়ে নেওয়া যাবে। Jio Phone 2 তে রয়েছে একটি 2MP ব্যাক ক্যামেরা। এর সাথেই Jio Phone 2 এর ভিতরে একটি 2000 mAh ব্যাটারি থাকবে। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে রয়েছে VoLTE, VoWiFi, NFC, GPS, Bluetooth ও FM  রেডিও। QWERTY কি-বোর্ড ছাড়াও Jio Phone 2 তে একটি ফোর ওয়ে নেভিগেশান কি থাকছে।

 

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. ChatGPT আনল মজাদার ফিচার, ছবি বা প্রম্পট দিলেই বানাবে WhatsApp স্টিকার
  2. iPhone 18-এর আগেই বড় চমক আনল Apple, লঞ্চ হল নতুন Mac Mini ও Mac Studio
  3. Nokia 300 Charge: একচার্জে 40 দিন চলবে! নোকিয়ার সবচেয়ে বড় ব্যাটারির কিপ্যাড ফোন লঞ্চ হল
  4. 80টির বেশি নতুন ফিচার্সের সঙ্গে প্রকাশ হল Nothing OS 5.0, কোন ফোনে কবে আপডেট আসবে দেখুন
  5. Jio ও Airtel-এর 399 টাকার রিচার্জ প্ল্যান মুখোমুখি, একই দামে কে বেশি সুবিধা দিচ্ছে দেখুন
  6. সব ফোনের দাম যখানে বাড়ছে, সেখানে হঠাৎ 15,000 টাকা দাম কমল Samsung Galaxy S26 Ultra-র
  7. Boltt Ace 5G ও Evo লঞ্চ হল, খুব সস্তায় 64MP ক্যামেরা ও 8GB র‍্যাম, দাম 9,999 টাকা থেকে শুরু
  8. দুর্ধর্ষ ক্যামেরার Oppo স্মার্টফোন মিলছে 22,200 টাকা সস্তায়, কোথায় জেনে নিন
  9. Mivi: ভারতের স্মার্টফোন মার্কেটে আরও এক দেশীয় সংস্থার প্রবেশ, প্রথম ফোনের টিজার ছাড়ল অডিও ব্র্যান্ড মিভি
  10. Realme C100i খুব সস্তায় 6,500mAh ব্যাটারির সঙ্গে এই সপ্তাহে ভারতে আসছে, দাম ফাঁস হল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.