Karbonn Rebel packs a 7,000mAh battery
Photo Credit: Karbonn
Karbonn আজ দুটি নতুন হ্যান্ডসেটের হাত ধরে দেশের Android স্মার্টফোন মার্কেটে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন করেছে। ভারতীয় সংস্থাটি Rebel সিরিজের অধীনে দুই মডেল নিয়ে এসেছে: Rebel ও Rebel Pro। এছাড়াও, Rebel 5G নামে আরও একটি মডেল শীঘ্রই বাজারে আসবে বলে জানানো হয়েছে। ফোনগুলি MediaTek প্রসেসর, 64 মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা, IP64 রেটিং, 7,000mAh পর্যন্ত ক্ষমতার ব্যাটারি, এবং সর্বোচ্চ 120 হার্টজ ডিসপ্লের সঙ্গে এসেছে। ফোনগুলি Amazon এক্সক্লুসিভ হিসেবে বিক্রি হবে। দাম মাত্র 10,999 থাকা থেকে শুরু। দুই ফোনেই পিওর Android অপারেটিং সিস্টেমে চলবে। ফোনে আগে থেকে কোনও থার্ড পার্টি অ্যাপ থাকবে না।
কার্বন রিবেল ও কার্বন রিবেল প্রো 6.75 ইঞ্চি এবং 6.7 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে এসেছে। স্ট্যান্ডর্ড মডেলে 90 হার্টজ রিফ্রেশ রেট, HD+ রেজোলিউশন, এবং 650 নিট পিক ব্রাইটনেস আছে। প্রো ভ্যারিয়েন্টে একই রেজোলিউশন থাকলেও, রিফ্রেশ রেট 120 হার্টজ ও সর্বোচ্চ উজ্জ্বলতা 720 ব্রাইটনেস।
ছবি এবং ভিডিও তোলার জন্য Karbonn Rebel ফেজ ডিটেকশন অটোফোকাসযুক্ত একটি 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সঙ্গে এসেছে, যার ফিল্ড অফ ভিউ 90 ডিগ্রি ও ফ্রেম অ্যাপারচার f/1.8। Karbonn Rebel Pro মডেলে অটোফোকাস সাপোর্টের সঙ্গে 64 মেগাপিক্সেল AI ব্যাক ক্যামেরা আছে। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল।
Karbonn Rebel ও Rebel Pro রান করে MediaTek Helio G81 প্রসেসরে। এটি 4G চিপসেটের পিক ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ৷ দুই ফোনেই 6 জিবি র্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ আছে। অনবোর্ড স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1 টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
স্ট্যান্ডার্ড কার্বন রিবেল শক্তিশালী 7,000mAh ব্যাটারির সঙ্গে এন্ট্রি নিয়েছে। এটি ইউএসবি-সি কেবলের মাধ্যমে 18W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। প্রো মডেলে পাওয়ার ব্যাকআপ প্রদান করবে 6,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি, যার সঙ্গে 20W ওয়্যার্ড চার্জিং সাপোর্ট মিলবে।ফোনটি 20W পাওয়ার অ্যাডাপ্টার ও ইউএসবি-সি টু ইউএসবি-সি কেবলের সঙ্গে আসবে।
ফোনগুলি পিওর Android 16 অপারেটিং সিস্টেমে রান করবে। এতে কোনও ব্লোটওয়্যার থাকবে না। ফলে বেশি স্টোরেজ ও স্মুদ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। কোম্পানি দুটি মেজর OS আপগ্রেড দুই বছর সিকিউরিটি প্যাচের প্রতিশ্রুতি দিয়েছে।
Karbonn Rebel ও Rebel Pro ভারতে 14,999 টাকায় লঞ্চ হয়েছে। তবে অফারে Rebel মডেল 11,999 টাকায় কেনা যাবে। অন্য দিকে, Rebel Pro পাওয়া যাবে 12,499 টাকায়। আবার সংস্থা 1,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দিচ্ছে। ফলে দুই ফোনের দাম যথাক্রমে 10,999 টাকা ও 11,499 টাকায় নেমে আসবে।
Rebel ব্লু, গোল্ড, ও সিলভার কালার অপশনের মধ্যে বেছে নেওয়া যাবে। Rebel Pro ব্লু, চেরি গোল্ড, ও গ্রে রঙের বিকল্পে উপলব্ধ হবে। অ্যামাজনে নভেম্বর 4 থেকে ফোনগুলির বিক্রি শুরু হবে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.