Jio Phone-এ Google Maps ব্যবহার করবেন কীভাবে?

বিজ্ঞাপন
NDTV, আপডেট: 12 জুলাই 2018 11:35 IST
হাইলাইট
  • Jio Phone এ Google Maps ব্যবহার করা যাবে
  • Jio Phone এ WhatsApp, YouTube ও Google Assistant ব্যবহার করা যাবে
  • Jio Phone এর Google Maps এ নেভিগেশান ব্যবহার অপেক্ষাকৃত সহজ

Jio Phone-এ Google Maps

 

কিছুদিন আগেই লঞ্চ হয়েছে Jio Phone এর উত্তরসূরি Jio Phone 2। জুন মাসে KaiOS এ নিজেদের অ্যাপ ডেভেলমেন্টের জিন্য 22 মিলিয়ান মার্কিন ডলার লগ্নির কথা ঘোষনা করেছিল Google। শিঘ্রই KaiOS এ চলা Jio Phone ও Jio Phone 2 এ WhatsApp, YouTube ও Google Assistant ব্যবহার করা যাবে। 15 আগস্ট এই ফিচার সহ Jio Phone 2 লঞ্চ হবে। আর সেই দিনেই Jio Phone এও এই ফিচারগুলি যোগ হবে। এবার KaiOS এর জন্য Google Maps লঞ্চ হল। এর মাধ্যমেই এবার থেকে Jio Phone এ Google Maps ব্যবহার করা যাবে। আগামী মাসে লঞ্চের সময় Jio Phone 2 তেও এই ফিচার উপস্থিত থাকবে।

Advertisement

সফটওয়্যার আপডেটের অঙ্গ হিসাবে এবার Jio Phone এ Google Maps ব্যবহার করা যাবে। Jio Phone এ Settings > Device > Software update এ গিয়ে 2018.628.2 ভার্সান ইনস্টল করতে হবে। সফটওয়্যার আপডেটের পরে গ্রাহকদের Jio Store অ্যাপ ওয়েন করে হোম পেজ থেকে Google Maps ডাউনলোড করতে হবে।

2.4 ইঞ্চির এই স্ক্রিনে মিনিমাল লে আউটে Google Maps চলবে। Andoid ও iOS এর Google Maps অ্যাপ থেকে সাইজে অনেকটাই ছোট KaiOS এর Google Maps। এই ম্যাপে কোন জায়গা সার্চ করার সাথেই নেভিগেশান ব্যভার করা যাবে। Jio Phone এর Google Maps এ নেভিগেশান ব্যবহার অপেক্ষাকৃত সহজ। তবে এই ছোট স্ক্রিনে ম্যাপ দেখা এক কথায় দুষ্কর।

ফেব্রুয়ারী মাসে KaiOS এর জন্য অ্যাপ লঞ্চ করেছিল Facebook। এর সাথেই শিঘ্রই Jio Phone ও Jio Phone 2 তে চলে আসবে WhatsApp ও YouTube। প্রসঙ্গত Jio Phone 2 তে রয়েছে একটি 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে। এই ফোনে KaiOS অপারেটিং সিস্টেম চলবে। এর সাথেই Jio Phone 2 তে রয়েছে 512MB RAM আর 4GB স্টোরেজ। এর সাথেই থাকবে 2MP রিয়ার ক্যামেরা আর একটি VGA ফ্রন্ট ক্যামেরা। Jio Phone 2 তে থাকছে একটি 2000 mAh ব্যাটারি। কানেক্টিভিটির জন্য Jio Phone 2 তে থাকবে 4G VoLTE, NFC, GPS, Bluetooth আর FM রেডিও।

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Low upfront cost
  • 4G and VoLTE support
  • Jio Apps with free subscription
  • Excellent battery life
  • OTA update capability
  • Bad
  • Low quality screen
  • Plenty of fine print
 
KEY SPECS
Display 2.40-inch
Processor Spreadtrum SC9820A
Front Camera 0.3-megapixel
Rear Camera 2-megapixel
RAM 512MB
Storage 4GB
Battery Capacity 2000mAh
OS KAI OS
Resolution 240x320 pixels
NEWS

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.

আরও পড়া: Jio Phone, Jio, Google Maps, Google
Advertisement
Popular Brands
#সর্বশেষ খবর
  1. Jio দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান অফার, একটা রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি
  2. Oppo Reno 17 স্মার্টফোনের ফার্স্ট লুক প্রকাশ্যে, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি-সহ নভেম্বরে লঞ্চ হতে পারে
  3. Truecaller ছাড়াই জানা যাবে কে ফোন করছে, নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে সরকার
  4. Tecno Spark 50S 5G শুক্রবার ভারতে আসছে, প্রকাশ হল নজরকাড়া ডিজাইন
  5. WhatsApp অ্যাকাউন্ট ছাড়াই ভয়েস ও ভিডিও কলে যুক্ত হওয়া যাবে, চালু হল নতুন ফিচার
  6. ফেসবুকে ভোলবদল, অ্যালগরিদম পাল্টে দেখতে পাবেন পছন্দের পোস্ট ও রিলস
  7. Oppo Pad Mini ম্যাট ডিসপ্লে এডিশন ও Enco X4 আগামী সপ্তাহে ভারতে লঞ্চ
  8. Samsung পুজোয় বাম্পার অফার আনল, কেনাকাটা করলে দেড় লাখের AI টিভি ফ্রি
  9. Android 17 ভিত্তিক ColorOS 17 লঞ্চ হল, Oppo, Realme, ও OnePlus ফোনে কবে আপডেট আসবে দেখুন
  10. Itel City 300 5G: 15,000 টাকার মধ্যে 5G স্মার্টফোন বাজারে আনল আইটেল
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.